তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক

জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে

জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

রাজধানীর মিরপুরে সরকারি জমি এখন বিভিন্ন আবাসন ব্যবসায়ীর দখলে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) অধিগ্রহণকৃত ১৬৮ একর জমির মধ্যে প্রায় ২০ একর দখলে নিয়েছে পাঁচটি প্রভাবশালী ডেভেলপার কোম্পানি—এশিউর ডেভেলপমেন্ট, সাগুফতা এন এম হাউজিং, হ্যাভেলি প্রোপার্টিজ, আলিনগর প্রোপার্টিজ ও সিটি লাইফ প্রোপার্টিজ। তারা শুধু জমি দখলই নয়, বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাট বিক্রিও করছে। অভিযোগ রয়েছে, সরকারি কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া কাগজপত্র তৈরি করে বছরের পর বছর অবৈধভাবে এসব কাজ চলছে। উচ্ছেদ অভিযান ও মামলা হওয়ার পরও বন্ধ হয়নি। গৃহায়নের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা সরেজমিন গেলে বাধার মুখে পড়ছেন, এমনকি সন্ত্রাসীদের গুলির হুমকিও পাচ্ছেন।

তথ্য বলছে, অবৈধ দখল ও নির্মাণ বন্ধে একাধিক জিডি এবং মামলা হলেও কার্যত কাজ থামেনি। ১৬৮ একর সরকারি জমির প্রায় ২০ একরই এখন এসব কোম্পানির দখলে। এমনকি মসজিদের জমিও ছাড়েনি তারা।

গৃহায়নের মিরপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হোরায়রা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়ে সাগুফতা এন এম হাউজিং লিমিটেড, হ্যাভেলি প্রোপার্টিজ লিমিটেড, এশিউর ডেভেলপমেন্ট লিমিটেড, আলিনগর প্রোপার্টিজ লিমিটেড ও সিটি লাইফ প্রোপার্টিজ লিমিটেডের নিবন্ধন বাতিলের অনুরোধ করেন। একই সঙ্গে রিহ্যাব ও রাজউককে এসব কোম্পানির নিবন্ধন বাতিল এবং আইনগত ব্যবস্থা নিতে চিঠি পাঠানোর অনুরোধ করেন। তবে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মো. মনিরুল হক বলেন, ‘মন্ত্রণালয় থেকে রাজউকে কোনো চিঠি আসেনি, তাই কিছু বলতে পারছি না।

জানা গেছে, মিরপুরে প্রতি শতাংশ জমির মূল্য জায়গাভেদে কোটি টাকার বেশি। সেই হিসেবে প্রতিটি কোম্পানি শতকোটি টাকার সরকারি জমি দখলে নিয়েছে। অসাধু কর্মকর্তাদের সহায়তায় তারা নামমাত্র জাল কাগজপত্র তৈরি করে ভবন নির্মাণ শুরু করে। অভিযোগ রয়েছে, এসব কর্মকর্তাই মোটা অঙ্কের বিনিময়ে ভুয়া নথি তৈরি করে দেন, ফলে সরকার বছরের পর বছর বিষয়টি জানতে পারে না।

ক্ষমতার দাপটে সরকারি জমি দখলের প্রতিযোগিতায় জড়িত রয়েছে কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী। তাদের মধ্যে এই পাঁচটি কোম্পানি সবচেয়ে সক্রিয়। তারা রাজনৈতিক প্রভাবশালী, সাবেক সামরিক কর্মকর্তা এবং স্থানীয় নেতাদের সম্পৃক্ত করে জমি দখল নিয়ে ব্যবসা ও ফ্ল্যাট বিক্রি করছে। কেউ কেউ দখলকৃত সরকারি জমি অন্যের কাছে ভাড়া দিয়ে অর্থও নিচ্ছে।

প্রতিটি কোম্পানির নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। ফলে গৃহায়নের কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনী জমি উদ্ধারে গেলে হামলার শিকার হচ্ছেন। দখলদার বাহিনীর গুলি চালানোর ঘটনাও ঘটেছে।

