তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা

কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন

কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন। নগরের উন্নয়নে কোনো ধরনের ঘাটতি রাখতে চায় না সিটি করপোরেশন। তিনি বলেন, পুরোনো ওয়ার্ডগুলোর মতো সম্প্রসারিত ওয়ার্ডগুলোতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তবে একটি উন্নত, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগর গড়ে তুলতে হলে নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন।

বুধবার বিকেলে তাওয়াক্কুল কমপ্লেক্সে সভায় ৩৫ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম টেকসইকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি করপোরেশনের কাজ শুধু রাস্তা ও ড্রেন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। সড়ক আলোকিতকরণ, ময়লা-আবর্জনা অপসারণ, স্বাস্থ্যসেবা, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ নাগরিক জীবনের বহুমুখী সেবা প্রদান করতে হয়। কিন্তু এসব কার্যক্রম পরিচালনার জন্য সিটি করপোরেশনের নিজস্ব আয় খুবই সীমিত। ফলে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তিনি আরও বলেন, নগরবাসী নিয়মিত কর পরিশোধ করলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি করা সম্ভব হবে। তাই সবার প্রতি আহ্বান থাকবে নিজ নিজ দায়িত্ব থেকে সময়মতো কর পরিশোধ করে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করুন।

সভায় ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা নিয়ে স্থানীয় বাসিন্দারা মতামত তুলে ধরেন। এ সময় সিসিক প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বক্তব্য দেন- ৩৫ নম্বর ওয়ার্ডের মুরুব্বি অধ্যাপক মো. আব্দুল জব্বার, মো. অলিউর রহমান, শিব্বির আহমদ, সিরাজ উদ্দিন আহমদ, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, আব্দুল বাসিত ও আখতার সিদ্দিকী বাবলুসহ স্থানীয় গণ্যমান্যরা। মতবিনিময় সভায় ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ড. ইউনূসের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা কমল

ড. ইউনূসের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা কমল

ডেস্ক রিপোর্টঃ সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে দেয়া মর্যাদার সীমা ছয় মাস কমিয়েছে সরকার। এর ফলে তার জন্য এক বছরের বিশেষ নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা–সুবিধা কমে ছয় মাস হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে গত ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে ড. ইউনূসকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়। তখনকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্নার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তাঁর দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের মাধ্যমে শেষ হয় অন্তর্বর্তী সরকারের আলোচিত-সমালোচিত দেড় বছরের শাসনকাল। এর প্রায় আড়াই মাসের মাথায়

আরও পড়ুন
language Change