তারিখ লোড হচ্ছে...

পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭

বাংলা টিভির অর্থ কেলেঙ্কারি: এমডি সামাদুল হকসহ পাঁচ পরিচালকের ব্যাংক হিসাব তলব

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলা টিভির অর্থ কেলেংকারি ঘটনায় জড়িত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হকসহ অপরাপর পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে জিজ্ঞাসাবাদে মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ লক্ষ্যে প্রথম ধাপ হিসেবে দুদকের মানি লন্ডারিং প্রতিরোধ শাখার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ( বিএফ‌আই‌ইউ) মাধ্যমে বাংলা টিভির সামাদুলসহ সকল পরিচালকের ব্যা‌ংক হিসাব তলব করা হয়েছে । সেই সঙ্গে বাংলা টিভি যেসব ব্যাংকের মাধ্যমে মানি ট্রান্সফার করে সেই ব্যাংকের কাছেও তথ্য চাওয়া হয়েছে। খবর সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের।

জানা গেছে দুদকের গোয়েন্দা ইউনিটের মাধ্যমে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক ও তার সহযোগী পরিচালকদের আর্থিক কেলেঙ্কারি, অর্থ আত্মসাত ও মানি লন্ডারিংয়ের প্রাথমিক অভিযোগের সত্যতা পেয়ে চক্রটির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধানের প্রয়োজনে দুদকের উপ-পরিচালক সেলিনা আক্তার মনি অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সামাদুলসহ বাংলা টিভির সকল পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয়। জুনেই প্রথম সপ্তাহে তাদের হাজির হতে বলা হলেও চক্রটি কূটকৌশলের আশ্রয় নেয়। গরমের কারণে অসুস্থ হ‌ওয়ার অজুহাত দেখিয়ে সামাদুল হক দুদকে হাজির হতে দুই মাসের সময় চায়। অপর পরিচালকরাও কারো মা অসুস্থ, কারো বোন কারো স্ত্রী অসুস্থ, তাদের সেবা করা দরকার উল্লেখ করে দূই মাসের সময় চায়।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সামাদুলসহ অপর পরিচালকরা তাদের পরস্পরের অর্থ কেলেঙ্কারি ও মানি লন্ডারিংয়ের ঘটনায় ফেঁসে যাচ্ছেন এমন আভাস পেয়ে কূটকৌশলের আশ্রয় নেয়। তারা এমন‌ও বলে দুই মাস পর বর্তমান সরকারের পতন হয়ে যাবে। তখন দুদক তাদের কিছু করতে পারবে না।
যদিও দুদকের গোয়েন্দা টিমের কাছে এই খবর পৌঁছে যায়। এরফলে সংস্থাটি আরো কঠোর অবস্থানে যায় এবং বিএফ‌আইইউর মাধ্যমে বাংলা টিভির সমুদয় অর্থ লেনদেন তথ্য চেয়ে মঙ্গলবার মানি লন্ডারিং প্রতিরোধ শাখার মাধ্যমে চিঠি ইস্যু করা হয়েছে
জানা গেছে, দুদকের পক্ষ থেকে তিন কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহের জন্য বলেছে। সে মোতাবেক আইএফআইসি ব্যাংক লিমিটেড, শান্তি নগর শাখাকে নির্দেশ দিয়েছে বিএফ‌আইইউ।

চিঠির তথ্য অনুযায়ী দেখা যায়, বাংলা টিভি লিমিটেডের এমডি সৈয়দ সামাদুল হকের পিতার নাম সৈয়দ রফিকুল হক, মাতার নাম জুমেলা খাতুন; ঠিকানা: ৬০/২, তলাবাগ, সোবহানবাগ, ঢাকা। পরিচালক মীর নূর- উস-শামস( সামাদুলের ভাগনে) পিতা: মীর নুর উদ্দিন, মাতার নাম শামসুর নাহার বেগম। পরিচালক কে এম রিফাতুজ্জামান, পিতা : কে এম আক্তারুজ্জামান। পরিচালক মোঃ মনিরুল ইসলাম, পিতা- মহিউদ্দিন বিশ্বাস । পরিচালক কে এম আক্তারুজ্জামান, পিতা: এবিএম আখিরউদ্দিন খান।‌ তাদের কাছ থেকে (ক) ব্যাংক হিসাব,(খ)ঋণ হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য এবং হিসাব বিবরণী (গ) সঞ্চয় ও ক্রেডিট কার্ড, ভিজিট রিপোর্ট, টিভির শেয়ার বেচা কেনার টাকা কিভাবে স্থানান্তর হয়েছে কত টাকা ব্যাংকের মাধ্যমে ট্রানজেকশান হয়েছে এবং অন্যান্য নিবন্ধন সংক্রান্ত যাবতীয় তথ্য তিন কার্য দিবসের মধ্যে সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য ২০১৭ সালে সম্প্রচারে আসার আগে থেকেই নানা অভিযোগ ছিল ‘বাংলা টিভি’ নিয়ে। দিন যত গড়িয়েছে প্রতিষ্ঠানটির কেলেঙ্কারি ততটাই বেড়েছে। এনিয়ে দুদকে জমা পড়েছে একাধিক অভিযোগ। যা দুদকের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে প্রাথমিক অনুসন্ধানের মাধ্যমে তথ্য সংগ্রহ করে পূর্ণ অনুসন্ধান শুরু হয়।

এসব অভিযোগ অনুসন্ধানে সামাদুল হককে গত মাসের প্রথম সপ্তাহে তলবও করেছিলো দুদক। ২৮ মে দুদকের অনুসন্ধান ও তদন্ত অনুবিভাগের উপপরিচালক সেলিনা আখতার মনি সাক্ষরিত চিঠিতে সামাদুল হককে জিজ্ঞাসাবাদের জন্য গত ৭ জুন তলব করা হয়। কিন্তু গরমে অসুস্থতার দোহাই দিয়ে হাজির হননি অভিযুক্ত সামাদুল। কিন্তু বিষয়টি ভালো ভাবে নেয়নি দুদক। বিষয়টি কঠোরভাবে তদন্তের জন্য ২০ জুন আরো একটি চিঠি জারি করে দুদক।

সেলিনা আখতার মনি সাক্ষরিত চিঠিতে বলা হয়,
“বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির শেয়ার কেনা-বেচার নামে বিপুল পরিমাণ আত্মসাত ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে।”এতে :আরো বলা হয়, “এমন বহু অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্নেবর্ণিত রেকর্ডপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।”

চিঠিতে আরো বলা হয়, “অতএব,জরুরী ভিত্তিতে নিম্নস্বাক্ষরকারীর নিকট নিম্নেবর্ণিত রেকর্ডপত্র/কাগজপত্র পত্র প্রাপ্তির ৩ কার্যদিবসের মাঝে সরবরাহ করার নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করা হলো।”

উল্লেখ্য, কোটি কোটি টাকার বিনিময়ে শেয়ার হোল্ডারদের বাইরের লোককে চেয়ারম্যান করা, কর্মীদের বেতন-ভাতা না দেয়া, উল্টো প্রতিনিধি নিয়োগ দিয়ে তাদের চাপ দিয়ে টাকা আদায় করা যা গণমাধ্যম আইনে অবৈধ, অংশীদারত্ব নিয়ে ইস্যু তৈরিসহ নানা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বাংলা টিভির। আর এসবের পেছনে মূল ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সামাদুল হক।

জানা যায়, চ্যানেলের জন্য পুঁজি সংগ্রহ করতে গিয়ে চুরতার আশ্রয় নেয়া, মানি লন্ডারিং এবং অন্যের অর্থ আত্মসাতেরঅভিযোগ ওঠার পর দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। কিছু বিষয়ে প্রাথমিক সত্যতা মেলার পর তাকে সম্প্রতি তাকে তলব করে দুদক।

