আবদুল মোতালেব চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআইডি) অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও অসন্তোষ। জানা গেছে, উপজেলা প্রকৌশলী শাহিনুর আলম দীর্ঘ সময় ধরে অফিসে অনুপস্থিত থাকায় সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়ছেন।
একাধিক সাংবাদিক তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাননি। তিনি সরকারি কাজে বাইরে গেছেন, নাকি ব্যক্তিগত কারণে অনুপস্থিত-এ বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, সড়ক সংস্কারসহ চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য মিলছে না। এক সাংবাদিক জানান, সড়কের কাজের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
এছাড়া তিনি সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলেও অভিযোগ উঠেছে। তিনি নাকি বলেছেন, সাংবাদিকরা দলে দলে এসে তাঁর অফিসে ভিড় করেন, যা তাঁর কাজের পরিবেশে বিঘ্ন ঘটায়। এই পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত