তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম সরকারের সিদ্ধান্তে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযান: জব্দ ২টি ড্রেজার মেশিন মোংলায় মাদক দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগের অভিযোগ মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক জুন মাসের শেষে সুন্দরবনে ফিরিয়ে দিচ্ছে ফাঁদে আটকা পড়া বাঘ শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক উসকানিমূলক পোস্ট দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়ে নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি।কয়েক ঘণ্টার ব্যবধানে ২০টির বেশি ছবি পোস্ট করেন ট্রাম্প। বেশিরভাগ ছবিতেই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার বার্তা ফুটে উঠেছে।

একটি ছবিতে ইরানের মানচিত্রের ওপর মার্কিন পতাকা বসানো দেখা যায়। চারদিক থেকে তীরচিহ্ন দিয়ে দেশটিকে ঘিরে ধরার ইঙ্গিত দেওয়া হয়েছে। আরেকটি ছবিতে মার্কিন ড্রোনকে ইরানি দ্রুতগতির নৌযানে হামলা চালাতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল, বিদায় দ্রুতগতির নৌযান।এছাড়া একটি ভিডিওতে দেখা যায়, মার্কিন যুদ্ধজাহাজ থেকে ইরানি বিমান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ভিডিওর এক পাশে ট্রাম্পকে টেবিলে টোকা দিতে দিতে বলতে শোনা যায়, ফায়ার, বুম। আরেকটি ছবিতে স্পেস ফোর্স শিরোনামে ট্রাম্পকে মহাকাশে স্যাটেলাইটের মাঝে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র হামলা তদারকি করতে দেখা যায়। অন্য এক ছবিতে মহাকাশযানের একটি বোতাম চাপতে দেখা যায় তাকে, যেখানে পেছনের পর্দাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা ও পারমাণবিক বিস্ফোরণের মতো দৃশ্য ছিল। এই পোস্টগুলোর আগে ইরানকে নতুন করে হুঁশিয়ারিও দেন ট্রাম্প। তিনি বলেন, দ্রুত শান্তিচুক্তির পথে না এলে ইরানের কিছুই অবশিষ্ট থাকবে না।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুবই গুরুত্বপূর্ণ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ওয়াশিংটন। যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি না হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং জ্বালানির দামও ঊর্ধ্বমুখী। এই সংঘাতের ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালি, যেখান দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল রপ্তানি হয়। সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও লেবাননেও। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর পৃষ্ঠপোষক তেহরান জানিয়েছে, লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া বৃহত্তর কোনো শান্তিচুক্তিতে তারা যাবে না। অন্যদিকে নিজের শর্তে সমঝোতা না হওয়ায় ইরানের ওপর ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছেন ট্রাম্প।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আগামী বাজেটে করের চাপ থেকে সুরক্ষা পাবে গরিব মানুষ

স্টাফ রিপোর্টার:  আগামী অর্থবছরের বাজেটে গরিব মানুষকে করের চাপ থেকে সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গরিব মানুষকে করের চাপ থেকে সুরক্ষা দেওয়া হবে। তিনি বলেন, ব্যবসায়ীরা শুধু ফাঁকফোকর খোঁজে। ঠিকমতো কর দেয় না। ৫০ কোটি টাকা ব্যবসা করে ৪ কোটি টাকা ট্যাক্স দিতে চায় না। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বেক্সিমকো গ্রুপকে টাকা দেওয়া হয়েছে মানবিক কারণে। না হলে শ্রমিকদের বেতন দিতে পারত না। যে চুরি করেছে তাকে শাস্তি দিতে হবে। শ্রমিকদের কষ্ট দেওয়া যাবে না।   সবা:স:জু- ৪১৮/২৪

আরও পড়ুন
language Change