শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ
মোংলা উপজেলার ৬নং চিলা ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) ইউনিয়ন পরিষদ চত্বরে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। পরিষদ সূত্রে জানা গেছে, ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত জেলেরা তাদের জন্য বরাদ্দকৃত চাল সংগ্রহ করেন।
এসময়ে জেলেদের হাতে চাল তুলে দেন চিলা ইউনিয়ন পরিষদের সচিব মো. হাবিবুর রহমান। ইউপি সদস্য নাজমুল হাওলাদার। ইউপি সদস্য ইলিয়াস শেখ। ইউপি সদস্য রুহুল আমিন শেখ। ইউপি সদস্য জাহাঙ্গীর সরকার। সংরক্ষিত মহিলা ইউপি সদস্যবৃন্দ ও পরিষদের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ। এই বিতরণ কার্যক্রম তদারকি ও সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও যুবদল নেতা মো. সাইফুল সিকদার।
বিতরণকালে বক্তারা বলেন, বর্তমান সরকার জেলেদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো প্রকার অনিয়ম ছাড়াই প্রকৃত জেলেরা যাতে তাদের নায্য পাওনা হাতে পান, তা নিশ্চিত করতে পরিষদ নিবিড়ভাবে কাজ করছে। চাল পেয়ে জেলেরা সন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারের এই স্বচ্ছ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
চাল পেয়ে স্থানীয় এক জেলে মোঃ লতিফ ফকির বলেন আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি নদী খাল বিলের উপর নির্ভরশীল আমি যখন মাছ পাই তখন দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা হয়। এই অভাবের সংসারে এই মুহূর্তে ৮০ কেজি চাল পাওয়াতে আমি এবং আমার পরিবার অনেক উপকৃত হবো। পাশাপাশি তিনি দাবি করে স্থানীয় সরকারের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন নদীর উপর নির্ভরশীল সাধারণ জেলেদের জন্য এই সহায়তা যেনো সবসময় অব্যাহত থাকে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত