তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে

উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ

উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ
পাঠক সংখ্যা
638

এম ইদ্রিস আলী সাতক্ষীরা প্রতিনিধিঃ

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন লাগোয়া উপকূলের জনগোষ্ঠীর জীবন ও আর্থ সামাজিক মানোন্নয়নে কাজ যাচ্ছে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন! প্রতিষ্ঠানটি মানুষ মানুষের জন্য প্রতিপাদ্য কে সামনে রেখে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত! সাতক্ষীরার একেবারে প্রত্যন্ত অঞ্চল সুন্দরবন সংলগ্ন এই ব্যতিক্রমধর্মী বে- সরকারী প্রতিষ্ঠানটি মাধ্যমে উপকৃত হচ্ছে হাজার হাজার পরিবার। যার পথ চলার শুরু থেকেই সমাজের প্রান্তিক, অস্বচ্ছল জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রতিষ্ঠান টি নিরালসভাবে কাজ করে চলেছে।

সকল প্রতিকূলতা উপেক্ষা করে ব্যক্তি স্বার্থে নয়, জনস্বার্থে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনপদে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে আস্থার প্রতীক হয়ে উঠেছে ‘নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন’ (এনজিএফ)। দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণ, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে এই বে-সরকারি সংস্থাটি। বর্তমানে প্রায় ৬ শত জন কর্মকর্তা- কর্মচারী প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছে।

সরেজমিনে দেখা যায়,সাতক্ষীরা জেলার শ্যামনগর,কালিগঞ্জসহ খুলনা ও যশোর জেলার উপকূলীয় বিভিন্ন এলাকায় এনজিএফ-এর সহজ শর্তে ঋণ সুবিধা নিয়ে স্বাবলম্বী হয়েছেন কয়েক হাজার নারী ও যুবক। ছোট ব্যবসা, মাছ চাষ, গবাদি পশু পালন ও হস্তশিল্পের মাধ্যমে তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। উপকূলের নারী উদ্যোক্তা জাহানারা খাতুন,সন্ধ্যা রানীসহ অনেকে বলেন,একসময় আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হতো। এই সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করার পর এখন সন্তানদের পড়ালেখা ও সংসার ভালোভাবে চলছে। আমাদের মত অনেকই গনমুখী ফাউন্ডেশন থেকে সহজ শর্তে ঋণ নিয়ে ও বিভিন্ন ধরেন সুযোগ সুবিধা নিয়ে তারাও এখন স্বাবলম্বী।

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলবাসীর নিত্যসঙ্গী। দুর্যোগকালীন ত্রাণ সহায়তা ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি পুনর্বাসনেও অগ্রণী ভূমিকা রাখে চলেছে সংস্থাটি। এছাড়া বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। এতে স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি হয়েছে।
নওয়াবেঁকী গনমুখী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান বলেন, আমাদের লক্ষ্য কেবল ঋণ দেওয়া নয়, মানুষের জীবন বদলে দেওয়া আমাদের মূল লক্ষ । উপকূলের মানুষ যাতে আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে পারে, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

বর্তমানে আমাদের ১৩ টি প্রজেক্টের কাজ চলমান। আরএইস এস প্রকল্পের মাধ্যমে গৃহহীন জনগোষ্ঠীর জন্য দূর্যোগ সহনশীল গৃহ নির্মানের কাজ চলছে,যেকানে ২২০ টি গৃহ নির্মান করার কথা থাকলেও আমরা ২৫০ টি গৃহ নির্মান করছি। প্রতিটি প্যাকেজে ঘরসহ আনুষঙ্গিক নির্মান কাজের জন্য ৪লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। সেখান থেকে অবশিষ্ট টাকা থেকে অতিরিক্ত ৩০ টা ঘর নির্মান করা হচ্ছে। সল্প আয়ের ইমান- মুয়াজ্জিন ও কাওমি মাদ্রাসা শিক্ষকদের বিনা লাভে ঋণ দেওয়া, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি,বিনা মূল্যে চক্ষু অপারেশনসহ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এবারের ঈদুল আজহায় অসহায়,দুঃস্থ মানুষের জন্য ৫০ টি গরু কুরবানী করা হবে। আমাদের প্রতিষ্ঠান থেকে সুবিধা নিয়ে হাজার,হাজার অসহায় পরিবার আজ প্রতিষ্ঠিত।
তিনি আরও বলেন, কিছু মানুষ আছে তাদের কোন যোগ্যতা না থাকলেও যারা কাজ করে তাদের নিয়ে সমালোচনা করা। এটা থাকবেই,তবে আমরা এতে বিচলিত না হয়ে আমাদের মূল উদ্দেশ্য সফল করবো।দেশ ও মানুষের কল্যাণে কাজ করা এই প্রতিষ্ঠানটি যেন মানুষের দুয়ারে সেবা পৌঁছে দিতে পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীতে গুলিতে বিএনপি নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। রোববার (২৫ মে) দিবাগত রাতে গুদারাঘাটে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এ ঘটনা ঘটে। জানা যায়, গুরুতর আহত অবস্থায় দলীয় নেতাকর্মী ও স্বজনরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল আহসান সাধনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান ও বাড্ডা থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তবে কে বা কারা খুন করলেন তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও স্বজনরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, দুজন শ্যুটার এলোপাতাড়ি গুলি ছুড়েছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মরদেহের সঙ্গে থাকা ওই স্বজন বলেন, গুদারাঘাট ৪নং রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে

আরও পড়ুন
language Change