তারিখ লোড হচ্ছে...

এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল

হামলা হলে দায়ী থাকবেন আওয়ামী লীগ নেতা সাত্তারসহ ৩ জন: সাংবাদিক ইন্নার অভিযোগ

হামলা হলে দায়ী থাকবেন আওয়ামী লীগ নেতা সাত্তারসহ ৩ জন সাংবাদিক ইন্নার অভিযোগ
পাঠক সংখ্যা
638

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে কুরুচিপূর্ণ অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এই সাংবাদিক নেতা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে প্রতিদিন আলোকিত, সমাচার প্রতিদিন সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ ভয়েস- Sirajganj Voice নামক কিছু বেনামী ফেসবুক আইডি থেকে শরিফুল ইসলাম ইন্নার নামে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। শুধু চরিত্র হননই নয়, এসব আইডি থেকে তাকে লক্ষ্য করে প্রকাশ্যে হামলার হুমকিও প্রদান করা হয়েছে। শরিফুল ইসলাম ইন্না জানান, গত ১ ও ২ এপ্রিল তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে সিরাজগঞ্জ পৌর এলাকার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তারের কর্মকাণ্ড ও দুর্নীতির মামলা সংক্রান্ত কিছু সত্য সংবাদ পোস্ট করেন। এরপর ৩ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় সিরাজগঞ্জে একটি চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার হওয়ার সংবাদ প্রকাশিত হয়। অভিযোগকারীর দাবি, এই সংবাদগুলো প্রচারের পর থেকেই একটি সংঘবদ্ধ চক্র তার ওপর ক্ষিপ্ত হয়ে ডিজিটাল মাধ্যমে এই আক্রমণ শুরু করেছে।

লিখিত অভিযোগে শরিফুল ইসলাম ইন্না সুনির্দিষ্টভাবে জানিয়েছেন যে, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারের প্রত্যক্ষ ইন্ধনে এই অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এই চক্রের মূল হোতা হিসেবে সিরাজগঞ্জ পৌর এলাকার চর রায়পুর মহল্লার রহমত আলীর ছেলে আলী আশরাফ এবং দত্তবাড়ি মহল্লার হারুন অর রশিদের ছেলে সোহেল রানা’র নাম উল্লেখ করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত আলী আশরাফ ইতিপূর্বেও সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন, যার প্রেক্ষিতে গত বছর অক্টোবর মাসে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। এছাড়া প্রেসক্লাবের সভাপতির সাথেও তিনি অশালীন আচরণ করেছেন বলে জানা যায়।

ভুক্তভোগী সাংবাদিক নেতা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, ভবিষ্যতে যদি তার ওপর কোনো ধরনের শারীরিক হামলা বা দুর্ঘটনা ঘটে, তবে তার জন্য আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, আলী আশরাফ ও সোহেল রানা সরাসরি দায়ী থাকবেন। অভিযোগের বিষয়ে জানতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সিরাজগঞ্জের সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা বলছেন, সত্য সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের এভাবে হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

পঙ্কজ সরকার নয়ন, গাজীপুরঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সারা দেশের মতোই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার ৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ৩৬টি বিদ্যালয় ও ২৯টি মাদ্রাসা থেকে মোট ২,৫৩৯ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনে ৩৫ জন অনুপস্থিত ছিল। পরীক্ষাকেন্দ্রগুলো হলো-কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বালিগাঁও উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজ মোহন বিদ্যাপীঠ এবং নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর ই জান্নাত জানান, আগেভাগেই সব প্রস্তুতি সম্পন্ন করে প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি নিশ্চিত

আরও পড়ুন
language Change