নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা- সুলতানপুর পদ্মার চরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক আজিজ মন্ডল নওপাড়া গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়,আজিজ মন্ডল বুধবার(০৬ মে)বিলমাড়িয়া ইউনিয়নের নওসাঁড়া- সুলতানপুর পদ্মার চর এলাকার মাঠে নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বজ্রপাতে তার শরীরের বাম পাশের বড় অংশ পুড়ে যায়,যার ফলে তিনি মারা যান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত