তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

সিলেট টেস্টে মুশফিক-মিরাজের দৃঢ়তায় বড় সংগ্রহের পথে বাংলাদেশ। তৃতীয় দিনে ৬ উইকেটে ৩২৫ রান তুলেছে টাইগাররা। এতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সামগ্রিক লিড দাঁড়িয়েছে ৩৭১ রানে। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ১৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। এটি টেস্ট ক্রিকেটে মুশফিকের ১৪তম সেঞ্চুরি, যা বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ।

ক্যারিয়ারের শেষভাগে এসেও লাল বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন এই মিডল অর্ডার ব্যাটার। ১৫৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ১৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেইন শান্ত মুশফিককে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে দিনের পঞ্চম ওভারে ১৫ রান করে এলবিডব্লিউ হন শান্ত। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। এরপর ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং করেন লিটন দাশ। মুশফিককে সঙ্গে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। দুজনের ব্যাটে প্রথম সেশনেই বাংলাদেশের লিড ছাড়িয়ে যায় ২০০ রান। লাঞ্চের আগে দলীয় লিড ছিল ২৪৯ রান।

লাঞ্চের পর নিজের ২০তম টেস্ট ফিফটি তুলে নেন লিটন। একই সঙ্গে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার এক ম্যাচের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রান করার কীর্তি গড়েন তিনি। প্রথম ইনিংসে ১২৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেন ৬৯ রানের কার্যকর ইনিংস। অন্যদিকে ধীরস্থির ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যান মুশফিক। ১০৩ বলে ফিফটি পূর্ণ করার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত ১৭৮ বলে তিন অঙ্ক স্পর্শ করে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। লিটনের বিদায়ের পর মিরাজ কিছুটা থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ৩৯ বলে ১৯ রান করে আউট হন তিনি। দিনের খেলা শেষে বাংলাদেশ শক্ত অবস্থানে থেকেই চতুর্থ দিনের অপেক্ষায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেমন পুলিশ চাই

স্টাফ রিপোর্টার:  ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জনমত জরিপের ফল প্রকাশ করেছে পুলিশ সংস্কার কমিশন। জরিপের ফল সংস্কার কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু সংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে ‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি। সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছে, যার কার্যক্রম চলমান। এতে আরও বলা হয়, পুলিশ সংস্কার কমিশন সর্বসাধারণের মূল্যবান মতামত জানতে ‘কেমন পুলিশ চাই’ শিরোনামে জনমত জরিপ পরিচালনা করেছে। জরিপে অংশ নিয়েছেন ২৪ হাজার ৪৪২ জন উত্তরদাতা। এর মধ্যে

আরও পড়ুন
language Change