তারিখ লোড হচ্ছে...

স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩ ফুট করে খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হৃদয়ে ঢাকা–৪১৬ বছর পূর্তির পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা সাতক্ষীরার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় ৫ হাজারের বেশি সফল অপারেশন ডাঃ মাহমুদুল হাসান পলাশের- সুস্থ ... দীঘিনালায় তৃতীয় দফায় বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার লংগদুতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন ২৬ সেপ্টেম্বর: নেতৃত্বের মসনদে কে? প্রার্থী-সমর্থকদের ঘিরে নানা জল্পনা... কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ সংস্কার শেষে উদ্বোধন পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন দেশে বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধান হবে -নাটোরে হুইপ দুলু বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দে... নাটোরের নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ রাঙামাটি জেলা পরিষদ হবে জনগণের পরিষদ, উন্নয়নের প্রতিশ্রুতি-দীপন তালুকদার দীপু অফিস শেষে বাসায় ফেরা হলো না পোশাকশ্রমিক দিনা বেগমের গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বিএনপি নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ৮৮৪ কোটির রেল প্রকল্প গিলছে মাফিয়া চক্র, সুবিধা পাচ্ছেন বিতর্কিত ঠিকাদাররা উত্তর কাস্টমস বন্ডে মাসুম-হাসনাইন সিন্ডিকেটের দৌরাত্ম্য গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ বঙ্গবন্ধু পরিষদ নেতা প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, জাল ধ্বংস ও নৌকা জব্দ পুরস্কৃত ডেইরি খামারে হামলা-অবরোধ, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় উদ্যোক্তার বাবা মোংলায় কোস্টগার্ডের তত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: প্রতিমন্ত্রী সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয় শেরপুরে সরকারি চাল সংগ্রহে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন মিল, বরাদ্দ নিয়ে প্রশ্ন রাঙামাটিতে কোতয়ালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা নব-নিযুক্ত পাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের ফুলের শুভেচ্ছা কেশবপুরে চায়ের দোকানে কেরামবোর্ড খেলা বন্ধের ঘোষণা বিশ্ব সাহিত্য কেন্দ্রে মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন ও শান্তি পুরস্কার প্রদান লালবাগে সিনিয়র-জুনিয়র নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন হানিয়া আমিরের গোপন ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল বিতর্ক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

বিআইডব্লিউটিএ নিয়োগে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ

বিআইডব্লিউটিএ নিয়োগে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-র অধীনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। উক্ত দপ্তরে আওয়ামী সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরেই নিয়োগ বাণিজ্য করে আসছে অভিযোগ রয়েছে। তারা আগে থেকেই তাদের মনোনীত ব্যক্তিদের কাছে পরীক্ষার প্রশ্ন দিয়ে লিখিত পরীক্ষায় পাশ করিয়ে নেয়। এই পুরো প্রক্রিয়া সূক্ষ্ম কারচুপির মাধ্যমে সম্পন্ন হওয়ায় এই ঘৃন্য অপরাধের সাথে আসলে কারা জড়িত তা এখনও জানা যায়নি।

সূত্রমতে, জনপ্রতি ৮/১০ লাখ টাকা চুক্তিতে চাকরি দেয়ার অভিযোগ দীর্ঘদিনের। অথচ নিয়ম অনুযায়ী মৌখিকভাবে পরীক্ষা নিয়ে চাকরি দেয়ার কথা। কিন্তু নিয়োগ কমিটির দাবি, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষা নেয়া হয়।

অভিযোগে প্রকাশ, গত ১৬ মে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালক,বালিকা শাখা) ও মিরপুর গার্লস আইডিয়াল কলেজে তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী পদে নিয়োগ পরীক্ষা নেয়া হয়েছে। বিকেল ৩ টা থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা চলে। কিন্তু এর আগেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হয়। সিন্ডিকেটের সদস্যরা তাদের পরীক্ষার প্রশ্ন নিজেদের মনোনীতদের হাতে পৌঁছে দেয়। বেলা ২.৫৪ মিনিটে ওই প্রশ্নের উত্তর পত্র তৎক্ষণাৎ পুরো কেন্দ্র জুড়ে হৈ চৈ পড়ে। নিয়োগ কমিটির এহেন অনিয়মের বিষয়টি পরীক্ষারর্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

তবে কমিটি বলছে, পরীক্ষা নেয়ার দায়িত্ব তাদের না। পরীক্ষা নেয়ার দায়িত্ব মেরিডিয়ান ইউনিভার্সিটির। কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এই ব্যাপারে উদাসীনতা দেখাচ্ছে। তারা এসব অভিযোগ আমলে নিতে নারাজ। ভুক্তভোগী মহল নৌ মন্ত্রণালয়ের সচিব এবং নৌমন্ত্রী রবিউল ইসলামের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, ১৯৯০ নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হোক।

জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তি-০৩/২০২৫ অনুযায়ী বিআইডব্লিউটিএ,তে ২১ জন লস্কর(বেতন গ্রেড-১৯), ১ জন বাস হেলপার (বেতন গ্রেড-২০), ২৩ জন শুল্ক প্রহরী (বেতন গ্রেড-২০),৬জন মার্কম্যান (বেতন গ্রেড-১৯),১৩ জন পরিচ্ছন্ন কর্মী (বেতন গ্রেড-২০) ও ২ জন ড্রাইভার (বেতন গ্রেড-১৬) নেয়া হবে। বাংলাদেশ গেজেট অতিরিক্ত, নভেম্বর-৮(১৯৯০) নিয়োগ বিধিমালা অনুযায়ী মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবার কথা। কিন্তু সিন্ডিকেটের সদসরা তা না করে, অসাধু কর্মকর্তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে বলে অভিযোগ উঠেছে।

নিয়োগ বিধি-২৩ অনুচ্ছেদে স্পষ্ট লেখা রয়েছে, এমএলএম, গার্ড,নৈশ্য প্রহরী, শুল্কপ্রহরী, এস্টেট প্রহরী, মালি, বেয়ারার, ঝাড়ুদার, গুদাম সাহায্যকারী, ক্লিনার, হেলপার, কয়াল ও ঘাট মেসেঞ্জার নিয়োগের ক্ষেত্রে ৮ম শ্রেণী পাশ হতে হবে। এসব চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিকে মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করার আদেশ জারি আছে।

২০২৫ সালে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ নিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পত্রিকায় নিউজ প্রচারিত হয়। পত্রিকার নিউজ এবং ভুক্তভোগীদের প্রতিবাদ আমলে না নেয়ায় পতিত সরকারের দোসররা এখনো সক্রিয়। দোসরদের অন্যতম হোতা বিআইডব্লিউটিএ’র শ্রমিক লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সভাপতি আকতার ও সাধারণ সম্পাদক ছরোয়ারের মাধ্যমে কমিটি চাকরির নিয়োগ দিয়ে থাকে বলে গুরুতর অভিযোগ রয়েছে। আকতার-ছরোয়ারের মাধ্যমে এবারও মোটা দাগে টাকা হাতিয়ে নিয়েছে কমিটি।

উল্লেখ্য যে, এই নিয়োগ পরীক্ষার আহবায়ক হলেন মোঃ সাজেদুর রহমান, যুগ্ম সচিব (মেম্বার, পরিকল্পনা ও পরিচালন) এবং সদস্য সচিব মোঃ কবির হোসেন,(অতিরিক্ত পরিচালক; প্রশাসন ও মানব সম্পদ)। কমিটির অন্য সদস্যরা হলেন, গোপাল বাবু (পরিচালক, হিসাব), মোঃ গোলাম ফারুক (নিরীক্ষা) এবং মোঃ মিজানুর রহমান (যুগ্ম পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ)।

অভিযোগে আরও জানা যায়, এই চক্রটি পতিত সরকার আমল থেকেই সক্রিয়। এক ছরোয়ারই সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর মাধ্যমে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জেলার কয়েকশ’ লোকের চাকরি দিয়েছে। সঙ্ঘবদ্ধ চক্র টাকার মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের চাকরি দেয়ায় মেধাবীরা বঞ্চিত হচ্ছে। তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী মহল।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মাঝে মধ্যে এই চক্রের সদস্যদের কাউকে কাউকে আটকও করেছে। কিন্তু শেষ অবধি এসব বিষয় অজ্ঞাতই থেকে যায়। ফলে এই চক্র নতুন নতুন উৎসাহ নিয়ে নিজ নিজ কর্মে বহাল তবিয়তে আছে।

বিআইডব্লিউটি’এর এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে উল্লেখ করে ভুক্তভোগীরা বলেন, এসব নিয়োগে অনিয়ম এবং জালিয়াতি হয় সাধারণত লিখিত পরীক্ষায়। উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে বঞ্চিত হওয়া কয়েকজন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তাদের মনোনীত ব্যক্তিদের পরীক্ষায় অংশগ্রহণের আগেই লিখিত পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে দেয়ায় তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

