তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বনাম ২০ কোটির বাংলাদেশ: ফুটবলের আয়নায় এক কঠিন বাস্তবতা এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কৃষিঋণ বিতরণ মোংলায় বিএনপি নেতার নামে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ জিয়া শিশু কিশোর মেলা, জয়পুরহাট জেলা কমিটি ঘোষণা দীঘিনালায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি ১১ বছরের শিশুকে বিয়ে, লক্ষ্য জমি দখল! আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃব... ‎পুষ্পধারা হাউজিংয়ের মনিরুজ্জামানের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাই কোর্টে চ্যালেঞ্জ মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পণ্য দেখলেন প্রধানমন্ত্রী বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালকের নেতুত্বে লুটপাট ও দূর্নীতির মহাযজ্ঞ মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন কেরানীগঞ্জে গ্যাস সিন্ডিকেটের রফিক-শাহআলম চক্রের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা প্রতারণার মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি বিশ্ব রক্তদাতা দিবসে সিরাজগঞ্জে রক্তদান ও গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশ, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা ৮৯ মিনিটের গোলে নেদারল্যান্ডসের স্বপ্ন ভাঙল করলো জাপান ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা নতুন নিয়োগে নতুন অভিযোগ, ফায়ার সার্ভিসে কি সক্রিয় সেই পুরনো চক্র? দুদক-মন্ত্রণালয়ে অভিযোগের মুখে ময়মনসিংহ জেলা প্রশাসনের ৫ কর্মকর্তা সাতক্ষীরা তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিতর্কিত ব্যক্তির নাম, প্রধান শিক্ষকের বিরুদ্... সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী কাস্টমস কর্মকর্তা আলতাফের অ’বৈধ সম্পদের পাহাড় সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক ঝালকাঠিতে বসত বাড়িতে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার এমপি আমির হামজা আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে যাচ্ছেন শিক্ষা উন্নয়নে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর মহতী উদ্যোগ, মাদ্রাসায় দুই লক্ষ টাকার চেক প্রদান আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেসব্রিফিং নজরুল বর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুলে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি মোংলার জনগণের অভিযোগ নিরসনে সালিশী টিমের নিরলস পরিশ্রম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মানবদেহে জুনোটিক রোগ সংক্রমণ রোধে ল্যাব স্থাপন

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদক

পশু থেকে মানবদেহে জুনোটিক রোগ (জলাতঙ্ক, তড়কা, ব্রুসেরোসিস, বোভাইন টিবি) সংক্রমণ রোধে অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। রোগনিয়ন্ত্রণ কার্যক্রমের পাশাপাশি অধিকতর নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করাসহ জনস্বাস্থ্য ঝুঁকি লাঘবে কাজ করছে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ প্রকল্প’। দেশের ২৭ জেলার ২০১ উপজেলায় প্রকল্পটির কার্যক্রম চলছে বলে জানা গেছে।
প্রকল্প পরিচালক ডা. মো. আজিজুল ইসলাম বলেন, প্রকল্পের মধ্যে ভিপিএইচ (ভার্চুয়াল সাইকোলজিকাল হিউম্যান) অ্যান্ড মাইক্রোবায়োলজি ল্যাব কাম অফিস ভবন নির্মাণ, ভিপিএইচ ল্যাব ও পোস্টমর্টেম কক্ষের যন্ত্রপাতি সংগ্রহ, ৪টি জুনোটিক রোগ সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা, ১৫ হাজার কসাই এবং মাংস ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেওয়া অন্যতম।

জানা গেছে, চারটি জুনোটিক রোগ সার্ভিলেন্স কার্যক্রম ও মাঠপর্যায়ে প্রাথমিক রোগনির্ণয়ে ৮৮ হাজার ৪১১টি নমুনা হেলথ অনুবিভাগ এবং কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ৬৮৮টির রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের মধ্য থেকে বাছাই করে ৪২৫ জনকে ২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এ ছাড়া গবাদিপশুর মাংস নিরাপদ রাখা এবং সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ১০ হাজার কসাই এবং মাংস ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জানা গেছে, সাভার ডেইরি ফার্মসংলগ্ন ভিপিএইচ অ্যান্ড মাইক্রোবায়োলজি ল্যাব কাম অফিস ভবন নির্মাণে কাজ চলছে। পাঁচতলা ভবন নির্মাণকাজ শেষ হলেও পুরো কাজ সম্পন্ন হয়নি । প্রথম ও দ্বিতীয় তলার কাজ শেষ হয়েছে। তৃতীয় তলায় বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। চতুর্থ ও পঞ্চম তলার কাজ এখনো বাকি রয়েছে।
ঠিকাদারের প্রতিনিধি সেলিম জানালেন, দ্রুত সময়ের মধ্যে চতুর্থ ও পঞ্চমতলার কাজ শুরু হবে। আমদানিকৃত উপকরণ চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। এগুলো চলে এলেই কাজ শুরু হবে। সর্বোচ্চ ২-৩ মাস সময় লাগবে।

প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ডা. মো. আজিজুল ইসলাম বলেন, প্রয়োজনীয় অর্থ সঠিক সময়ে পেতে বিলম্ব হচ্ছে। এ কারণে ঠিকাদারদের অর্থ দিতে কিছুটা সমস্যা হলেও কোনো কাজ ফেলে রাখা হয়নি। পুরো প্রকল্পের অগ্রগতি ৮০ শতাংশের বেশি।

তিনি আরও বলেন, ভিপিএইচ ল্যাবের যন্ত্রপাতি ও সরঞ্জামের প্রায় ৫০ ভাগ আমদানি করা হয়েছে। এগুলো এখন স্থাপনের কাজ চলছে। বাকি সরঞ্জামাদি সংগ্রহের জন্য দরপত্র আহ্বান শেষে কার্যাদেশ দেওয়া হয়েছে। আশা করা যায়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব কাজ সম্পন্ন করা সম্ভব হবে। এ ছাড়া পোস্টমর্টেম কক্ষের উপকরণ ও যন্ত্রপাতি দেশে চলে এসেছে। দ্রুত সময়ের মধ্যে এগুলো স্থাপনের কাজ শুরু হবে।

জানা গেছে, ভবনের প্রথম তলাতে রয়েছে- ভিজিটর রুম, বড় কনফারেন্স রুম, স্যাম্পল কালেকশন রুম, স্যাম্পল ডেলিভারি রুম, মসজিদ, পোস্টমর্টেম রুম, স্টোর রুম। দ্বিতীয় তলাতে রয়েছে- পিএসও ১ ও ২ রুম, পিডি রুম, দুটি অফিস রুম, মিনি কনফারেন্স রুম, ইপিডিজি রুম। তৃতীয় তলাতে রয়েছে- ল্যাব ইনচার্জ রুম, জেনারেল ল্যাব, টিস্যুকালচার রুম, মডিকুলার রুম, মিডিয়া রুম, স্টোর ও সার্ভার রুম। চতুর্থ ও পঞ্চম তলাতে আধুনিক বিএসল-স্টান্ডার্ড ল্যাবরেটরি। ভবনের বাইরে বিউটিফিকেশনের জন্য এক্সপার্টদের সঙ্গে দ্রুত বসে গাইডলাইন তৈরি করা হবে।
নিরাপদ প্রাণিজাত খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে নিরাপদ প্রাণিজাত খাদ্যের সরবরাহ বৃদ্ধি, জুনোটিক রোগনিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্যের ওপর হুমকি নিরসন এবং প্রাথমিক স্তরে রোগনির্ণয়ের সুযোগ তৈরির লক্ষ্যে ২০১৯ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত চার বছরমেয়াদি প্রকল্প নেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে এ প্রকল্পে ব্যয় ধরা হয় ৭৩ কোটি ২৬ লাখ ৪ হাজার টাকা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্টারঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সেবাগ্রহণকারী সাধারণ নাগরিকদের সুবিধা প্রদান, প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন এবং বিভিন্ন আন্তঃদপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এমন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এসব নির্দেশনাসহ বেশকিছু বিষয় অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক নোটিশে এই কঠোর অনুরোধ জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবিশ্যিকভাবে অবস্থান এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ দায়িত্বশীল আচরণ নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা

আরও পড়ুন
language Change