তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

মাদ্রিদের অভিজ্ঞতা কাজে লাগাবে- ঢাকা দক্ষিণ সিটি

পাঠক সংখ্যা
638

রিমি সরদার॥
মানজানেরে নদীর তীরে গড়ে উঠেছে স্পেনের মাদ্রিদ শহর। একসময় সেই নদীও দখল-দূষণের কারণে ছিল মৃতপ্রায়। নদীটিকে দখলমুক্ত ও দূষণ রোধ করে নদীর পুনর্জীবন ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে মাদ্রিদ। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বুড়িগঙ্গাসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত নদীগুলো দখল-দূষণমুক্ত করতে দক্ষিণ সিটি ও স্পেন একযোগে কাজ করবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার নগর ভবনের মেয়র কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজ দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মেয়র শেখ তাপস ও স্পেনের রাষ্ট্রদূত বেনিতেজ বুড়িগঙ্গার দখল-দূষণ রোধে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজ বলেন, ‘মানজানেরে নদীর তীরে গড়ে ওঠা স্পেনের মাদ্রিদ শহর। সেই নদীও একসময় দখল-দূষণে মৃতপ্রায় ছিল। কিন্তু আমরা সেই নদীর দখল অবমুক্ত ও দূষণ রোধ করে মানজানেরে নদীর পুনর্জীবন দিয়েছি। সেই অভিজ্ঞতা এবং প্রযুক্তি সহায়তার মাধ্যমে স্পেন ঢাকা শহরের বুড়িগঙ্গাসহ অন্যান্য নদীর দখল-দূষণ রোধে পারস্পরিক সহযোগিতা ভিত্তিতে এগিয়ে যেতে পারে।

মেয়র শেখ তাপস বলেন, ‘পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর দখল-দূষণ রোধ করার এই প্রস্তাব সাধুবাদযোগ্য। নদীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের মাধ্যমে নদীর তীর ও অববাহিকায় নান্দনিক ও মনোরম পরিবেশ সৃষ্টি করতে আমরা একযোগে কাজ করতে পারি। ঢাকা ও মাদ্রিদ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ধারাবাহিক উদ্যোমে, সমৃদ্ধি অর্জন করতে পারে, উপকৃত হতে পারে।

এ সময় স্পেনের রাষ্ট্রদূত বেনিতেজ মাদ্রিদ সিটি কাউন্সিল পরিচালিত পরিবেশ-বান্ধব গণপরিবহন ব্যবস্থাপনার মাধ্যমে গণপরিবহনে শৃঙ্খলা আনা ও পরিবেশের উন্নয়নে মাদ্রিদ সিটি করপোরেশন গৃহীত উদ্যোগ মেয়রকে জানান এবং এ বিষয়ে দক্ষিণ সিটিকে মাদ্রিদের অভিজ্ঞতা কাজে লাগাতে সহযোগিতার প্রস্তাব দেন।

সহযোগিতামূলক প্রস্তাবনার জন্য ধন্যবাদ জানিয়ে মেয়র তাপস বিষয়টি খতিয়ে দেখে প্রযোজ্য ক্ষেত্রে তা ঢাকা শহরেও বাস্তবায়ন (রেপ্লিকেট) করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।

বৈঠকে নবগঠিত ১৮টি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নে রাষ্ট্রদূত স্পেনের বিনিয়োগ প্রবাহের আগ্রহ ব্যক্ত করেন। জবাবে মেয়র তাপস দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ১৮ ওয়ার্ডে অবকাঠামোগত উন্নয়ন বিশেষত সড়ক-অন্তর্জাল (রোড নেটওয়ার্ক) সৃষ্টিতে প্রয়োজনীয় বিনিয়োগ প্রবাহকে স্বাগত জানান। তবে স্পেনের বিনিয়োগ যেন সহজ শর্তে এবং ঢাকা শহরের বর্তমান বাস্তবতা ও যথার্থতা বিবেচনায় নিয়ে প্রদান করা হয় মেয়র সেই বিষয়ে গুরুত্বারোপ করেন।

ঢাকা দক্ষিণের মেয়র স্পেনের রাষ্ট্রদূত বেনিতেজকে বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ সিটি করপোরেশনের নানাবিধ উদ্যোগের কথা জানিয়ে বলেন, ‘আমরা বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ও যান-যন্ত্রপাতির সন্নিবেশ ঘটাতে উদ্যোগ গ্রহণ করেছি। সেজন্য ইতিমধ্যে ৩০টি কম্প্যাক্টর ভেহিকেল ক্রয়ের লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়েছে। প্রতিযোগিতামূলক এই দরপত্রে স্পেনও অংশগ্রহণ করতে পারে।’

কামরাঙ্গীরচরের সামষ্টিক উন্নয়নে স্পেনের বিনিয়োগ প্রবাহ একটি বড় খাত হতে পারে উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘আমরা বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীরচরে নান্দনিক পরিবেশে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি কেন্দ্রীয় ব্যবসায়িক অঞ্চল (সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট-সিবিডি) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছি। সেখানে ৫০ তলা-বিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন নির্মাণ করা হবে। ভবনে একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য অনুষঙ্গ সৃষ্টির পরিকল্পনাও আমাদের রয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খান উপস্থিত ছিলেন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গুমের সঙ্গে জড়িত ছিলেন হাসিনা ও শীর্ষ কর্মকর্তারা : এইচআরডব্লিউ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, শেখ হাসিনা, শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনা তদারকিতে যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটির সম্প্রতি প্রকাশিত ‘আফটার দ্য মনসুন রেভ্যুলিউশন: এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’ শীর্ষক ৫০ পৃষ্ঠার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জোরপূর্বক গুমের ঘটনা তদন্তকারী জাতীয় কমিশন ১৪ ডিসেম্বর তাদের প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, শেখ হাসিনা সরকারের অধীনে সাড়ে ৩ হাজারের বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। এইচআরডব্লিউ বলেছে, জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন, শেখ হাসিনা ও

আরও পড়ুন
language Change