মো. জুয়েল হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদাম কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান এবং গুদাম কর্মকর্তা অলিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সিরাজগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা বলেন, চলতি বোরো মৌসুমে কাজিপুর উপজেলায় স্থানীয় কৃষকদের কাছ থেকে মোট ১ হাজার ৩০৮ মেট্রিক টন ধান, ১ হাজার ২৩৪ টন চাল এবং ৫৯ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি ও কৃষকের উন্নয়নই দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে বলেও তারা মত প্রকাশ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত