তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকান্ডের তথ্য সংগ্রহে গিয়ে লাঞ্ছিত সংবাদকর্মী

পাঠক সংখ্যা
638

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একান্তে সময় কাটানোর তথ্যের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন উপজেলার তিন সাংবাদিক।

উপজেলা শহরের মামা-ভাগিনা বিরিয়ানী হাউজ রেস্টুরেন্টে তথ্য সংগ্রহ করতে গিয়ে এ হামলার শিকার হন সময়ের কন্ঠস্বর পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি ও সকালের সময়ের উপজেলা প্রতিনিধি নাজমুস সাকিব মুন, দৈনিক কালবেলার দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সিরাতুল মোস্তাকিম এবং দৈনিক বসুন্ধরা পত্রিকার দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি লাবিবুর রহমান লালন। গতকাল (১৩ জুলাই) সকালে সাড়ে ১১টায় ঐ রেস্টুরেন্টের ভিতরে এই ঘটনা ঘটে। রেস্টুরেন্টটি আগে ইয়ামি ফুড নামে পরিচালিত হতো। তবে পূর্বের পরিচালকের সময় এমন কোন অভিযোগ উঠেনি।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে এই ঘটনায় সাংবাদিক নাজমুস সাকিব মুন বাদী হয়ে রেস্টুরেন্ট মালিক হাবিব, ম্যানেজার সিরাজুল এবং রেস্টুরেন্টের পার্টনার জসিমকে আসামি করে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।

ঘটনার অনুসন্ধানে জানা যায়, উপজেলা শহরের আলহাজ্ব লুৎফর রহমান মার্কেটে অবস্থিত মামা ভাগিনা বিরিয়ানি হাউজ নামক ঐ রেস্টুরেন্টে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের অতরঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়া হচ্ছে গত দেড়-দুই মাস থেকে। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উল্লেখিত তিন সাংবাদিক উপস্থিত হলে ডোমার থেকে আগত দুই ছেলে-মেয়েকে অপ্রীতিকর অবস্থায় পায়, যে মেয়েটি ডোমারের একটি স্কুলে নবম শ্রেণীতে পড়েন। তৎক্ষনাৎ বিষয়টি দেবীগঞ্জের ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেমকে ফোনে অবহিত করেন সাংবাদিক মুন। রেস্টুরেন্টে যাওয়ার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসকেও বিষয়টি ফোনে অবগত করা হয়। এরই মাঝে হোটেলের মালিক হাবিবুর রহমান হাবিব সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের উপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে তার নির্দেশে রেস্টুরেন্টের শাটার লাগিয়ে দেয় হোটেলের ম্যানেজার সিরাজুল ও পার্টনার জসিম। এরপর হাবিব সাংবাদিকদের পেটানোর জন্য লাঠি আনতে বলেন। হাবিবের নির্দেশ পেয়ে সিরাজুল এই সময় কিচেন থেকে চাপাতি এনে সাংবাদিক লালনের ঘাড়ে চেপে ধরে। ঘটনার আধা ঘণ্টা পর দেবীগঞ্জ থানার এসআই ইয়াকুব ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাটার খুলে তিন সাংবাদিককে উদ্ধার করেন।

এইদিকে নিজেদের অপকর্ম আড়াল করতে রেস্টুরেন্টের ম্যানেজার সিরাজুল ইসলাম বাদী হয়ে তিন সাংবাদিকের নামে থানায় চাঁদাবাজির অভিযোগ এনে এজাহার দায়ের করেন।

পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস প্রধান বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে অনিয়ম, অপরাধ, দুর্নীতির তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি সাংবাদিকদের জিম্মি করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয় তাহলে আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবেন সাধারণ মানুষ। আমরা আশা করছি পুলিশ পর্যাপ্ত তদন্ত করেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, আমরা উভয় পক্ষের দুইটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

মিম আক্তার॥স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অসাংবিধানিকভাবে শপথ নিয়েছে বিরোধী দল জামায়াত-এনসিপির সংসদ সদস্যরা। রোববার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ কার্যকরভাবে বাস্তবায়ন করতে সরকার অঙ্গীকারবদ্ধ। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন অপরিহার্য। তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। এখানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো অধিবেশন নেই। জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো ‘সংস্কার পরিষদের’ অধিবেশন আহ্বান করেননি। আমরা এখন সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি। ওই পরিষদের সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং রুল জারি রয়েছে। বিষয়টি বিচার বিভাগের বিবেচনায় রয়েছে। তিনি আরও

আরও পড়ুন
language Change