প্রতিবেদক, জসিম উদ্দিনঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার, মধুখালী উপজেলার ১০নং আড়পাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসাবে আলোচনার শীর্ষে মিজানুর রহমান (মনি মিঠু )।
ইতিমধ্যে মধুখালী উপজেলার ১০নং আড়পাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই এখন চলছে নির্বাচনী সমীকরণ। আর এই নির্বাচনী আলোচনায় ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন মানবিক সেচ্ছাসেবী সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান ( মনি মিঠু )। স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মিজানুর রহমান, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানবিক, সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। মহামারী কিংবা যেকোনো দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সাধ্যমতো। যার মধ্যে অন্যতম হচ্ছে সেচ্ছায় রক্তদান! তিনি শুধু নিজেই রক্ত দেন না,সাথে অন্যদেরকে ও উৎসাহ প্রদান করেন। তিনি ব্লাড ব্যাংক অফ মধুখালী সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বটে, রক্তের প্রয়োজনে খালীহাতে ফিরতে হয়নি রুগী বা রুগীর পরিবারের কাউকে , ফলে ওয়ার্ডের দলমত নির্বিশেষে যুবসমাজ থেকে শুরু করে মুরব্বিদের মাঝে তার একটি ক্লিন ইমেজ ও ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
অবহেলিত ওয়ার্ডের উন্নয়নে প্রতিশ্রুতিবদ: ৭নং ওয়ার্ডের বেশ কয়েকজন তরুণ ও প্রবীণ ভোটার জানান, আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি আমাদের সুখ-দুঃখে পাশে থাকবেন এবং ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ সরকারি সকল সুযোগ-সুবিধাগুলো সততার সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন। সেই হিসেবে মিজানুর রহমান ভাই আমাদের প্রথম পছন্দ। নির্বাচনী প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, আমি পদ বা ক্ষমতার লোভে নয়, বরং ৭নং ওয়ার্ডের অবহেলিত মানুষের সেবা করতেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে এই ওয়ার্ডকে একটি আদর্শ ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি আমার সততা ও নিষ্ঠা দিয়ে জনগণের আমানত রক্ষা করব এবং একটি জবাবদিহিতামূলক ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখব। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, মিজানুর রহমানের পক্ষে সাধারণ ভোটারদের সমর্থন ও প্রচার-প্রচারণা ততই বাড়ছে। এলাকার সাধারণ মানুষ মনে করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ৭নং ওয়ার্ডে মেম্বার হিসেবে মিজানুর রহমান বিপুল ভোটে জয়লাভ করবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত