তারিখ লোড হচ্ছে...

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম নতুন কুঁড়ি স্পোর্টস

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম নতুন কুঁড়ি স্পোর্টস
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার অনন্য উদ্যোগ নতুন কুঁড়ি স্পোর্টস বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের এই কর্মসূচি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা বলছেন, আশির দশকের বহুল জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুঁড়ি স্পোর্টস-এর সফলতার ধারাবাহিকতায় এটিকে আগামী দিনের খেলোয়াড় তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে। আশা করা হচ্ছে এটি তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের প্রতিভা প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠবে।

গত ২ মে থেকে দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট জেলা স্টেডিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন। সেই সঙ্গে ভার্চুয়ালি সারাদেশের জেলা স্টেডিয়াম কিংবা অন্যান্য উপযুক্ত মাঠে হাজারো প্রতিযোগী যুক্ত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি বাস্তবায়ন করছে ক্রীড়া পরিদপ্তর। এক্ষেত্রে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় ক্রীড়া অফিস বিষয়টি দেখভাল করছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই নতুন কুঁড়ি স্পোর্টস-এর মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অপরিসীম। একইসঙ্গে দলগত চেতনা, নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ বৃদ্ধিতেও খেলাধুলা সহায়তা করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্ট এই ক্রীড়া আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

গত ১২ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন কিশোর-কিশোরী অনলাইনে রেজিস্ট্রেশন করে। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৪৬ জন কিশোর এবং ৪৪ হাজার ১৩৩ জন কিশোরী। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫ হাজার ৩২৪ জন আবেদনকারী রয়েছে। এরপরই রয়েছে চট্টগ্রাম, সেখানে ৯ হাজার ৩০৫ জন এবং ঢাকায় ৮ হাজার ৮৯৬ জন রেজিস্ট্রেশন করেছে। ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন জানান, উপজেলা পর্যায়ে দল গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ১৩ থেকে ২২ মে পর্যন্ত অঞ্চল ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা চলবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্র জানায়, বাছাইকৃত প্রতিটি খেলোয়াড়কে জেলা পর্যায় থেকে জার্সি প্রদান করা হবে। পাশাপাশি তাদের প্রতিটি পর্যায়ে স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হবে। নতুন কুঁড়ি স্পোর্টস-এ অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয় থেকে নির্ধারিত হারে ভাতা প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প ও নিজেকে পরিণত করার সুযোগ থাকবে। প্রতিভাবান খেলোয়াড়দের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগও এর মাধ্যমে তৈরি হবে। এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, চূড়ান্ত পর্বে নির্বাচিতদের বিকেএসপিতে ভর্তি ও বিশেষ ক্রীড়া বৃত্তির আওতায় আনা হবে। এছাড়া ঢাকার ওপর চাপ কমাতে চট্টগ্রামসহ অন্যান্য আঞ্চলিক বিকেএসপির কেন্দ্রগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ও স্বজনপ্রীতি রুখতে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক মেডিকেল টিমও নিয়োজিত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কুঁড়ি স্পোর্টস কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি বাংলাদেশের ক্রীড়া সংস্কারের এক সাহসী প্রচেষ্টা। যদি সঠিকভাবে এই প্রতিভাদের পরিচর্যা করা সম্ভব হয়, তবে ভবিষ্যতে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা আরও উজ্জ্বল হয়ে উঠবে। জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়া ব্যক্তিত্ব এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে তিনি মনে করেন। একইসঙ্গে আগামী দিনের ক্রীড়া উন্নয়নে এই কর্মসূচিকে একটি মাইলফলক হিসেবেও বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি সরেজমিনে ময়মনসিংহ ও জামালপুর স্টেডিয়াম ঘুরে দেখা গেছে, অত্যন্ত সুসংগঠিত একটি কাঠামোর মাধ্যমে এই প্রতিযোগিতাটি পরিচালনা করা হচ্ছে। তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতে ইউনিয়ন ও সিটি করপোরেশন ওয়ার্ড পর্যায় থেকেও কার্যক্রম চলছে। এভাবে পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও আঞ্চলিক ধাপ পেরিয়ে সেরা প্রতিভারা জাতীয় পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার প্রস্তুতি নিচ্ছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম জানান, আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পুরো দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এগুলো হচ্ছে-ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ। এসব অঞ্চলের মধ্যে বিভিন্ন জেলা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি পর্যায়ে একটি শক্তিশালী প্রশাসনিক ও বাস্তবায়ন কমিটি পুরো প্রক্রিয়াটি তদারকি করছে, যাতে কোনো মেধা অবমূল্যায়িত না হয়। জানা যায়, ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টনে প্রতিটি পর্যায়ে নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দাবায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুইস লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। ব্যক্তিগত ইভেন্ট অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টের ক্ষেত্রে প্রাথমিক বাছাই (হিট/নকআউট) ও ফাইনাল রাউন্ডের মাধ্যমে নির্ধারণ করা হবে ফলাফল। তৃণমূলের তরুণ খেলোয়াড়দের কথা উল্লেখ করে স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, প্রতিযোগিতায় শিশু-কিশোরেরা তাদের প্রতিভা প্রমাণের সুযোগ পাবে। যারা ভবিষ্যতে বৈশ্বিক নাগরিক হয়ে ক্রীড়ায় বিশ্বজুড়ে বাংলাদেশের নেতৃত্ব দেবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ডেস্ক রিপোর্টঃ ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্ধারিত সব মৃত্যুদণ্ড বাতিল করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৬ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ট্রাম্প লেখেন, আমি অত্যন্ত সম্মান জানাই যে ইরানের নেতৃত্ব গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে। যার সংখ্যা ছিল ৮০০-এর বেশি। ধন্যবাদ! এর আগে বিক্ষোভ দমনে কঠোরতা অব্যাহত থাকলে গুরুতর পরিণতি হবে বলে ইরানকে সতর্ক করেছিলেন ট্রাম্প। তার এ মন্তব্যের পরই মৃত্যুদণ্ড বাতিলের খবর সামনে আসে। এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের সব নীতিগত সিদ্ধান্ত সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পই নিচ্ছেন। এ বিষয়ে গোপন সূত্রের বরাতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন তারা নাকচ করে দেয়। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের বড় দরপতনের পর দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার

আরও পড়ুন
language Change