রুস্তম ফারাজী, কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলায় প্রতিনিয়ত বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা যা ছড়িয়ে পড়ছে এবং প্রচন্ড এই গরমে এর প্রকোপ বেড়েই চলছে। গত বুধবার ডায়রিয়া আক্রান্ত হয়ে ২৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে এ রোগে আক্রান্ত ১১১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। প্রতি দিনই রোগির সংখ্যা বৃদ্ধি হওয়ায় স্যালাইন সংকট হতে পারে বলে স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আশংকা করছেন।
বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, ২৪ ঘণ্টায় ২৬ জন ডায়রিয়া রোগি ভর্তি হয়েছেন। এর মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিদের সংখ্যাই বেশি। উপজেলার কাঁস্তা গ্রামের নাফিজ (২৫), কলাগাছি গ্রামের ফিরোজা খাতুন (৫০), মূলগ্রামের মফিজুর রহমান (৩৫), মোবারেক গাজী (৬৫), হাবাসপোল গ্রামের জাহিদুল ইসলাম (৩০), ব্রহ্মকাটি গ্রামের মোমেনা খাতুন (৬০) ও পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার খাজুরা গ্রামের সালেহা খাতুন (৫০), দূর্বাডাঙ্গা গ্রামের আয়শা খাতুন (৭) ও মনোহরপুর গ্রামের রাকিব হাসান ( ৫ মাস) সহ ২৬ জন ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট হওয়ায় অধিকাংশ সময় রোগিদের বারান্দায় চিকিৎসা নিতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন, গত এক সপ্তাহ ধরে ডায়রিয়া রোগি বেশি ভর্তি হচ্ছে। এভাবে যদি রোগির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে ডায়রিয়া রোগের স্যালাইন সংকটের সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ বলেন, হাসপাতালে ডায়রিয়া রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৬ জন। গত এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে ১১১ জন ভর্তি হন। রোগির সংখ্যা আরো বৃদ্ধি হলে হাসপাতালে স্যালাইন সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে।বুধবার সকাল ১১টায় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। যশোর-খুলনা-সাতক্ষীরার মধ্যবর্তী স্থানে এ হাসপাতাল হওয়ায় ৩ জেলার রোগিরা এখানে চিকিৎসা নিয়ে থাকে। যে কারণে অন্যান্য রোগির সাথে ডায়রিয়া রোগির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ডায়রিয়া নামক এই ব্যাধি থেকে সুস্থ থাকার জন্য এবং আমাদের স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা এবং এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করা একান্ত দরকার ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত