তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

চার বছরেও শেষ হয়নি তদন্ত ঠিকানা জালিয়াতি করে ১৯ বছর সরকারী চাকুরী করছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী পদে ভুয়া ঠিকানা ব্যবহার করে সরকারি চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে মিন্টু খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী পূরণ না করে ও ভুয়া ঠিকানা ব্যবহার করে চাকরি নিয়েছেন মিন্টু খান।
ঢাকা জেলার বাসিন্দা না হয়েও নিয়েছেন ঢাকা জেলার ঠিকানায় চাকরি। ২০২২ সালের ৩০ আগস্ট কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর করা অভিযোগ পত্রে অভিযোগকারী মহসিন সিরাজ উল্লেখ করেন, ২০১৯ সালের ১৩ নভেম্বর দুনীতি দমন কমিশন ও একই বছরের ২৪ নভেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু খানের ভূয়া ঠিকানা ও মিথ্যা তথ্য দিয়ে বেআইনি ভাবে সরকারি চাকরিতে নিয়োগের সুষ্ঠ তদন্তের দাবি করেন।
মিন্টু খান ২০০৪ সালের ১২ আগস্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। কিন্তু তার উল্লেখিত ঠিকানায় তার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ২০২২ সালের ৬ সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয় সম্প্রসারণ-৪ বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করে। এর আগে ২০১৯ সালের ১১ নভেম্বর মিন্টু খানসহ ৩ জনের মিথ্যা তথ্য দিয়ে সরকারি চাকরিতে যোগদান সংলক্রান্ত অভিযোগের বিষয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তথ্য চাই দুনীতি দমন কমিশন। সে সময় বিষয় টি মহাপরিচালকের দপ্তর হয়ে অতিরিক্ত পরিচালক পরে তা উপ-পরিচালক (লিসাসা) দপ্তরে এসে তদন্তের গতি হারিয়ে ফেলে। এখন পযন্ত সেই তদন্ত আলোর মুখ দেখেনি।
২০১৯ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে তথ্য গোপন করে ভূয়া ঠিকানা ব্যবহার করে ৩ ব্যক্তি বহাল তবিয়তে আছেন মর্মে মো: নাজিম উদ্দীনের পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এম শাখাওয়াত হোসেন অভিযুক্ত ব্যক্তিদের নিকট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিগ্যাল নোটিশ প্রদান করেন। এই তিন জনের একজন হলেন মিন্টু খান। বাকি দুইজন এখন অবসরে আছেন বলে জানা যায়। লিগ্যাল নোটিশের পরিপ্রেক্ষিতে সে সময় তাদের যাবতীয় রেকর্ড পাত্রাদির সত্যায়িত কপি প্রদানের জন্য বলা হলেও তারা সেই সকল সত্যায়িত ফটোকপি কতৃপক্ষের নিকট জমা দেননি বলে জানা যায়।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু খান বলেন, এ ধরনের অভিযোগ এর আগেও করা হয়েছিল যার কোন সত্যতা নেই । এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে। খামারবাড়িতে অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে কে বা কাহারা এগুলো করছে।
২০১৯ ও ২০২২ সালের কৃষি মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাইলে লিগ্যাল ও সাপোর্ট সার্ভিসেস উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, তদন্ত চলমান কোন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না তবে যদি কেউ ঠিকানা জালিয়াতির মাধ্যমে চাকরি নিয়ে থাকে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বামুন্দি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘূষ ও দূর্নীতির অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি: সম্প্রতি গাংনী উপজেলার ০৪ নং বামুন্দি ইউনিয়ন পরিষদে বাদিয়াপাড়া গ্রামের নুরুল ইসলাম রিন্টু তার ওয়ারিশ সনদ নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ যায়। যেখানে কর্তব্যরত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম এর কাছে যায়। পরিষদের চেয়ারে বসে মো: মনিরুল ইসলাম ওয়ারিশ পত্র বাবদ নগদ ৫০০/- ঘুষ চায়। তাতে ভুক্তভোগী ব্যক্তি বাধ্যতামূলক সচিবকে ৫০০ টাকা প্রদান করে। ঘুষের বিনিময়ে তাকে বামুন্দি ইউপি চেয়ারম্যান ওয়াইদুর রহমান কমলের স্বাক্ষর ছাড়া একটি ওয়ারিশ সনদ প্রদান করে। এতে ভুক্তভোগী ব্যক্তি মনিরুল ইসলামের উপর ক্ষুব্ধ হয়ে ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন। ঘটনাটি শুনে চেয়ারম্যান আফসোস করেন। তাৎক্ষণিক ভাবে ওয়ারিশ সনদে স্বাক্ষর করেন দেন এবং বলেন,অচিরেই বামুন্দি ইউনিয়ন পরিষদের ওয়ারিশ সনদ পত্র, জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও বিরোধ নিস্পত্তিসহ অন্যান্য উৎকোচ নেওয়া বন্ধ করা হবে। উক্ত ঘটনার পেক্ষিতে ভুক্তভোগী

আরও পড়ুন
language Change