রিমি কবিতাঃ
উত্তর এবং দক্ষিণ যুবদলের কমিটি ঘোষণা যে কোনো সময়। এ নিয়ে বাড়ছে টানটান উত্তেজনা। একদিকে রাজপথের দীর্ঘ সংগ্রামী ত্যাগীদের প্রতীক্ষা আর অন্যদিকে ক্ষমতার পালাবদলের সমীকরণ। ঢাকা দক্ষিণে আলোচনার জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ছাত্রনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, যুবদলের দক্ষিণের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
অপরদিকে, মহানগর উত্তর যুবদলের আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্মআহবায়ক মিজানুর রহমান রাজ,সাবেক যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল হক হিমেল, আজমীর হোসেন, নাসিদ আলম।
তবে শেষ খবর,
মহানগর দক্ষিণে যুবদলের সভাপতি ফয়সাল আহমেদ সজল এবং সাধারণ সম্পাদক শেখ খালিদ হাসান জ্যাকির নাম গুঞ্জরিত হচ্ছে। অন্যদিকে উত্তর মহানগর যুবদলের সভাপতি হিসেবে মিজানুর রহমান রাজ এবং সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেলের নাম এগিয়ে আছে বলে জানা গেছে। রাজপথের ত্যাগ কতটা রাজনীতিতে গুরুত্বপূর্ণ তা এখন দেখার বিষয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত