শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, গঠন হোক মাদকমুক্ত সমাজ এই স্লোগানকে সামনে রেখে স্বর্ণতারা একতা সংঘ'র আয়োজনে মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ আবাসিক এলাকার মাঠে আয়োজিত ১০ দলীয় ক্রিকেন্ট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।
ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে কর্ণফুলী দল নির্ধারিত ওভারে ১৭০ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুরমা দল শেষ পর্যন্ত ১৪৭ রানে থেমে যায়। ফলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কর্ণফুলী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় দুর্দান্ত পারফর্মেন্সের জন্য কর্ণফুলী দলের খেলোয়াড় সুমন শীল "ম্যান অব দ্য ম্যাচ" ও "ম্যান অব দ্য টুর্নামেন্ট" নির্বাচিত হন। ১০ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, পোর্ট আবাসিকের যুবসমাজকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে পারলে দেশ আরো এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, খেলাধুলা হল মেধা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। আবাসিক এলাকার ক্রীড়া প্রেমিদের নিয়ে নিয়মিত খেলাধুলা আয়োজন করার জন্য স্বর্ণতারা একতা সংঘের সকলকে ধন্যবাদ জানান বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। এসময় উপস্থিত ছিলেন মোংলা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় ও উপ-বিভাগীয় প্রধানগণ ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান এবং রানার্স-আপ সুরমা দলের হাতে ট্রফি তুলে দেন কমডোর শফিকুল ইসলাম সরকার।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত