তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঝিনাইগাতীতে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন সভা অনুষ্ঠিত ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ র‍্যালি বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকা রামগড়ে ভূমি সেবা মেলা উদযাপিত শেরপুরের আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি সভা কালীগঞ্জে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা মেলা উদ্বোধন হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক ব্রাজিল দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ফুটবলার সৌদিতে সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্যমন্ত্রী জাল টাকা তৈরির মেশিনসহ কারবারি গ্রেফতার ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট ইতিহাসের একটি দলিল এবং আগামী প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস হবে বইটি- এস.এম জিলানী এমপি মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার জামায়াত সেক্রেটারি অপসাংবাদিকতার থাবায় গণমাধ্যম: পত্রিকার আইডি কার্ড বাণিজ্যে কলঙ্কিত হচ্ছে পেশা সন্ত্রাসীদের গুলিতে দুই অটো চালক গুলিবিদ্ধ দীঘিনালা থেকে জাতীয় পর্যায়ে হানজালা সানির সাফল্যের যাত্রা বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা সওজের প্রধান প্রকৌশলী মঈনুল এখনো ক্ষমতাবান! সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবি গোলাগুলি নলডাঙ্গায় দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হেনস্থার ঘটনায় থানায় অভিযোগ ৩ দিনব্যাপী শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা কালীগঞ্জে দুই হোটেল মালিককে জরিমানা ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে আলোচনা সভা সুন্দরবনে গুলি করে শিকারিকে হত্যার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ খাগড়াছড়ি প্রথমবারের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট গলাচিপায়ার প্রধানমন্ত্রীর বরাবরের স্মরক লিপি সংবাদ সম্মেলন রাজস্ব না বাড়লে বাণিজ্য চুক্তিই হবে অর্থনীতির বোঝা টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি ৯৫ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন রামগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু সন্ধ্যার মধ্যে যে সকল জেলায় ঝড়ের আভাস ২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির সিলেট টেস্টে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি ‎সুন্দরবনের সুমন বাহিনীর প্রধান অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন ‎রামগড়ের কৃতি সন্তান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মুকাররমকে বাসায় ডেকে সাত টুকরা করলেন প্রেমিকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী‎ রাজশাহীতে সব রুটের বাস চলাচল বন্ধ

ব্রাজিল দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ফুটবলার

ব্রাজিল দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ফুটবলার
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা মানেই কারও জন্য স্বপ্নপূরণ, আবার কারও জন্য হতাশার গল্প। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন রদ্রিগো গোয়েস, এডার মিলিতাও এবং তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান। তবে চোটের বাইরেও বেশ কয়েকজন পরিচিত তারকা জায়গা পাননি কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে।

সোমবার (১৮মে) দিবাগত রাতে রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন ব্রাজিল কোচ আনচেলত্তি। আর সেই তালিকায় সবচেয়ে বড় চমক হয়ে এসেছে জোয়াও পেদ্রোর বাদ পড়া। চেলসির এই ফরোয়ার্ড চলতি মৌসুমে ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হলেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। গত মার্চের ফিফা উইন্ডোতে ব্রাজিল দলে থাকা আরও কয়েকজন ফুটবলারও এবার বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক গোলরক্ষক হুগো সুজা ও বেন্তো ম্যাথিউস (আল-নাসর), ফুলব্যাক কাইকি (ক্রুজেইরো), মিডফিল্ডার আন্দ্রে সান্তোস (চেলসি) ও গ্যাব্রিয়েল সারা (গালাতাসারেই), এবং ফরোয়ার্ড জোয়াও পেদ্রো (চেলসি)। 

এ ছাড়া জায়গা মেলেনি রিচার্লিসন ও আন্দ্রে পেরেইরার। সে সময় অবশ্য নিয়মিত গোলরক্ষক অ্যালিসন ও ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো’র ইনজুরির কারণে হুগো সুজা ও কাইকিকে দলে নেওয়া হয়েছিল। অন্যদিকে অভিজ্ঞদের সঙ্গে আক্রমণভাগে ফিরেছেন নেইমার। তার সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও রাফিনিয়া। চমক দেখিয়ে দলে জায়গা পেয়েছেন বোর্নমাউথের রায়ান এবং ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো। এ ছাড়া আগের ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করা লুইজ হেনরিক এবং ম্যাথিউস কুনহাও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। বাদ পড়া খেলোয়াড়দের নিয়ে দুঃখ প্রকাশ করেছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, এই ২৬ জনকে বেছে নেওয়া খুব কঠিন ছিল। কারণ ব্রাজিলে প্রতিযোগিতা অনেক বেশি। আমাদের সঙ্গে এক বছর থাকা কিছু খেলোয়াড় এখন হতাশ, সেটা আমি বুঝি। তাদের প্রতি দুঃখপ্রকাশ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাই।

ফিফার নিয়ম অনুযায়ী, উদ্বোধনী ম্যাচের আগের দিন পর্যন্ত ইনজুরির কারণে স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। তবে বদলি খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় থাকতে হবে। আগামী ২৭ মে থেকে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প শুরু করবে ব্রাজিল। ৩১ মে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে বিদায়ী প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে ৬ জুন মিশরের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে ১৩ জুন, প্রথম ম্যাচে প্রতিপক্ষ মরক্কো। একই গ্রুপে রয়েছে হাইতি ও স্কটল্যান্ড।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এই নির্বাচনের লড়াই,সবচেয়ে কঠিন লড়াই

এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই

ডেস্ক রিপোর্ট: এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার(১১ডিসেম্বর)সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান। তফসিল ঘোষণা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,তফসিল ঘোষণায় নতুন দেশ গঠনের পথ তৈরি হবে। নির্বাচনের নিরপেক্ষতার বিষয়ে তিনি বলেন,এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। তিনি আরও বলেন,আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি,যা দেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে । বিএনপি এ নেতা বলেন,এই নির্বাচনের লড়াই,সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করার লড়াই। তিনি বলেন,নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু দেশে যত

আরও পড়ুন
language Change