তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়াকাটায় গাঁজাসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ! খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ

সড়কের নির্বাহী প্রকৌশলী শামীমের ৪ ঠিকাদারি সিন্ডিকেট

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

সড়ক ও জনপথ অধিদপ্তরের সংগ্রহ ও সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীমুল হক ও তার সিন্ডিকেট অবৈধ লেনদেনের মাধ্যমে প্রায় ৯০ শতাংশ কাজ চারটি ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। ঠিকাদার প্রতিষ্ঠানগুলো হলো, জননী ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স আশা এন্টারপ্রাইস, মিলন অ্যান্ড বাদ্রার্স, ইকন ইঞ্জিনিয়ারিং। ক্ষমতার অপব্যবহার করে নানাভাবে হুমকি দেখিয়ে এই নির্দিষ্ট চার ঠিকাদারের ভয়ে সাধারণ ঠিকাদারদের টেন্ডার দাখিলেরও সুযোগ দেওয়া হয় না।

আমাদের হাতে আসা একাধিক তথ্য দেখা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নিয়ম না মেনে নির্দিষ্ট ঠিকাদারের মাধ্যমে বেশ কিছু নিরাপত্তা সামগ্রী (সিকিউরিটি মেটেরিয়াল) ক্রয় করে অনৈতিকভাবে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছেন তেজগাঁও সংগ্রহ ও সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীমুল হক ও একই দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুল ইসলাম। ক্রয় সংক্রান্ত কাগজে লক্ষ্য করা যায় যে, ৫০০ টাকা মূল্যের ২০ টি আন্ডার চেকিং মিরর ক্রয় করেছেন ১০ লাখ ৮ হাজার টাকায়। অর্থাৎ ২০ টি চেকিং মিররের প্রকৃত বাজার মূল্য মাত্র ১০ হাজার টাকা হলেও কিনেছে ১০০ গুণ বেশি দামে। ঢাকার বিভিন্ন মার্কেটে ঘুরে দেখা গেছে, এসব যন্ত্রাংশ বাজারমূল্যের চেয়ে ২ থেকে ২০ গুণ দামে কেনা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হলেও অজানা কারণে বর্তমানে তার কোন অগ্রগতি নেই।

অবৈধভাবে টেন্ডার আবেদনের মাধ্যমে প্রকৌশলী শামীমুল হক তার নির্দিষ্ট চারটি ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়েছেন একাধিকবার। ক্রয়কৃত পণ্যের মূল্য বেশি দেখিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। যার লিখিত প্রমাণ আজকের সাংবাদের হাতে এসেছে। প্রাপ্ততথ্য মতে, গত ২০২১ সালের ১০ মে’ চারটি টেন্ডারের মাধ্যমে ব্যাপক অনিয়ম ও বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছেন সওজ এর প্রকৌশলী শামীমুল হক ও উপ-সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম। টেন্ডার নাম্বারগুলো হলো- ৪৪৯০৮১, ৪৪৯০৮২, ৪৪৯০৮৩, ৪৪৯০৮৪। অর্থনৈতিক কোড নং- ৪১২১১০১।

আমাদের হাতে আসা তথ্য পর্যালোচনা করে দেখা যায়, মাত্র প্রায় ১৫০ টাকার একেকটি ট্রাফিক বাটনের বাজার মূল্য দেখানো হয় ৭ হাজার টাকা। অর্থাৎ ২০ টি রির্চারজেবল ট্রাফিক বাটন ক্রয় হয়েছে এক লাখ ৪০ হাজার টাকায়। ৫০০ টাকা মূল্যর ২০ টি আন্ডার চেকিং মিরর ক্রয় মূল্য দেখানো হয় ১০ লাখ ৮ হাজার টাকা। অর্থাৎ ২০ টি চেকিং মিররের প্রকৃত বাজার মূল্য মাত্র ১০ হাজার টাকা। ডাবল হুকের ২২ টি সেফটি বেল এর মূল্য দেখানো হয় ছয় লাখ ১৬ হাজার টাকা। যদিও প্রতিটি ডাবল হুকের প্রকৃত বাজার মূল্য দেড় হাজার টাকা। ৩ হাজার ৬০০ টাকা মূল্যর ১০ কয়িল নেটওয়ার্ক কেবলের মূল্য ধরা হয়েছে ছয় লাখ ৯৭ হাজার টাকা। যার প্রকৃত বাজার মূল্য মাত্র ৩৬ হাজার টাকা। ৪০০ টাকা মূল্যের সেফটি হেলমেট ক্রয় করা হয়েছে ৩৬ হাজার টাকায়। যদিও প্রতিটি হেলমেটের বাজার মূল্য ৪০০ টাকা।

দুইটি এনভিআর (নেটওর্য়াক ভিডিও রেকর্ডার) ক্রয় মূল্য দেখানো হয় এক লাখ ৬৪ হাজার টাকা। যার প্রকৃত বাজার মূল্য ১২ থেকে সর্বোচ্চ ১৬ হাজার টাকা। ১৪ হাজার টাকার ২টি ৪টিবি স্টোরেজ হার্ড ডিস্ক ক্রয় মূল্য দেখানো হয় ১ লাখ ৬৬ হাজার টাকা। চার পোর্টের দুইটি সুইচের ক্রয় মূল্য দেখানো হয় এক লাখ ২৪ হাজার টাকা। যার প্রকৃত বাজার মূল্য ছয় থেকে আট হাজার টাকা। আট পোর্টের দুইটি সুইচের ক্রয় মূল্য দেখানো হয় এক লাখ ২৪ হাজার টাকায়। যার প্রকৃত বাজার মূল্য সাত থেকে দশ হাজার টাকা। ১৫ কয়িল নেটওর্য়াক কেবলের ক্রয় মূল্য দেখানো হয় ৯ লাখ ৭৫ হাজার টাকা। প্রতি কয়িল কেবলের প্রকৃত বাজার মূল্য চার হাজার টাকা। ২৭ ইঞ্চি দুইটি এলইডি মনিটরের ক্রয় মূল্য দেখানো হয় ১ লাখ ৪৪ হাজার টাকা। যার একটির বাজার মূল্য আট হাজার টাকা। ৫ হাজার টাকা মূল্যর একটি টু হোয়েল ট্রলির ক্রয় মুল্য দেখানো হয় ২৭ হাজার ৯৯ টাকা। তিন হাজার টাকা মূল্যের ৪৩টি স্ক্যানারের ক্রয় মূল্য দেখানো হয় সাত লাখ ৭৪ হাজার টাকা। আরো বেশ কিছু পণ্য ক্রয়ের ক্ষেত্রে একই ভাবে অতিরিক্ত বিল দেখিয়ে অর্থ আত্মসাত করেছেন নির্বাহী প্রকৌশলী শামীমুল হক এবং ২০২১ সালে এক কোটি টাকার একটি টেন্ডার হতে প্রায় ৮৫ লাখ টাকা হাতিয়ে নেন সওজ এর নির্বাহী প্রকৌশলী ও তার সিন্ডিকেট।

নির্বাহী প্রকৌশলী শামীমুল হকের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে বদলি অথবা পুনরায় বদলি (সাবেক কর্মস্থলে ফিরিয়ে আনা) বাণিজ্যের সাথেও যুক্ত থাকার বিষয়টি। আজকের সংবাদের হাতে আসা সওজের সাবেক প্রধান প্রকৌশলী আবদুস সবুর স্বাক্ষরিত বদলি আদেশে নজর দিলে লক্ষ্য করা যায় যে, ২০২১ নভেম্বর মাসের ২ ও ৯ তারিখে বদলি আদেশ পাওয়া যান্ত্রিক বিভাগের চার উপ-সহকারী প্রকৌশলী আকশ আলী, হাবিবুর রহমান, মোহাম্মদ রায়হান ও সাইদুল ইসলামকে ২১ নভেম্বর পুনরায় বদলি করে আনা হয়েছে সাবেক কর্মস্থলে। যার জন্য তদবির করেন নির্বাহী প্রকৌশলী শামীমুল হক। এমন তথ্য নিশ্চিত করেছেন একাধিক উপ-প্রকৌশলী। নাম না প্রকাশের শর্তে পটুয়াখালীর শূণ্য পদে বদলি হয়ে যাওয়া একজন উপ-সহকারী প্রকৌশলী বলেন, ২০২১ সালে পটুয়াখালী ফেরি বিভাগের শূন্য পদে আমার বদলি হলে সাবেক কর্মস্থলে বদলি হতে চাই কি না এ বিষয়ে জানতে চান নির্বাহী প্রকৌশলী শামীমুল হক। তিনি আমাকে বলেন, বদলির জন্য ১৮ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা খরচ করতে হবে।

প্রসঙ্গত, সওজের নির্বাহী প্রকৌশলী শামীমুল হকের বদলি বাণিজ্যে ও চার ঠিকাদার প্রতিষ্ঠানকে কমিশন গ্রহণের মাধ্যমে কাজ দেওয়ার তথ্য-প্রমাণ সহ সংবাদ প্রকাশিত হয় একটি পত্রিকায় ‘চলছে দুদকের তদন্ত, থেমে নেই শামীম’শিরোনামে সংবাদ প্রকাশ হলে নির্বাহী প্রকৌশলী শামীমুল হক পক্ষ থেকে প্রতিবেদক’কে মামলা ও জীবননাশের হুমকি দেওয়া হয়। এছাড়াও ২৩জন ব্যক্তি দিয়ে সংবাদটি অনলাইন থেকে মুছে ফেলার জন্য অফিসে তদবির চালান শামীমুল হক। এদের মধ্যে কুলসুম নামের এক নারী সম্পাদককে বারবার ফোন দিয়ে নিজেকে সওজের নির্বাহী প্রকৌশলী শামীমুল হকের মেয়ে বন্ধু দাবি করে জানতে চায় কেন সংবাদ প্রকাশ করা হয়েছে এবং শামীমুল হকের দূর্নীতির বিষয়ে সংবাদ না প্রকাশের জন্য অনুরোধ জানান।

উল্লেখিত, সড়ক ও জনপথ অধিদপ্তরের সংগ্রহ ও সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীমুল হক কর্মজীবনের শুরুতে পটুয়াখালী ফেরি বিভাগে কর্মরত ছিলেন। সে সময় ফেরির যন্ত্রাংশ সংস্কার ও উন্নয়নের নামে অতিরিক্ত বিল উত্তোলন, ফেরি ঘাট ইজারাদার হতে সাপ্তাহিক ভিত্তিতে অর্থ আদায়, ফেরির জ্বালানী তেল ও লুব্রিকেন্ট অয়েল ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত বিল উত্তোলনের অভিযোগ ছিল নির্বাহী প্রকৌশলী শামীমের বিরুদ্ধে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের সংগ্রহ ও সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীমুল হক এর সাথে এ বিষয়ে কথা বলার জন্য একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। ওয়াটসাপ এসএমএস দেওয়া হলে তিনি সিন করে কোনো উত্তর দেননি।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠানের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি এবং পরবর্তীতে মুঠোফোনে খুদে বার্তা দেওয়া হলেও তার উত্তর পাওয়া যায়নি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ‘জুলাই গণহত্যা’ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুন। রোববার (১ জুন) জুলাই-আগস্ট জুড়ে সারাদেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায় করে ট্রাইবুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর আগে গত ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের

আরও পড়ুন
language Change