আফসানা সুলতানা॥
রাজধানীর অধিকাংশ জিম সেন্টারে পেশাদার প্রশিক্ষকের অভাব, নিম্নমানের ও ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অতিরিক্ত ফি আদায়ের মতো গুরুতর সমস্যা ও অব্যবস্থাপনাসহ নারীদের ট্রিথ করা, গোপনে ভিডিও ধারন অশ্লীল অঙ্গি ভঙ্গিসহ নানা ধরনের অভিযোগ রয়েছে । সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন জিমগুলোর অবস্থাও প্রায় একই রকম । রাজধানীর জিম সেন্টারগুলোতে যেসব অনিয়ম ও অব্যবস্থাপনা বেশি দেখা যায় তার মধ্যে অদক্ষ ও অপর্যাপ্ত প্রশিক্ষক অনেক জিমেই বিজ্ঞানসম্মত জ্ঞানসম্পন্ন সনদপ্রাপ্ত ট্রেইনার নেই । এতে হিতে বিপরীত হয়ে পেশির ইনজুরি বা শারীরিক সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি থাকে।ত্রুটিপূর্ণ ও অপর্যাপ্ত যন্ত্রপাতি বেশিরভাগ সাধারণ জিমে মাল্টি-জিমসহ প্রয়োজনীয় ভারী যন্ত্রাংশ নষ্ট থাকে এবং কার্ডিও মেশিনের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।স্বচ্ছতার অভাব ও অতিরিক্ত ফি মানহীন সেবা দেওয়া সত্ত্বেও অনেক জিম উচ্চ হারে মাসিক ফি, ভর্তি ফি এবং পার্সোনাল ট্রেইনারের (PT) নামে অতিরিক্ত চার্জ আদায় করে। এগুলোর মধ্যে বিজয় নগরে লেডিস জিম গো স্টেপ ফিটনেস, প্র-এক্স ফিটনেস জিম,শান্তিনগর রোড, খিলগা ভুতের আড্ডায় অবস্থিত চেরি ড্রপস ফিটনেস অ্যান্ড লাইফ স্টাইল, মান্ডায় নিউ স্টার জিম সহ আরো অনেকের বিরুদ্ধ্যে এমন অভিযোগ রয়েছে।
পরিবেশগত সমস্যা পর্যাপ্ত ভেন্টিলেশন ও এসির অভাব, অপরিষ্কার ফ্লোর, নোংরা লকার রুম ও ওয়াশরুমের কারণে অনেকেই স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। দায়িত্বশীলতার অভাব সরকারি ব্যায়ামাগারগুলোতে প্রায়ই নির্দিষ্ট সময়ে জিম খোলা বা প্রশিক্ষকের অনুপস্থিতির মতো সমস্যা দেখা যায় ।
জিম পরিদর্শনের নিয়ম কোনো জিমের মেম্বারশিপ নেওয়ার আগে সেখানে গিয়ে ট্রেইনারের যোগ্যতা ও যন্ত্রপাতির অবস্থা স্বচক্ষে যাচাই করুন।অভিযোগ দায়ের জিমের মালিক বা কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত