তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে একাধিক নতুন নিয়ম কালীগঞ্জে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ দুর্ভোগের চরম সীমায় দক্ষিণ আমিরপুরবাসী মার্কিন প্রস্তাবে সাড়া দিয়ে যুদ্ধবিরতির পথে ইসরায়েল-হিজবুল্লাহ মায়ের মরদেহে পচন, খোঁজ নেয়নি বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব সন্তানেরা মালয়েশিয়া দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর বিদেশ সফর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ ভক্তদের কথা চিন্তা করেই ছবিটা করেছি সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় জিরো টলারেন্স নীতিতে সরকার: তথ্যমন্ত্রী চামড়া সংরক্ষণে সচেতনতার অভাবে ন্যায্য দাম পাননি : বাণিজ্যমন্ত্রী ৩ মাস জন্য সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা, খোলা থাকবে করমজল কলাবাগানে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী  এক সাংসদের জন্য দুই ঘন্টা ফেরী বন্ধ, যাত্রীদের ভোগান্তি ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ আজ শুরু হচ্ছে রামিসা হত্যার বিচার কার্যক্রম প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন ঈদের ছুটি শেষে রাজধানী মুখী মানুষের ঢল যাত্রা শুরু বাংলাদেশ ইনোভেশন পার্টির বুড়িচংয়ে শিক্ষা ফাউন্ডেশন-বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠিত বিসিকে প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম! স্বস্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ বিআইডব্লিউটিএ নিয়োগে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ দেশটা সবার, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও প্রত্যেকের দায়িত্ব : প্রধানমন্ত্রী জঙ্গল সলিমপুরে ইয়াসিন-ফারুক সাম্রাজ্য! উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভি পি ইকবাল রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী আটক জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন ​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান চোরাই মোবাইল জব্দ সুন্দরবনে আত্মসমর্পণ করা সুমন বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেফতার ঈদুল আযহা: খাগড়াছড়িতে র‍্যাব-৭-এর নিরাপত্তা জোরদার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ

২০২৬ বিশ্বকাপে দেখা যাবে একাধিক নতুন নিয়ম

২০২৬ বিশ্বকাপে দেখা যাবে একাধিক নতুন নিয়ম
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এনেছে আইনপ্রণেতা সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। যদিও নতুন নিয়মগুলো ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার কথা, তবে বিশ্বকাপই হতে যাচ্ছে এসব পরিবর্তনের প্রথম বড় পরীক্ষার মঞ্চ। ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজ কলিনা জানিয়েছেন, বর্ণবাদ ও বৈষম্য রোধ, সময় অপচয় কমানো এবং খেলার গতি বাড়ানোর লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হয়েছে।

উত্তপ্ত পরিস্থিতিতে মুখ ঢাকলে সরাসরি লাল কার্ড: নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন কোনো বিরোধ বা উত্তপ্ত পরিস্থিতির সময় কোনো খেলোয়াড় যদি হাত, বাহু বা জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন, তাহলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে। বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্য করে মুখ লুকিয়ে দায় এড়ানোর প্রবণতা ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে একই ক্লাবের দুই ভিন্ন দেশের সতীর্থ স্বাভাবিক কথোপকথনের সময় মুখ ঢাকলে শাস্তি প্রযোজ্য হবে না।

প্রতিবাদে মাঠ ছাড়লে লাল কার্ড, ম্যাচ বাজেয়াপ্ত: রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কোনো খেলোয়াড় মাঠ ত্যাগ করলে তাকে সরাসরি লাল কার্ড দেওয়া হবে। একইভাবে কোচ বা দলের কোনো কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উৎসাহিত করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো দল মাঠ ছেড়ে যাওয়ার কারণে ম্যাচ পরিত্যক্ত হলে প্রতিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

থ্রো-ইন ও গোল-কিকে ৫ সেকেন্ডের কাউন্টডাউন: সময় নষ্টের প্রবণতা কমাতে থ্রো-ইন ও গোল-কিক নেওয়ার সময় রেফারিরা দৃশ্যমান ৫ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করবেন। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন না নিলে বলের দখল প্রতিপক্ষ দল পাবে। অন্যদিকে গোলরক্ষক ৫ সেকেন্ডের মধ্যে গোল-কিক নিতে ব্যর্থ হলে প্রতিপক্ষ দল কর্নার কিক পাবে।

বদলি খেলোয়াড়দের জন্য ১০ সেকেন্ডের নিয়ম: বদলির সময় ফোর্থ অফিসিয়াল বোর্ড প্রদর্শনের পর মাঠ ছাড়তে থাকা খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে সাইডলাইনের নিকটতম অংশ দিয়ে মাঠের বাইরে যেতে হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে বদলি হিসেবে নামতে যাওয়া খেলোয়াড়কে এক মিনিট অপেক্ষা করতে হবে এবং খেলা প্রথমবার থামার পরই তিনি মাঠে প্রবেশ করতে পারবেন।

চিকিৎসার পর এক মিনিট মাঠের বাইরে: মাঠে চোট পেলে এবং মেডিকেল স্টাফ চিকিৎসার জন্য মাঠে প্রবেশ করলে সংশ্লিষ্ট আউটফিল্ড খেলোয়াড়কে খেলা পুনরায় শুরু হওয়ার পর এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষকের চোট, মাথায় গুরুতর আঘাত, গোলরক্ষক ও আউটফিল্ড খেলোয়াড়ের সংঘর্ষ কিংবা পেনাল্টি শুটারের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।

ভিএআরের ক্ষমতা বাড়ানো হয়েছে: ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করা হয়েছে। ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো, ভুলভাবে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া কিংবা ভুল কর্নার কিকের সিদ্ধান্ত সংশোধনে এখন ভিএআর ব্যবহার করা যাবে। এ ছাড়া কর্নার বা ফ্রি-কিক নেওয়ার আগে আক্রমণভাগের খেলোয়াড় রক্ষণভাগের কাউকে ফাউল করলে ভিএআর রেফারিকে অন-ফিল্ড রিভিউয়ের পরামর্শ দিতে পারবে। ফাউল প্রমাণিত হলে কার্ড প্রদর্শন এবং পুনরায় কিক নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক: ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচে দুই অর্ধে বাধ্যতামূলকভাবে তিন মিনিট করে হাইড্রেশন ব্রেক রাখা হবে। সাধারণত প্রতি অর্ধের ২২ মিনিটের কাছাকাছি সময়ে এই বিরতি দেওয়া হবে।

গোলরক্ষকের চিকিৎসার সময় কোচিং নিষিদ্ধ: ম্যাচ চলাকালে গোলরক্ষক চিকিৎসা নিলে সেই সুযোগে অন্য খেলোয়াড়রা সাইডলাইনে গিয়ে কোচের কাছ থেকে কৌশলগত নির্দেশনা নিতে পারবেন না। তাদের মাঠের ভেতরেই অবস্থান করতে হবে। ফুটবল বিশ্লেষকদের মতে, নতুন নিয়মগুলো কার্যকর হলে সময়ক্ষেপণ কমবে, রেফারিং আরও স্বচ্ছ হবে এবং ম্যাচ পরিচালনায় শৃঙ্খলা ও গতি বাড়বে। ফলে ২০২৬ বিশ্বকাপ হতে পারে ফুটবলের আধুনিক যুগের অন্যতম নিয়ম-পরিবর্তনের টুর্নামেন্ট।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রক্টর ও সহপাঠীকে দায়ী করে আত্মহত্যা করলেন জবি ছাত্রী ফাইরুজ অবন্তিকা

স্টাফ রিপোর্টার: গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রী ফাইরুজ অবন্তিকা। আত্মহত্যা চেষ্টার পূর্বে ফেসবুকে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি এ ঘটনার জন্য আম্মান সিদ্দিকী নামে তার এক সহপাঠীকে দায়ী করেছেন। একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করেন তিনি। শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে কুমিল্লা সদরের নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চেষ্টা করেন ফাইরুজ অবন্তিকা। পরে তাকে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন। অবন্তিকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি যদি কখনো সুইসাইড করে মারা যাই, তবে আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে আমার ক্লাসমেট আম্মান সিদ্দিকী আর তার সহকারী হিসেবে তাকে সাপোর্টকারী জগন্নাথের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম।

আরও পড়ুন
language Change