আন্তর্জাতিক ডেস্কঃ
হরমুজ প্রণালি এখন আগের তুলনায় অনেক বড় কৌশলগত যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা। বাহিনীটির রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরযাদেহ স্থানীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজকে বলেন, আগে হরমুজ প্রণালিকে সীমিত এলাকা হিসেবে দেখা হলেও বর্তমান পরিস্থিতিতে এর পরিধি বহুগুণ বেড়েছে।
তার ভাষ্য অনুযায়ী, আগে যেখানে এই জলপথের কার্যকর সীমা ছিল মাত্র ৩২ থেকে ৪৮ কিলোমিটার, এখন তা বিস্তৃত হয়ে প্রায় ৩২০ থেকে ৪৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। জাস্ক উপকূল থেকে সিরি দ্বীপ, কেশম দ্বীপ ও বৃহত্তর তুনব এলাকা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বলয় তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।ইরানের দাবি, আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ এখন শুধু একটি প্রণালি নয়, বরং পূর্ণাঙ্গ সামরিক অভিযান পরিচালনার এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। উল্লেখ্য, গত এপ্রিল থেকে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর থেকেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত