তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
পাঠক সংখ্যা
638

নাটোর প্রতিনিধিঃ

আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষক ও কৃষাণীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) নাটোরের সেবা কমিউনিটি সেন্টারে ব্র্যাক নার্সারি-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণে নাটোর জেলার বিভিন্ন উপজেলার ৫০ জনের বেশি কৃষক এবং কৃষাণী অংশগ্রহণ করেন। কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। পেঁপের রোগবালাই প্রতিরোধ,আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও অংশগ্রহণকারীদের বিশেষ দিক-নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান আতিকুর রহমান, উদ্যানতত্ত্ববিদ, হর্টিকালচার সেন্টার,ভাতুরিয়া,নাটোর। উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আশিকুর রহমান চৌধুরী ,নার্সারি ম্যানেজার, ব্র্যাক নার্সারি নীলফামারী। এছাড়া উপস্থিত ছিলেন মোছাঃ হাসনা বানু, রিজিওনাল ম্যানেজার, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি,ব্র্যাক নার্সারি, নাটোর। দিনব্যাপী এই কর্মশালা পরিচালনা করেন মো: মাসুদুর রহমান, নার্সারি ইনচার্জ,ব্র্যাক নার্সারি,নাটোর। প্রশিক্ষণে অংশ নেওয়া নাটোর জেলার সদর থানার তেবারিয়া ইউনিয়নের একডালা গ্রামের কৃষক মোঃ আবু হানিফ বলেন, পোকামাকড় দমনসহ বিভিন্ন বিষয়ে নতুন তথ্য জানতে পেরে তিনি উপকৃত হয়েছেন। এতে ভবিষ্যতে পেঁপে চাষে আরও ভালো ফলনের আশা করছেন।

অন্যদিকে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের কৈচরপাড়া গ্রামের কৃষানী মোছাঃ ফরিদা পারভীন বলেন, পেঁপে চাষ বিষয়ে এ প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে হরমোন ব্যবহারের বিষয়টি তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং হাইব্রিড জাত সম্পর্কে আগের কিছু ভুল ধারণাও দূর হয়েছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ভার্মিকম্পোস্ট সার, ৩০ পিস ট্যাবলেট সার, ১০টি রেড হার্ট পেঁপের চারাএবং একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। আয়োজকরা জানান, রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক রাসায়নিক প্রয়োগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারি-এর মূল লক্ষ্য।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নতুন বিপদের মুখোমুখি হয়েছেন গাজার বাসিন্দারা

নতুন বিপদের মুখোমুখি হয়েছেন গাজার বাসিন্দারা

  আন্তর্জাতিক ডেস্কঃ নতুন বিপদের মুখোমুখি হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দা। টানা বৃষ্টিপাতে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার উদ্বাস্তু ক্যাম্পে শতাধিক তাঁবু প্লাবিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে গাজা সিভিল ডিফেন্স জানায়, বৃষ্টির পানিতে তাঁবুগুলো ডুবে যাওয়ার পর জরুরি পদক্ষেপে কাজ শুরু করা হয়েছে। শুক্রবার সকাল থেকে গাজা উপত্যকায় একটি নিম্নচাপের প্রভাব শুরু হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঠান্ডা বাতাস ও ভারী বর্ষণ। এতে যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলে ১৫ লাখ বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের হিসাব অনুযায়ী, মোট ১ লাখ ৩৫ হাজার তাঁবুর মধ্যে ৯৩ শতাংশ অর্থাৎ প্রায় ১ লাখ ২৫ হাজার তাঁবুই এখন আর আশ্রয়ের উপযোগী নেই। আবহাওয়া ও ইসরায়েলি বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়ে এগুলো মারাত্মকভাবে

আরও পড়ুন
language Change