তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম সরকারের সিদ্ধান্তে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযান: জব্দ ২টি ড্রেজার মেশিন মোংলায় মাদক দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগের অভিযোগ মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক জুন মাসের শেষে সুন্দরবনে ফিরিয়ে দিচ্ছে ফাঁদে আটকা পড়া বাঘ শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীনষড়যন্ত্র ও হত্যার হুমকিতে নিন্দা প্রকাশ

অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীনষড়যন্ত্র ও হত্যার হুমকিতে নিন্দা প্রকাশ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

খ্যাতিমান অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীনষড়যন্ত্র ও হত্যার হুমকিতে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন একুশে পদক এবং স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালযয়ের সুপার নিউমারারি প্রফেসর অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। বিবৃতিতে তিনি বলেন, শিক্ষক সমাজ একটি জাতির মেরুদণ্ড। এহেন পবিত্র শিক্ষা এবং শিক্ষক সমাজকে বর্তমানে নানাভাবে কলুষিত করা হচ্ছে। সম্প্রতি রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, খ্যাতিমান অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একটি মহলের চালানো মিথ্যা অপবাদ ও গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছি।

ডক্টর দিপু সিদ্দিকী একজন বিনম্র প্রতিভাবান ও প্রাজ্ঞ শিক্ষক। এক যুগেরও বেশি সময় ধরে তিনি রয়েল ইউনিভার্সিটিতে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতা করছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে সুনাম এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার একতা ও সততা তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় পেশাগত দায়িত্ব হিসেবে বিবেচিত হয়েছে। তিনি কেবল একজন শিক্ষকই নন, একজন বিশিষ্ট কলামিস্ট ও প্রাবন্ধিক হিসেবে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে বেশ সুপরিচিত। তার লেখনীতে আমরা সবসময়ই দেখেছি ন্যায়বিচার, শান্তি এবং উন্নত নৈতিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করতে। বিশেষ করে যুব সমাজের সব দৃষ্টিভঙ্গি ও উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলার উদার মানসিকতা ও চেতনা সত্যিই প্রশংসনীয়।

আমরা জেনে ব্যথিত হয়েছি যে, অসৎ চক্রের একটি চিহ্নিত মহল কতিপয় উশৃঙ্খল যুবক ও সাবেক শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চরম মানহানিকর ও ঘৃণ্য অপবাদ প্রচার করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। এমন কী তাকে হত্যার হুমকিও প্রদান করা হচ্ছে, যা খুবই বেদনাদায়ক এবং কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এও জেনেছি যে, বেশ কয়েক মাস ধরে এই বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অনুষ্ঠান নিয়ে আলোচনার নামে বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রকসহ জ্যেষ্ঠ শিক্ষকদের অবরুদ্ধ করা হয়েছে এবং লাঞ্ছিত করার হীন প্রচেষ্টা তৈরি করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কোনো অভিযোগ থাকলে তা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। তারা সবকিছু খতিয়ে দেখছেন। কিন্তু নানা অপপ্রয়াসে এভাবে ‘মব কালচার’ বা জনবিক্ষোভ তৈরি করে শিক্ষকদের অপমান এবং সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত করা আইনের চরম লঙ্ঘন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে আমরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। বিশ্ববিদ্যালয় অঙ্গনে কোনোভাবেই ‘মব সন্ত্রাস’ বরদাস্ত করা যায় না। অতএব, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিঘ্নিতকারী এবং অধ্যাপক সিদ্দিকীকে হত্যার হুমকি ও অপবাদ প্রদানকারী উশৃঙ্খল যুবকদেরকে এহেন গর্হিত কর্ম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। নতুবা অপরাধকারীদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়াও বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, বর্তমান সরকার ও প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষকদের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বন্ধ কক্ষ থেকে মামা-ভাগনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জে বন্ধ কক্ষ থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগনে। রবিবার (২৭ এপ্রিল) রাতে গোলাপগঞ্জ সদরের ইউপি সদস্য সেলিম উদ্দিনের বাড়ি গোয়াসপুর রুইগড় গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত দুজন হলেন- উপজেলার গোয়াসপুর রুইগড় গ্রামের ফরিদ আহমদ (৪৫) ও কানাইঘাটের সড়কের বাজার এলাকার রুবেল আহমদ (৩৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সেলিম উদ্দিনের বাড়িতে থাকতেন তার ভাগনে রুবেল আহমদ। সেলিমের চাচাতো ভাই ফরিদ। ফরিদের সঙ্গে রুবেল চলাফেরা করতেন। সেলিমের বাড়ির একটি কক্ষে থাকতেন রুবেল। রবিবার রাতে রুবেল যে কক্ষে থাকতেন, সেটি ভেতর থেকে বন্ধ দেখতে পান তার বাড়ির লোকজন। এ সময় ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে ফরিদ ও

আরও পড়ুন
language Change