মো. মাসুদ রানা, খাগড়াছড়িঃ
অতিরিক্ত ভাড়া আদায় এবং সাধারণ যাত্রীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে। স্থানীয় সিএনজি মালিক-শ্রমিক সংগঠনের এক দায়িত্বশীল নেতা (কোষাধক্ষ্যের) বিরুদ্ধে খোদ যাত্রীদের সাথে অত্যন্ত উগ্র এবং উত্তপ্ত ভাষায় কথা বলার অভিযোগ পাওয়ায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, রামগড়ের বিভিন্ন রুটে সিএনজি চালকরা ইচ্ছে মতো অতিরিক্ত ভাড়া ("রক্ত চোষা" মত) আদায় করছে। প্রতিবাদ করলে যাত্রীদের পড়তে হচ্ছে চরম হেনস্থার মুখে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সিএনজি সংগঠনের কোষাধক্ষ্যের মতো একটি গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল পদে আসীন থেকে তিনি নিজেই যাত্রীদের সাথে অসৌজন্য মূলক ও উগ্র আচরণ করছেন। যেখানে তাঁর দায়িত্ব ছিল শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের অধিকার রক্ষা করা, সেখানে তাঁর এমন ভূমিকা সাধারণ যাত্রীদের আরও বেশি অসহায় করে তুলছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, সংগঠনের শীর্ষ পদের ব্যক্তিদের এমন আশকারা ও উগ্র আচরণের কারণেই চালকরা সাধারণ যাত্রীদের জিম্মি করার সাহস পাচ্ছে। প্রতিনিয়ত সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং চাকরিজীবীরা এই রুটে যাতায়াত করতে গিয়ে চরম মানসিক ও আর্থিক হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে রামগড়ের সাধারণ জনগণ ও ভুক্তভোগী যাত্রীরা সিএনজি ভাড়ার এই নৈরাজ্য বন্ধে এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা ও হয়রানি রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত