তারিখ লোড হচ্ছে...

বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও অষ্টম শ্রেণির ছাত্রী কন্যাকে কুপিয়ে জখমের অভিযোগ হঠাৎ বন্ধ ফেসবুক-মেসেঞ্জার বিএডিসির ৩৫০ কোটি টাকার সার গুদাম প্রকল্পে অনিয়মের অভিযোগ গৃহায়ন প্রকল্পের আড়ালে ১৭ কোটি টাকা লুট যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ; নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপে না খেলেও মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ আন্ডাররাইটিংয়ে ভর করে ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বাড়লো সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নু মারা গেছেন লঞ্চের ধাক্কায় ডুবে গেল ট্রলার ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব শেখ হাসিনা ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিলাইছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে বাঁধন রাবিপ্রবি ইউনিট দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ চালু করবে সরকার প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য: মন্ত্রী ইকবাল হাসান টুকু পালিত হচ্ছে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার উইনগেট ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ সব যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিল নিয়ে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সফিউদ্দিন আহম্মেদ সেন্টু চাঁদাবাজির অভিযোগ ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অবশেষে জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেফতার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না ইংল্যান্ড-ফ্রান্স ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল ফারুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী, দ্রুত পুনর্বাসনের আহ্বান কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কেশবপুরে ভূয়া আয়কর কর্মকর্তা আটক ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ ১৮ জুলাই: রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়, নতুন মোড় নেয় আন্দোলন সুন্দরবনের অজগর লোকালয় উদ্ধার করে বনে অবমুক্ত করেন বনবিভাগ বিশ্বকাপ ফুটবল, অর্থনীতির মাঠে কে জিতল, কে হারল নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ সীমান্তে বিজিবির অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির নতুন দিগন্ত

কালীগঞ্জে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ

কালীগঞ্জে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ
পাঠক সংখ্যা
638

পঙ্কজ সরকার নয়ন, গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমকে কেন্দ্র করে অনিয়ম, তথ্য বিভ্রান্তি এবং কৃষকদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালার সঙ্গে স্থানীয় খাদ্য গুদাম কর্তৃপক্ষের বক্তব্যের অসঙ্গতি এবং পর্যাপ্ত প্রচারণার অভাবে কৃষকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, কালীগঞ্জ উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক মোহাম্মদ তোফায়েল আহমেদ তাদের জানিয়েছেন যে, সরকারি গুদামে ধান সরবরাহ করতে হলে একজন কৃষককে ন্যূনতম ৩ হাজার কেজি বা ৩ মেট্রিক টন ধান দিতে হবে। এমন বক্তব্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। কারণ অধিকাংশ কৃষকের পক্ষে একসঙ্গে এত পরিমাণ ধান সরবরাহ করা সম্ভব নয়। তবে এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, সরকারি নীতিমালা অনুযায়ী একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩ হাজার কেজি ধান সরকারি সংগ্রহ কার্যক্রমে সরবরাহ করতে পারবেন। ফলে কৃষি বিভাগের তথ্যের সঙ্গে খাদ্য গুদাম কর্তৃপক্ষের বক্তব্যের স্পষ্ট অসঙ্গতি দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শামীম আরা নীপা বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে গুদামে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল সাহেবের সঙ্গে কথা বলতে হবে। আমার কাছে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য নেই। স্থানীয় কৃষকদের দাবি, যদি ৩ হাজার কেজির কম ধান গ্রহণ না করা হয়, তাহলে উপজেলার অধিকাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরকারি ধান ক্রয় কার্যক্রমের সুবিধা থেকে বঞ্চিত হবেন। এতে তারা বাধ্য হয়ে খোলা বাজারে কম দামে ধান বিক্রি করতে পারেন, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হবে। এদিকে ধান সরবরাহের জন্য গত ২০ মে ২০২৬ সালের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার কথা থাকলেও কতজন কৃষক নিবন্ধন করেছেন, সে তথ্য এখনও স্পষ্ট নয়। কৃষকদের অভিযোগ, সরকারি কর্মসূচি সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা ও মাইকিংয়ের নির্দেশনা থাকলেও নির্ধারিত সময়ের শেষদিকে সীমিত পরিসরে প্রচারণা চালানো হয়েছে, যা অধিকাংশ কৃষকের কাছে পৌঁছেনি।

স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই প্রকৃত কৃষকদের পরিবর্তে পাইকারদের মাধ্যমে ধান সংগ্রহের একটি পরিকল্পনা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাইকার দাবি করেন, প্রতি ৩ মেট্রিক টন ধান সরবরাহের বিপরীতে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত কমিশন নেওয়ার সুযোগ রয়েছে। এ কারণে কৃষকদের নিরুৎসাহিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ঈদের ছুটির পর খাদ্য অফিসের এক কর্মচারীর মাধ্যমে কয়েকজন পাইকারকে ফোন করে দুপুর ১২টার পর অফিসে এসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এ ঘটনাও সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

কৃষকদের একাংশের ভাষ্য, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য ও কার্যক্রমে এমন ধারণা তৈরি হয়েছে যে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে অনাগ্রহ দেখানো হচ্ছে। তারা এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত, প্রকৃত তথ্য প্রকাশ এবং সরকারি নীতিমালা অনুযায়ী স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে ধান সংগ্রহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। স্থানীয় কৃষক ও সচেতন মহল মনে করেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকল কৃষকের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাতক্ষীরা বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক সজীব সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অর্থবাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকার পরিবর্তন হওয়ার পরেও তার সিন্ডিকেটের সদস্যরা থেমে নেই। সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানী করে অবৈধ অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে মোটরযান পরিদর্শক সজীব সরকার সাতক্ষীরায় যোগদান করেন প্রায় ৩ মাস পূর্বে। এর আগে তিনি খুলনা বিভাগের মাগুরা জেলায় কর্মরত ছিলেন। সেখানে কর্মরত থাকাবস্থায় ধরাকে সরা জ্ঞান করে একক রাম রাজত্ব চালিয়ে অবৈধ অর্থের পাহাড় গড়েছেন। যে অর্থে তার বসবাসের জেলা খুলনা শহরে প্লট, ফ্লাট সহ নানা ভাবে সম্পদ গড়ে তুলেছেন। একই ভাবে সাতক্ষীরায় দায়িত্ব পাওয়ার পর থেকে দালাল সিন্ডিকেটের হাত ধরে মোটরসাইকেল বিক্রেতা শোরুম ও পুরাতন মোটরসাইকেল বিক্রেতা মালিকদের যোগসাজসে মোটরযানের ফিটনেস প্রদানে তাকে দেওয়া লাগে অতিরিক্ত ঘুষের টাকা।

আরও পড়ুন
language Change