তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি রামিসা হত্যা: ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়া যাবে আজ নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন নদীবন্দর এলাকায় বজ্রসহ ঝড়ের আভাস শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল সিরাজগঞ্জ সুন্দরবনে অভিযানে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ২১ জেলে এবং অস্ত্র উদ্ধার ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকার টোল আদায় ‎দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতার অবসান নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় সিরাজগঞ্জ মহাসড়কে থাকবে ৬০০ পুলিশ সদস্য রায়গঞ্জে বিটুমিনবাহী ট্রাক উল্টে নারীর মৃত্যু ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব ‎দেড়মাসেও সন্ধান মিলেনি ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ চারজন গ্রেফতার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট-সুমন বাহিনীর আত্মসমর্পণ সোনামসজিদে বিজিবি’র অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি দেশে যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: শামসুজ্জামান দুদু নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট ২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন নাঈমুল ইসলাম ফরিদপুরী‎ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম নতুন কুঁড়ি স্পোর্টস রক্তদান ও রক্তযোগান সম্পন্ন :স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) কেশবপুরে কবি ও নাট্যকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি ২৪ ঘণ্টায় হরমুজ পাড়ি দিল ২৬ জাহাজ কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন ও পরিবহন সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্ষণ ও হত্যার উৎসবে মেতে উঠেছে দেশ,‎নিরব প্রশাসন ও সরকার

দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন

দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে ব্যারিস্টার খোকন
পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব নোয়াখালী প্রতিনিধিঃ

দেশের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ. এম. মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, দ্রুত চার্জশিট দিলেও বিচার শেষ হতে কত সময় লাগবে, সে বিষয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। শুক্রবার সকালে নোয়াখালীর চাটখিল পৌর বাজারে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চাটখিল পৌরসভার ৪ হাজার ৬২৫ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

এ সময় ব্যারিস্টার খোকন বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দ্রুত চার্জশিট দেওয়া হবে। কিন্তু বিচার কবে শেষ হবে, তার কোনো নিশ্চয়তা নেই। এরপর আবার হাইকোর্টে আপিল হবে। সেখানে কত বছর লাগবে তাও বলা যায় না। আমাদের সবচেয়ে বড় সমস্যা বিচারের দীর্ঘসূত্রিতা। সম্প্রতি চাটখিলে শিশু রামিসা আক্তার হত্যা ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,এত নৃশংস ঘটনা চিন্তা করা যায় না। আমরা বা বর্তমান সরকার কেউই এই ধরনের বর্বরতা চাই না।

তিনি বলেন, এ ধরনের ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। নিহত শিশুটির পরিবারসহ দেশের মানুষ খুনি ও ধর্ষকের দ্রুত শাস্তি কার্যকর দেখতে চায় বলেও উল্লেখ করেন তিনি। সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে ভুক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে তাদের সান্ত্বনা দিয়েছেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে ব্যারিস্টার খোকন বলেন, কোনো অপরাধী বা ধর্ষকের পক্ষে রাজনৈতিক সুপারিশ বরদাস্ত করা হবে না। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি আরো বলেন,রাজনীতি হবে মানুষের কল্যাণ ও সমাজসেবার জন্য, ব্যক্তিগত সুবিধা বা ধান্দাবাজির জন্য নয়। চাল নিতে আসা স্থানীয় বাসিন্দা ফাতেমা বলেন,আমাদের মতো গরিব মানুষের ঈদের আনন্দ মানে দুবেলা পেট ভরে খেতে পারা। আজ চাল পেয়ে অন্তত পরিবার নিয়ে ঈদে ডাল-ভাত খেতে পারব। চাটখিল পৌরসভার প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়া বাজার এলাকার পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা

ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। ১৮ মার্চ (বুধবার) মধ্যবর্তী দিনে এক দিনের বিশেষ সরকারি ছুটিও কার্যকর হবে। রোববার (৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে সব ধরনের সেবা ও প্রতিষ্ঠান এই ছুটির আওতায় পড়বে না। সরকারি বিশেষ ছুটির সময় জনস্বার্থে এবং জরুরি সেবা সচল রাখতে কিছু সেক্টরকে এই ছুটির বাইরে রাখা হয়েছে। এতে রয়েছে: বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সেবা,ফায়ার সার্ভিস,বন্দরসমূহের কার্যক্রম,পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট এবং ডাক সেবা,হাসপাতাল ও জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক ও অন্যান্য কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট

আরও পড়ুন
language Change