অভিযোগ রয়েছে, পরীক্ষার্থীরা সরাসরি প্রশ্ন ফাঁসের ঘটনা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা বলেন, এই পরীক্ষায় পূর্বের ছবির সঙ্গে প্রার্থীর চেহারা মিলিয়ে দেখা হয়নি। পরীক্ষার্থীদের স্বাক্ষরের সঙ্গেও বর্তমান স্বাক্ষর মিলিয়ে দেখা হয়নি যা ভুয়া পরীক্ষার্থী অংশগ্রহণের সুযোগ হিসেবে দেখছেন বঞ্চিতরা। পাশাপাশি এই সুযোগে ব্যাপকহারে মোবাইল ও অন্যান্য ডিভাইসের ব্যবহার হয়েছে। যেসকল পরীক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে যদি একই প্রশ্ন দিয়ে আবারও পরীক্ষা নেয়া হয় সেক্ষেত্রে তারা শতকরা ত্রিশের বেশি নম্বরও পাবেন না। অথচ এই পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে। শুধু এরা গুটি কয়েক বাক্তি না, এরকম আরো অনেক প্রার্থী যারা অনিয়মের আশ্রয় নিয়ে উত্তীর্ণ হয়েছে। কিছু পরীক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রের বাইরেও পরিক্ষা নেওয়া হয়েছে যার সঠিক অনুসন্ধান করলে জালিয়াতির মুখোশ উম্মচিত হবে বলে ভুক্তভোগীদের দাবি।

বিআইডব্লিউটি’এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপকালে তিনি বলেন, ইতিপূর্বেও এই দফতরে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অনেক ঘটনা ঘটেছে। আর এই নিয়োগ প্রক্রিয়ার সাথে আওয়ামী দোসররা জড়িত। তিনি বলেন, কারিগরি পুলের বিভিন্ন ক্যাটাগরির নিয়োগ প্রক্রিয়ায় একটি বড় সিন্ডিকেট সংঘবদ্ধ ভাবে কাজ করে। যেখানে কয়েকটি ধাপে এই অনিয়মের আশ্রয় নেয়া হয়। প্রথমে নির্ধারিত প্রার্থীর সঙ্গে নিয়োগের নিশ্চয়তা ঘিরে চুক্তি হয় মোটা অংকের অনৈতিক অর্থ লেনদেনের। অতঃপর পরীক্ষার্থীর পরিবর্তে পাঠানো ডামি পরীক্ষার্থী বা বডি চেঞ্জ পরিক্ষার্থী। লিখিত পরিক্ষায় ডামি প্রার্থীরা উত্তীর্ণ হওয়ার পর দ্বিতীয় ধাপে চলে প্রাকটিক্যাল পরিক্ষা। সেখানেও মূল প্রার্থীর পরিবর্তে অংশ নেয় ডামি প্রার্থী। এরপর শেষ ধাপে চলে ভাইবা জালিয়াতি। ডামি পরিক্ষার্থী বা বডি চেঞ্জ প্রার্থী এসে ভাইবা দিয়ে চলে যায় অনায়েশে। এক্ষেত্রে লেনদেন চলে তিন ধাপে। লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হবার পর চুক্তির ৩০% প্র্যাকটিক্যাল হবার পর ৩০% এবং সর্বশেষ ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হবার পর বাকী ৪০% টাকা লেনদেন হয়। যার পুরোটাই ভাগবাটোয়ারা করে নেয় সংঘবদ্ধ চক্র। এর সাথে নিয়োগ কমিটির সদস্যরা জড়িত থাকেন মুল ভুমিকায়। পতিত সরকার আমলে এই প্রতারণা চালু হয়েছে। ইতোমধ্যে বিআইডব্লিউটিসির নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

অপরাধ বিশ্লেষকের মতে, একটি প্রতিষ্ঠান কতটা দক্ষতার সঙ্গে কাজ করবে, তা অনেকটা নির্ভর করে অভ্যন্তরীণ সুশাসন ও শৃঙ্খলার ওপর। বিআইডব্লিউটি’এর মতো প্রতিষ্ঠানের জন্য এটি আরও বেশি প্রযোজ্য। এ ধরনের প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। কর্তৃপক্ষ বিষয় গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। এই ঘটনার সাথে যারা সমৃদ্ধ তাদের মুখোশ উন্মোচন হওয়া জরুরি।

একই হাতের লেখায় কয়টা উত্তরপত্র রয়েছে, উত্তরপত্রে পরীক্ষার্থী ও মূল্যায়নকারীর স্বাক্ষর আছে কি না তা খতিয়ে দেখার দাবি জানান ভুক্তভোগী মহল। প্রশ্ন উত্তর পত্রের টপশিটে ব্যক্তিগত তথ্যাদি ও প্রার্থীর স্বাক্ষরে লেখায় মিল আছে কিনা, নামের বানানের ক্ষেত্রে স্বাক্ষরের বানান ভিন্ন কিনা, হাজিরা শিট এবং টপশিটের স্বাক্ষর ভিন্ন কিনা, মৌখিক পরীক্ষা নেওয়ার সময় লিখিত পরীক্ষায় প্রশ্নের উত্তরে সাথে হাতের লেখা মিলিয়ে দেখাসহ হল পরিদর্শকের স্বাক্ষরের মধ্যেও পার্থক্য থাকলে তা খতিয়ে দেখার দায়িত্ব বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। তবে এসব কিছুর জন্য ভুক্তভোগীরা সিন্ডিকেটকে দায়ী করেছে। বিআইডব্লিউটিএ চাইলে প্রতিষ্ঠান টি ঢেলে সাজাতে পারে। কিন্তু চেয়ারম্যান থেকে শুরু করে অধিকাংশ কর্মকর্তা দুর্নীতি ও অনিয়মে জর্জরিত। পতিত সরকার আমলে প্রতিষ্ঠান টি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। যা এখনো পরিবর্তনের কোন ছোয়া লাগেনি। সরকারি বিভিন্ন দপ্তরের চেয়ে বিআইডব্লিউটিএ’তে অধিক পরিমাণে দুর্নীতি হয়। দুর্নীতি পরায়ণ অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকেও মামলা এবং অভিযোগ আছে।

পরীক্ষার্থী এবং তাদের পরিবারদের সাথে কথা বলে জানা গেছে, পরীক্ষা প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। লাখ লাখ টাকা নিয়োগ বাণিজ্য হয়েছে। পরীক্ষা স্থগিত করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন তারা। তাদের দাবী, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। যাতে ভবিষ্যতে কোনো যোগ্য প্রার্থী এমন অবিচারের শিকার না হোন। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান,সরকারের উচিত পতিত সরকার আমলে যেসব লোক নিয়োগ হয়েছে তা যাচাই-বাছাই করা হোক। তাহলে অনেক সন্ধান মিলবে নিয়োগের কি পরিমাণ অনিয়ম হয়েছে। নইলে নতুন নতুন কর্মসংস্থান করতে সরকার বিপাকে পড়বে।

এই বিষয়ে জানতে চাওয়া হলে নিয়োগ কমিটির আহবায়ক মোঃ সাজেদুর রহমান (সদস্য পরিকল্পনা ও পরিচালন) এই প্রতিবেদককে বলেন, পরীক্ষা নিয়েছে মেরিডিয়ান ইনভার্সিটি। খাতাও তারাই দেখেন। আমাদের কোন হাত নেই। কাজেই প্রশ্ন পত্র ফাসঁ হবার সুযোগ নেই। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়মের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এটিও সঠিক নয়। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষার মাধ্যমেই নিয়োগ পরীক্ষা নেয়া হয়। তিনি বলেন,তাকে ছাড়া নিয়োগ কমিটিতে আরো ৪জন রয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কঃ বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন একটি কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এর আওতায় ভ্রমণকারীরা ফ্লাইট, আবাসন ও অন্যান্য ভ্রমণসেবাসহ একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসা পেতে পারবেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। খবর গালফ নিউজের। নতুন প্যাকেজ ভিসার আওতায় যোগ্য ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। এসব প্যাকেজে যাওয়া-আসার বিমান টিকিট, অনুমোদিত হোটেল বা আবাসন এবং ইলেকট্রনিক ভিসা আবেদন সুবিধা অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়া পর্যটকেরা বিভিন্ন অনুষ্ঠান, ভ্রমণ কার্যক্রম ও দর্শনীয় স্থানও তাদের ভ্রমণ করতে পারবেন। এর ফলে আলাদাভাবে বিমান টিকিট, হোটেল বুকিং ও ভিসা প্রক্রিয়া পরিচালনার প্রয়োজন কমে যাবে। তবে কেবল ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয়

আরও পড়ুন
language Change