মনিরুল ইসলাম তালুকদার, নাটোর প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই অসহায় দুস্থ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ায়। এর আগেও আপনেরা দেখেছেন ১৯৯১ সালে, ২০০১ সালে এবং তার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছিলেন আমি মনে করি যে বিএনপি সমসময় দেশের মানুষের কল্যানের জন্য এসমস্ত অর্থ সাহায্য বিএনপি সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আর্থিক ভাবে স্বচলতা হয়।যারা বিএনপির জন্য মার খেয়েছে আক্রান্ত হয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে বিএনপি দাড়াবে।
তিনি আজ শুক্রবার জেলা পরিষদ নাটোর এর ২০২৫ - ২০২৬ অর্থবছরের দুস্থ অসহায় ও নির্যাতিত মানুষের জন্য ৩৩০ জনের মাঝে ৫ হাজার টাকা করে মোট ১৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জেলা পরিষদের আয়োজনে আর্থিক অনুদান প্রদান কালে তিনি এসব কথা বলেন । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম সহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত