মো. জুয়েল হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজের কথিত ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সোমবার ২ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতরে বসে থাকা এক ব্যক্তিকে অন্য একজন গ্যাস লাইটারের আগুন দিয়ে সহযোগিতা করছেন। এ সময় আমির হোসেন সবুজের হাতে সিগারেট ও পাইপসদৃশ একটি বস্তু দেখা যায়, যা দিয়ে তিনি ইয়াবা সেবন করছেন বলে দাবি করা হচ্ছে। ভিডিওটির বিষয়ে মঙ্গলবার দুপুরে আমির হোসেন সবুজের মোবাইল ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু বলেন, ভিডিওটি সত্য কি না, তা যাচাই ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সম্প্রতি একটি সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এবং পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা থেকেও এমন ঘটনা ঘটতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত