তারিখ লোড হচ্ছে...

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে

নয় যাত্রীর মামলা প্রত্যাহার ও কুমিরা-গুপ্তচরা ঘাটে যাত্রী হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম অফিসঃ

চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া ঘাটে যাত্রী হয়রানি, ২৮ জুন গ্রেফতার হওয়া ৯ যাত্রীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ঘাটের অনিয়ম- দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে সন্দ্বীপ অধিকার আন্দোলন ও সন্দ্বীপ নাবিক নামের দুটি সংগঠন।

আজ শুক্রবার (৩০জুন) সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদারের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলেগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, সন্দ্বীপ নাবিক এর আহবায়ক মো. সোহেল, সাংবাদিক চারু মিল্লাত ও সমাজকর্মী মো. সাইফ। মানববন্ধনে সন্দ্বীপের বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সন্দ্বীপ উপজেলা আওয়ামীলেগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামের কুমিরা- গুপ্তছড়া নৌরুটে কতিপয় সিন্ডিকেট, সন্ত্রাসী, রক্তপিপাসুরা সন্দ্বীপের মানুষকে মানুষ বলে গণ্য করে না। বিআইডব্লিওটিএ-জেলা পরিষদের দ্বন্দ, মামলার নামে ধোকাবাজি মূলত ইজারাদারের পকেট ভারি করার কৌশল। এই ঘাটে বারবার নিরীহ যাত্রীদের হত্যা করা হলেও কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কোন পদক্ষেপ নিতে দেখিনি। অথচ অন্যায়ের বিরুদ্ধে সাধারন যাত্রীরা প্রতিবাদ করায় ৯ জনকে মিথ্যা মমলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। যাদের আটক ও নির্যাতন করা হয়েছে তারা সন্দ্বীপের গর্বিত সন্তান।’

সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি বলেন, ‘কুমিরা ঘাটের ঘটনায় ৯ জন সাধারন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার প্ররোচনা দিয়েছে ঘাটের কর্মচারিরা। তারেক নামের এক কর্মচারি কর্তৃক সাধারন এক যাত্রীকে নির্যাতনের ছবি সবাই দেখেছেন। অবিলম্বে তাকে চাকরী থেকে বরখাস্ত করতে হবে। যাদের নামে মামলা দেওয়া হয়েছে সরাসরি প্রতিবেদন দিয়ে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে।’

সন্দ্বীপ নাবিক এর আহবায়ক মো. সোহেল বলেন, ‘কুমিরা-গুপ্তছড়া ঘাটে প্রতিদিন যাত্রীদের হয়রানি, লাঞ্ছিত করা হয়। সিরিয়ালে দাঁড়িয়ে থাকেন যাত্রীরা, ব্ল্যাকে টিকেট বিক্রি হয়। অন্যায়ের প্রতিবাদ করায় ৯ জন সাধারন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’

সাংবাদিক চারু মিল্লাত বলেন, ‘সন্দ্বীপের মানুষকে এই যুগেও কোমরপানিতে ভিজে, অনেকক লাঞ্ছনা ভোগ করে সন্দ্বীপ আসতে হয়। পাশের ভাসানচরে রোহিঙ্গারা নৌপথে নিরাপদে যাতায়াত করতে পারে, অথচ বাংলাদেশের নাগরিক হয়েও সন্দ্বীপবাসী নিরাপদ নৌ যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত। এই দূর্ভোগ ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করে রাখা হয়েছে। এই দূর্ভোগ লাঘব হলে রাজনৈতিক নেতা ও প্রশাসনের কমিশন বন্ধ হয়ে যাবে, বানিজ্য বন্ধ হয়ে যাবে।’

সমাজকর্মী মো. সাইফ বলেন, ‘কুমিরা- গুপ্তছড়া ঘাটের ইজারাদারের গুন্ডাবাহিনী সাধারন যাত্রীদের মৌলিক অধিকার ছিনিয়ে নিয়েছে। যাত্রীদের মারধর করে রক্ত ঝরিয়েছে। গাড়ির ভেতর জিম্মি করে ছুরি দেখিয়ে হত্যার চেস্টা করেছে। মোবাইল, মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে। ৯ জন যাত্রীকে আটক করে তাদের ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি।’

বুধবার (২৮ জুন) চট্টগ্রামের সিতাকুন্ড উপজেলার কুমিরা ঘাটে সন্দ্বীপগামী যাত্রী ও ঘাট কর্তৃপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ঘাট কর্তৃপক্ষের লোকজন ৯ জনকে আটক ও মারধর করে সিতাকুন্ড থানা পুলিশের কাছে সোপর্দ করে।

বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা নৌঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভবন ভাঙচুর করার ঘটনায় বিআইডব্লিউটিএর উপপরিচালক নয়ন শীল বাদী হয়ে সিতাকুন্ড থানায় একটি মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়। বৃহঃপতিবার বিকেল ৫ টায় জামিনে মুক্ত হন তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, দগ্ধ ৩৬ জনের পরিচয় শনাক্ত

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, দগ্ধ ৩৬ জনের পরিচয় শনাক্ত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসা নিতে যাওয়া এখন পর্যন্ত ৩৬ জনের পরিচয় শনাক্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়। তিনি জানান, ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। উদ্ধার কাজ এখনো চলমান আছে। এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ৩৬ জনের পরিচয় শনাক্ত। জাতীয় বার্নে দগ্ধরা হলেন— ১.শামীম ইউসুফ (১৪) ২. মাহিন(১৫) ৩. আবিদ(১৭) ৪. রফি বড়ুয়া(২১) ৫. সায়েম (১২), ৬.সায়েম ইউসুফ (১৪), ৭. মুনতাহা(১১), ৮. নাফি

আরও পড়ুন
language Change