তারিখ লোড হচ্ছে...

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

৩ দিনব্যাপী শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ দিনব্যাপী শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হচ্ছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার ভূমি ভবন থেকে মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমিসেবা মেলা উপলক্ষে সোমবার (১৮ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। ভূমিসেবা মেলা শেষ হবে বৃহস্পতিবার (২১ মে)।

ভূমিমন্ত্রী বলেন, আগামীকাল ১৯ মে সকাল ১০টায় সারা দেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ মেলার মাধ্যমে জনগণকে ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। বর্তমান সরকার সেই অবস্থা বদলাতে চায়। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং ভূমিসেবা বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। এ বছর ভূমিসেবা মেলার প্রতিপাদ্য বিষয়- ‌জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ। তিনি আরও বলেন, ভূমিসেবা মেলা আয়োজনের মাধ্যমে নাগরিকরা হয়রানিমুক্তভাবে ভূমিসেবা গ্রহণসহ এসব অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। ফলে জনগণ সেবা গ্রহণে উদ্বুদ্ধ হবে, যা ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ভূমিসেবা মেলার উদ্দেশ্যসমূহের মধ্যে অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে নাগরিকদের ভূমিসেবা প্রাপ্তির বিষয়ে ধারণা দেওয়া, মেলায় সরাসরি ভূমিসেবা প্রদান, অটোমেটেড ভূমিসেবা সিস্টেম ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন কর আদায়ের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহযোগিতা করা, ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা এবং সর্বোপরি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা। ভূমিসেবা মেলা প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, রাজস্ব সার্কেল ও জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে একযোগে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। ভূমিসেবায় দুর্নীতি, হয়রানি ও মামলা জট কমাতে জবাবদিহি নিশ্চিত করার আশ্বাস দিয়ে ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও আইন মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে এক ছাতার নিচে এনে সেবাব্যবস্থা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ভূমি নিয়ে গ্রামের মানুষ সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়। মামলা-মোকদ্দমা, দালালচক্র ও দীর্ঘসূত্রতায় অনেকে বাপ-দাদার সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত হন। আমরা চাই জনগণ যেন দ্রুত ও স্বচ্ছ সেবা পায়।

কৃষিজমি সুরক্ষার বিষয়ে তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমি অন্য কাজে ব্যবহার বন্ধে সরকার কঠোর অবস্থানে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষিজমি রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ভূমি অফিসে দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুললে মন্ত্রী বলেন, এসিল্যান্ড অফিসসহ বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। যেখানে অভিযোগ পাওয়া যাবে, সেখানে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে চাই। প্রবাসীদের জমি ও ফ্ল্যাট নিবন্ধনে পাসপোর্ট ব্যবহারের সুযোগ সীমিত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, বিদেশে থাকা বাংলাদেশিদের স্বার্থে নিবন্ধনপ্রক্রিয়া সহজ করতে সরকার কাজ করবে। জনগণের জন্য যা ভালো, সরকার সে উদ্যোগ নেবে বলেও জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের সরকারের সময় ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ নিয়েও অনুসন্ধান চলছে। ইনকোয়ারি করছি, বিষয়টি তদন্তাধীন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরগুনায় ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড: শঙ্কায় জনস্বাস্থ্য ব্যবস্থা

বরগুনায় ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড: শঙ্কায় জনস্বাস্থ্য ব্যবস্থা

আরিফুল ইসলাম রুবেল, বরগুনা প্রতিনিধি: উপকূলীয় জেলা বরগুনায় ডেঙ্গুর ভয়াবহ প্রকোপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সরকারি হিসেবে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জনে। এর মধ্যে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৬ জন হলেও বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৭ জন। এই ক্রমবর্ধমান পরিস্থিতিতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে জেলার বাসিন্দারা। সবচেয়ে বেশি বিপর্যস্ত বরগুনা সদর উপজেলা, যেখানে একদিনেই নতুন করে ৭৬ জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে মৃতদের মধ্যেও অধিকাংশই সদর উপজেলার বাসিন্দা ,যা জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বাকি আক্রান্তরা পাথরঘাটা, তালতলী ও বামনা উপজেলার। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২২৭ জন রোগী। বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৬

আরও পড়ুন
language Change