তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা ১৪ বছর পর জমির মালিকানা ফিরিয়ে দিল প্রশাসন শেরপুরে ভূসির বস্তায় ১০৮ বোতল বিদেশি মদ সহ তিনজনকে আটক পাচারকালে আটক ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে স্থানান্তর ময়নাতদন্তে উঠে এলো গাজীপুরে ৫ হত্যার ভয়াবহ চিত্র গণপূর্তে তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত নদী পারাপারে ভোগান্তি কমাতে জরুরী বৈঠক অনুষ্ঠিত শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার

তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের

তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়নগন্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে অনিয়মেই যেন নিয়মে পরিনত হয়েছে। ডিপোটির ডিএস মাহবুবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। যেখানেই তিনি চাকরি করেছেন সেখানেই অনিয়ম ও দুর্নীতির প্রমাণ রেখে গেছেন । তার অপসারন ও পদত্যাগের দাবীতে ডিপোর সামনে মিছিলও করেছে ট্যাংকলরী মালিক শ্রমিকেরা, কিন্ত কাজের কাজ কিছুই হয়নি। তার অধীনস্থ কর্মকর্তা, কমচারীকে বদলী, চাকরীচ্যুত করা হলেও বহাল তবিয়তে ডিপো ইনচার্জ মাহবুবুর রহমান৷

২০২৫ সালের ২৩ ডিসেম্বর মেঘনার গোদনাইল ডিপো থেকে চালান ছাড়াই রাব্বি ট্রেডার্সের নামে ১৫টি ড্রামে ৩ হাজার লিটারো ডিজেল পাচারের অভিযোগ উঠেছে ডিএস মাহবুবের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে মেঘনা পেট্রোলিয়াম একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির রির্পোটের প্রেক্ষিতে মেঘনা পেট্রোলিয়ামের মিটারম্যান সবুজকে চাকরিচুত্য করা হয়। ডিএস মাহবুবকে সর্তক এবং লোকমানকে সাময়িক বহিস্কার করে। এছাড়া ৬ মাসের জন্য উক্ত প্রতিষ্ঠানকে তেল উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।

এর আগেও তেল চুরির ঘটনা ঘটেছে একই ডিপোতে। ২০২৫ সালের ১৩ আগস্ট ৯ হাজার লিটার ডিজেল বাদশা টেক্সটাইলের নামে ইনভয়েস করে। ডিজেল ডেলিভারি নেওয়ার জন্য ডিজেল পয়েন্টে ঢাকা মেট্রো-ঢ-১১-০০১৯ নম্বরের ট্যাংকলরী লোড নেয়। এ সময় ৯ হাজার লিটার তেলের সাথে অতিরিক্ত ২ হাজার ২৫০ লিটার ডিজেলসহ মোট ১১ হাজার ২৫০ লিটার ডিজেল ওই ট্যাংকলরীতে লোড করা হয়। অনুসন্ধানে জানা যায়, মিটারম্যান সবুজ ( বর্তমানে চাকরিচুত্য) অবৈধভাবে ২ হাজার ২৫০ লিটার ডিজেল অতিরিক্ত ট্যাংকলরী ড্রাইভারের যোগসাজসে বিক্রি করে। গোদনাইল এসও রোডের স্থানীয় বাসিন্দা মোঃ রনি ও তার সহযোগীরা খবর পেয়ে গাড়িটি আটক করে এবং ডিপোর ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানকে জানায়। এ নিয়ে প্রায় দুই ঘণ্টা যাবৎ দেন-দরবার চলে। পরবর্তীতে ডিপো ইনচার্জ ও রনির সহযোগীদের ম্যানেজ করে গাড়িটি ডিপো থেকে বের করে দেয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য সে যাত্রায় মিটারম্যান সবুজ ও আজিজকে মিটার থেকে অন্যত্র সরিয়ে দেয়। আজিজ এ ব্যাপারে কিছু না জানা সত্ত্বেও তাকে অন্যত্র সরানো হয়।

এত কিছুর পরও ডিএস মাহবুব এখনো থেমে নেই বরং রোড পরিবর্তন করে আগের মতো অবৈধ কার্যক্রম চালিযে যাওয়ার অভিযোগ রয়েছে । তিনি এখনো তার অবৈধ কাজের কাজের দোসরদের নিয়মিত মাসিক মাসোহরা দিয়ে তেল চুরির অপকর্ম চালিয়ে যাচ্ছে। জানা গেছে তিনি এখন তেল চুরির রোড বদল করেছে। বর্তমানে সড়ক পথ বাদ দিয়ে নৌপথে তার অবৈধ চোরই তেলে পাচার হচ্ছে। এর সাথে ডিপোর সহকারি মিটারম্যান এবং ঠিকাদারের মিটারম্যান জড়িত থাকার অভিযোগ উঠেছে । জানা গেছে তেল চুরি অব্যাহত রাখতে তিনি মেঘনা পেট্রোলিয়ামের স্থায়ী মিটার ম্যানদের মাসিক ২০,০০০ টাকা, ক্যাজুয়েল মিটার ম্যানদের ১০,০০০ টাকা ঠিকাদারের মিটার ম্যানদের ৮০০০ টাকা, সিকিউরিটিদের ৬০০০ টাকা, ঠিকাদারের সিকিউরিটিদের মাসিক ৫০০০ টাকা করে মাসোহরা প্রদান করে থাকেন। মূলত এখন এদের নেতৃত্বেই তার অবৈধ কাজের সহযোগি হিসাবে কাজ করে।

গেল বছর ২৪ ডিসেম্বর মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার এইচ আর, অতিরিক্ত দায়িত্ব) মো. সাদেকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ২৩ ডিসেম্বরের তেল পাচারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কোম্পানির সহকারী জেনারেল ম্যানেজার মো. শরিফুল ইসলামকে (ডিপো অপারেশন্স) তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে। কমিটির অন্য দুজন সদস্য হলেন ডেপুটি ম্যানেজার (অডিট) মো. গোলাম মহিউদ্দিন এবং ঢাকা রিজিওনাল অফিসের ডেপুটি ম্যানেজার (সেলস) মো. আনোয়ার হোসেন। কমিটিকে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর ৭ দিনের মধ্যে পেশ করার নির্দেশনা দেওয়া হয়। এদিকে গঠিত তদন্ত কমিটি গেলো ৩০ ডিসেম্বর ডিপোতে এসে তদন্ত করে। অভিযোগ উঠেছে ডিএস মাহবুবের পরিবর্তে মিটারম্যান সবুজের কাঁধে দায় চাপানোর সুযোগ রেখে তদন্ত কমিটি প্রতিবেদন পেশ করেছে। যাকে বলে ‘উধোর পিন্ডি বুধোড় ঘাড়ে ‘ চাপানোর চেষ্টা। কারণ গেট থেকে কিভাবে গাড়ী চালান ব্যতীত বের হলো সেই প্রশ্ন থেকেই যায়।

এদিকে ৩০ ডিসেম্বর ২০২৫ ডিএস মাহবুবুর রহমানের অপসারণ দাবি করে ডিপোর সামনে বিক্ষোভ মিছিল করেন ট্যাংকলরী চালক ও শ্রমিকরা। তারা দুর্নীতিবাজ ডিএস মাহবুবুর রহমানের অপসারণ দাবি করেন। এত ঘটনার পরও ডিএস মাহবুব এখনো তার অবৈধ কার্যক্রম নিরবিচ্ছিন্ন ভাবে চালিয়ে যাচ্ছে। অতি গোপনে সাজেদা প্লোর্টিং, শীতলক্ষা প্লোর্টিং এবং বুড়িগঙ্গা প্লোর্টিং সহ একাধিক পাম্পে অবৈধ ভাবে তেল সরবরাহ অব্যাহত রেখেছে । তেল চুরির টাকায় বগুড়া উপশহরে মাহবুবুর রহমান, তার স্ত্রী ও তিন মেয়ের নামে শত কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছে। পরবর্তী সংখ্যায় থাকছে তার সম্পত্তির খতিয়ান

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১১৩ বাংলাদেশীর উপসাগরীয় ৬ দেশে ভিসা নিষেধাজ্ঞা

জে এম রফিকুল সরকার -সংযুক্ত আরব আমিরাত  প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশিদের মধ্যে এ পর্যন্ত ১১৩ জন দেশে ফিরেছেন। সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফিরলেও তারা জিসিসিভুক্ত (উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল) দেশ– সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে পরবর্তী সময়ে চাকরি বা আবাসনের জন্য স্থায়ীভাবে নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। দূতাবাস সূত্রে জানা যায় যে, সব মিলিয়ে ১১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। তার মধ্যে ৬৫ জনের ট্রাভেল পারমিট দিয়েছে দূতাবাস। কারা কর্তৃপক্ষের কাছে পরিবার থেকে ৪৮ জনের পাসপোর্ট জমা করা হয়। কারও কারও টিকিট করে দিয়েছে পরিবার। এ ছাড়া আরও অন্তত ৫৫ প্রবাসী নিখোঁজ থাকার বিষয়টি দূতাবাসকে অবহিত করেছেন স্বজনরা। তবে কারাগারে এখনও কতজন আটক আছেন, তা আমিরাতের কারা কর্তৃপক্ষ জানায়নি। আবুধাবি বাংলাদেশ

আরও পড়ুন
language Change