তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী  নোয়াখালীর পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে নোয়াখালীতে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাসেল উপকূলের ঢাল হিসেবে মোংলায় নবলোক পরিষদের বৃক্ষরোপণ উদ্যোগ বিশ্ব বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা আমতলীতে ভূমি জরিপে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা বাবা খাদ্য অধিদপ্তরের এস. এম. কায়ছার আলীকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিনের যত অবৈধ সম্পদ নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক

সাংবাদিককে হত্যার হুমকি: সোনাইমুড়ীতে রাজপথে প্রতিবাদ

সাংবাদিককে হত্যার হুমকি সোনাইমুড়ীতে রাজপথে প্রতিবাদ
পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধিঃ

সাংবাদিক মোহাম্মদ হানিফকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সোনাইমুড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাকে গ্রেফতারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন-অন্যথায় কাফনের কাপড় পরে কঠোর আন্দোলনে নামবেন তারা। শনিবার (৯ মে) সকাল ১১টায় সোনাইমুড়ী বাইপাস চত্বরে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

জানা যায়, সম্প্রতি পার্শ্ববর্তী চাটখিল উপজেলার ইটভাটা ব্যবসায়ী জাবেদ হোসেন হত্যাকাণ্ডের বিচার দাবিতে নিহতের পরিবার সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই একটি প্রভাবশালী মহল সাংবাদিক মোহাম্মদ হানিফের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

এর ধারাবাহিকতায় নিজেকে একটি ইউনিয়ন যুবদলের সভাপতি পরিচয়দানকারী মো. রুবেল নামের এক ব্যক্তি দৈনিক নোয়াখালীর কথা পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ হানিফকে মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে “দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার” হুমকি দেন। হুমকির ওই অডিও রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাণনাশের আশঙ্কায় সাংবাদিক হানিফ গত ২৫ এপ্রিল সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ প্রশাসন। এসময় সাংবাদিক খোরশেদ আলম বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাকে গ্রেফতার করা না হলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। প্রয়োজনে কাফনের কাপড় পরে আমরণ আন্দোলনে নামতে বাধ্য হব।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সামছুল আরেফিন জাফর, বেলাল হোসাইন ভূঁইয়া, আমিনুল ইসলাম মানিক, আনোয়ার বারী পিন্টু, ইয়াকুব আল মাহমুদ, রবিউল হাসান, জাহাঙ্গীর আলম, মামুনুর রশিদ, নূর মোহাম্মদ সবুজ, জসিম উদ্দিন রাজসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানার এএসআই রেজাউল ইসলাম জানান, হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তকে নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে প্রশাসনের ধীরগতির কারণে স্থানীয় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বই না কিনেও যে দোকানে বই পড়া যায়

সবুজ বাংলাদেশ ডেস্ক:  রমজান আলীর বাবা ছিলেন দিনমজুর। টাকা দিতে না পারায় একবার তাঁর হাত থেকে ছেলের জন্য কেনা বই কেড়ে নিয়েছিলেন দোকানি। সেই রমজানই এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অন্য ব্যবসার পাশাপাশি বিনা মূল্যে বই পড়ার সুযোগ করে দিয়েছেন। ওঙ্কার নামের এই বইয়ের দোকানে বই না কিনেও পড়া যায়। শুধু তা–ই নয়, নিয়মিত পড়লে মেলে পুরস্কার। আগামী ফেব্রুয়ারিতেই যেমন পুরস্কার পাবেন ১২ জন পাঠক। ওঙ্কারের স্লোগান ‘বইয়ের সঙ্গে সন্ধি’। ওঙ্কার চত্বরে বসে কেউ যদি মাসে অন্তত ২০ দিন কমপক্ষে এক ঘণ্টা বই পড়েন, তাঁর জন্য থাকে উপহার—একটি সৃজনশীল ও একটি মননশীল বই। রমজান আলীর এমন আহ্বানে সাড়া দিয়ে সত্যিই শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসে বসেন গাছের ছায়ায়। রাজশাহী বেড়াতে এসেও অনেকে ঘুরে যান। ৪ ডিসেম্বর সন্ধ্যায় যেমন এসেছিলেন অধ্যাপক

আরও পড়ুন
language Change