অতিসম্প্রতি দেশের একাধিক শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে বাংলা টিভির মালিকসহ শেয়ার হোল্ডারদের আর্থিক কেলেঙ্কারিসহ তাদের নাম প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, চ্যানেলটির বর্তমান চেয়ারম্যান আখতার ফার্নিচারের স্বত্বাধিকারী কে এম আখতারুজ্জামান, তার ছেলে কে এম রিফাতুজ্জামান (পরিচালক) ও বিটিভির সাবেক সংবাদ পাঠক মনিরুল ইসলাম (ভাইস চেয়ারম্যান)। তাদের কাছে ২০ থেকে ২৫ কোটি টাকার বিনিময়ে বাংলা টিভির শেয়ার বিক্রি করেন সামাদ। টাকা নিয়ে মনিরুলকে শেয়ার বুঝিয়ে দিলেও আক্তার ফার্নিসারের মালিককে এখনো তার শেয়ার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেননি।এ কারণে ওই ব্যবসায়ী একাধিকবার তথ্য মন্ত্রণালয়ের কাছে মৌখিকভাবে অভিযোগ‌ও করেছেন।

জানা গেছে,অভিযোগের পর বাংলা টিভির এমডি সামাদুলসহ বাকিদের তলব করে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি দুদকের পক্ষে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়। দুদকের উপপরিচালক সেলিনা আখতার মনি স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, বাংলা টিভির শেয়ার হস্তান্তরের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের সুষ্ঠু অনুসন্ধান ও তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, চেয়ারম্যান কে এম আখতারুজ্জামান, পরিচালক মীর নুর উস শামস শান্তনু ও কে এম রিফাতুজ্জামানের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন। এজন্য তাদের ৭ জুন, দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

কিন্তু গত বুধবার (৭ জুন) তাদের কেউই দুদকের তলবে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। গরমে অসুস্থতার জন্য দুদকের কাছে অভিযোগের বিষয়ে বক্তব্য না দিয়ে সময়ের আবেদন করেন সামাদুল হক। তার পথ ধরেই পরিচালক রিফাতুজ্জামান, শান্তনু ও মনিরুল ইসলাম‌ও সময়ের আবেদন করেন। তাদের একজনের স্ত্রী, একজনের মা ও একজনের বাবা অসুস্থ- যে কারণে তারা দুদকে যেতে পারবেন না বলে জানান।

দুদকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বাংলা টিভির পরিচালনা পর্ষদে যারা আছেন, তারা একজোট এবং সিন্ডিকেট করে সময়ের আবেদন করেছেন তা স্পষ্ট। মূলত, বাংলা টিভিকে তারা নিজেদের অবৈধ সম্পদ রক্ষার অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। দুদকের জিজ্ঞাসাবাদে সব কিছু বেরিয়ে আসবে ভেবেই তারা সময় নিয়ে টালবাহানা করছেন এটা তাদের একটা কুট কৌশল মাত্র। তবে দুদক এখন আইনানুগ পরবর্তী পদক্ষেপ নিতে পারে বলে আভাস পাওয়া গেছে।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে সামাদুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁদমারীতে নাসিম উসমান মসজিদ নিয়ে ডিসির বিতর্কিত ভূমিকায় এলাকায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সরকারী নির্দেশ উপেক্ষা করে ফতুল্লার পশ্চিম চাঁনমারী এলাকার পতিত সরকারি জমিতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের বিতর্কিত ভুমিকায় ক্ষোভ প্রকাশ করে তা বন্ধের দাবী জানিয়েছেন স্থানীয় লোকজন। তাদের ভাষ্য এই এলাকার জেলা প্রশাসকের নিজস্ব ২টি মসজিদ সহ মোট ছয়টি মসজিদ রয়েছে। এতো মসজিত থাকার পর সরকার যেখানে এই মসজিদটি ভাঙার নির্দেশ দিয়েছে সেখানে এমন নির্দেশের তোয়াক্কা না করে জেলা প্রশাসক সেখানে পুনারায় নামাজ আদায়ের কোনো অনুমতি দিলেন তা রহস্যজনক। এখানেই শেষ নয়, ভুক্তভোগিদের অভিযোগ, এ বিষয়ে তারা জেলা প্রশাসকের সাথে দেখা করতে গেলে তিনি নাসিম ওসমানের পক্ষ নিয়ে ভুক্তভোগিদের ধমক দিয়ে বলেন, ‘এতো জেনেসাইড’ জেনোসাইড করেন কেন? ভিন্ন মতাবলম্বী কি থাকবে না নাকী? তার এমন মন্তব্যে পর এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ নিয়ে

আরও পড়ুন
language Change