গৃহায়নের কর্মকর্তারা জানান, মিরপুর বাউনিয়া মৌজার সিএস ৩১২৮ দাগের ২.০১ একর জমি দখল করে রেখেছে এশিউর গ্রুপ। ৩১ আগস্ট গৃহায়ন উচ্ছেদ অভিযান চালিয়ে জমি দখলমুক্ত করে দেয়াল ও আনসার শেড নির্মাণ শুরু করে। কিন্তু ৬ সেপ্টেম্বর এশিউর গ্রুপের লোকজন কর্মকর্তা, আনসার সদস্য ও শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। ১৬ সেপ্টেম্বর ফের দেয়াল নির্মাণ শুরু করলে হেলমেট পরা ৪০-৫০ জন সন্ত্রাসী গুলি চালায়। ওইদিনই গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হোরায়রা পল্লবী থানায় এশিউর গ্রুপের চেয়ারম্যানসহ ১০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

তিনি বলেন, ‘উচ্ছেদ অভিযান চালালে হামলা হয়। অবৈধ দখল ও নির্মাণ বন্ধে মামলা করেও কাজ বন্ধ হয়নি। আসামিরা ধরাছোঁয়ার বাইরে।’

নথি অনুযায়ী, বাউনিয়া মৌজায় এল এ কেস নম্বর ১৩/৫৯-৬০, ৯০/৬৫-৬৬ ও ৫/৭২-৭৩ মূলে সিএস ৩১২৪ ও ৩১২৮ দাগে মোট ১৬৮ একর জমি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধিগ্রহণে আছে। কিন্তু দীর্ঘদিন ব্যবস্থাপনার অভাবে এই জমি বেহাত হয়েছে। সরেজমিন দেখা গেছে, সাগুফতা হাউজিং, হ্যাভেলি প্রোপার্টিজ, এশিউর ডেভেলপমেন্ট, আলিনগর প্রোপার্টিজ, সানভিউ টাওয়ারস, সিটি লাইফ প্রোপার্টিজসহ অন্তত পাঁচটি কোম্পানি মিলে প্রায় ২০ একর জমি দখল করেছে। এর আর্থিক মূল্য হাজার কোটি টাকার বেশি।

বিশেষ করে সিএস ৩১২৮ দাগের ১৪.৫৮ একর জমি এখন সাগুফতা, হ্যাভেলি, আলিনগর ও সিটি লাইফ প্রোপার্টিজ লিমিটেডের দখলে। এমনকি সাগুফতা হাউজিং এই জমির কিছু অংশ বিভিন্ন কোম্পানির কাছে বিক্রিও করেছে। গৃহায়ন মালিকানাধীন জমি তারা ভুয়া কাগজপত্রে নিজেদের নামে নিয়েছে। এ ছাড়া আরও প্রায় ১০ একর জমি জেলা প্রশাসকের নামে রয়েছে।

গত বছর অক্টোবরে গৃহায়ন রাজউককে চিঠি দিয়ে এসব দখলদার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় এবং জানায় যে, প্রায় ২০ একর জমি দখলে রয়েছে।

গৃহায়নের কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, মিরপুরে প্রতি শতাংশ জমির মূল্য ৪৫ লাখ টাকা। সে হিসেবে এক একর জমির সরকারি মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। শুধু এশিউরের দখলে থাকা ২.১ একর জমির সরকারি মূল্য শতকোটি টাকার বেশি। বাস্তবে বাজারদর সরকারি মূল্যের দ্বিগুণেরও বেশি। ফলে প্রায় ২ হাজার কোটি টাকার বেশি সরকারি সম্পত্তি দখলে নিয়েছে এসব কোম্পানি।

স্থানীয় হাউজিং প্রতিষ্ঠান সাগুফতা হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল মোল্লা প্রায় ১২ একর সরকারি জমি দখলে নিয়েছেন। তিনি সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাতিজা। দখল পাকাপোক্ত করতে তিনি সামরিক কর্মকর্তা, পুলিশ ও আমলাদের নামমাত্র মূল্যে জমি লিখে দেন, এরপর ভবন তৈরি করে ফ্ল্যাট বিক্রি শুরু করেন।

এ ছাড়া সাগুফতা এন এম হাউজিং লিমিটেড আরও ৯ কাঠা জমি দখল করেছে—মো. মঞ্জুর উল হকের প্লট নং ৩৮৬৪, ব্লক-এল (৩ কাঠা), মো. শহীদ উল হকের প্লট নং ৩৮-৩৯, ব্লক-এল (৩ কাঠা) এবং মো. লুৎফুল হাবিবের প্লট নং ৩৮৬৫, ব্লক-এল (৩ কাঠা)। জমির বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। জমির মালিকরা গৃহায়ন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। ৯ জুলাই গৃহায়নে শুনানির সময় কোম্পানির কর্মকর্তা ও এমডির পিএস সৈয়দ শফিকুজ্জামান উপস্থিত হয়ে বিষয়টি স্বীকার করেন।

জাতীয় গৃহায়নের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হোরায়রা বলেন, ‘ মিরপুর ১২-এর ৯ নম্বর সেকশনে বাউনিয়া মৌজার স্বপ্ন নগর আবাসিক এলাকার পাশে জাতীয় গৃহায়নের ২.০১ একর জমিতে হেলমেট পরা ৪০-৫০ জন এসে তিন রাউন্ড ফাঁকা গুলি চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, লোকজন দিগ্বিদিক ছুটতে থাকে। হামলায় কয়েকজন আনসার সদস্য ও গৃহায়নের কর্মচারী আহত হন।’

সরকারি সম্পত্তি দখল ও সন্ত্রাসী হামলার এই ভয়াবহ চিত্র এখন মিরপুরের সাধারণ মানুষের মুখে মুখে। তারা বলছেন, ‘সরকারের জমি গায়েব হচ্ছে, কিন্তু প্রশাসন নীরব।

সাগুফতা হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল মোল্লার পিএস সৈয়দ শফিকুজ্জামান বলেন, এ দেশে জাতীয় গৃহায়ন মানুষের জমি দখল করেছে। আমাদের কাছে প্রমাণ আছে। সরকারি জমি দখল করেছে সাগুফতা হাউজিং—এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি হুমকি দেন এবং বলেন, ক্ষমতা থাকলেই দখল করে। গৃহায়নও জমি দখল করেছে, এই বিষয়ে লিখতে পারবেন।

এ বিষয়ে কথা বলতে এশিউর ডেভেলপমেন্টের ম্যানেজার ফারুক হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

হ্যাভেলি ও আলীনগর প্রোপার্টিজের এমডি এ কে এম এ আউয়ালকেও একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সানভিউ টাওয়ার্স সভাপতি মো. সাইফুল বলেন, ‘আমরা কোনো সরকারি জায়গা দখল করিনি। এশিউর কোম্পানি জায়গা দখল করেছে। এখন সেখানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ওয়াল করছে। আমাদের যে জমি, তা সরকারের নয়, পাবলিকের।

সিটি লাইফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে জমির কাগজপত্র আছে। এই জমির ট্যাক্স ও খাজনা যা-ই বলেন না কেন, সবকিছু দিয়ে আসতেছি; কিন্তু এই জমি যে জাতীয় গৃহায়নের, তার কোনো প্রমাণ তো তাদের কাছে নেই এবং আমার কোম্পানির নিবন্ধন বাতিল করার জন্য তারা যে চিঠি দিয়েছে, তাও জানি না।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ডেস্ক রিপোর্টারঃ গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড : কার্যকর হচ্ছে না অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ! বাতিল হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ ৪ অধ্যাদেশ রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারিকৃত এই অধ্যাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক সত্তা বা সংগঠনের সভা, সমাবেশ, মিছিল এবং প্রকাশনা নিষিদ্ধ করার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছিল। বিশেষ করে ফ্যাসিবাদী শাসনের অভিযোগে আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই আইনটি আনা হয়। বিশেষ কমিটি এই অধ্যাদেশটি সরাসরি বাতিলের তালিকায় না রেখে কিছু পরিবর্তনের মাধ্যমে স্থায়ী আইনে রূপান্তরের পক্ষে মত দিয়েছে। গুম ও মানবাধিকার সংক্রান্ত প্রস্তাবনা গুম প্রতিরোধ ও প্রতিকারে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া কঠোর আইনি পদক্ষেপটি বর্তমান সংসদীয় অধিবেশনে কার্যকর হচ্ছে না। গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জারি করা অধ্যাদেশটি আপাতত স্থগিত রাখার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। সংসদে জমা

আরও পড়ুন
language Change