মো.নুর আলম রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধসহ দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন, কৃষি, শিক্ষা, ত্রাণ, চিকিৎসা ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন ধরণের জনসেবামূলক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আজ ১৩ মে সকালে তৈচালাপাড়া বাস্কেটবল মাঠে রামগড় বিজিবি জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় জোন সদরে রামগড় উপজেলাধীন দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী জনগোষ্ঠীদের বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আর্থিক অনুদান প্রদান, অন্তুপাড়া জুনিয়র উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান, বল্টুরামপাড়া এলাকায় টিউব ওয়েল, রামগড় রংতুলী একাডেমির জন্য তবলা , আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে গরীব ও দূস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।
রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানান, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় জন সাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এ ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত