ইসমাইল মাহমুদ মৌলভীবাজারঃ
ফিফারফুটবল বিশ্বকাপ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘোড়ার গাড়িসহ জিপ, মোটরসাইকেলে চড়ে বর্ণিল শোভাযাত্রা করেছে ব্রাজিল ফুটবল দলের সমর্থকরা। শুক্রবার (১২ জুন) বিকেলে শহরে বর্ণিল এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ব্রাজিল সমর্থকরা এতে অংশ নেন। এদিন বিকেল ৩টা থেকেই শহরের শান্তিবাগ আবাসিক এলাকার সড়কে জড়ো হন ব্রাজিল সমর্থকবৃন্দ।
পরে প্রচন্ড বৃষ্টির মাঝে বিকেল ৪টার দিকে শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের শাপলাবাগ, সিন্দুরখান সড়ক, কালিঘাট সড়ক, জালালিয়া সড়ক, ভানুগাছ সড়ক, রাধানগর, পিচেরমুখ, গুহ রোড, কলেজ রোড, স্টেশন রোড হয়ে শহরের চৌমুহনা চত্ত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী তরুণ-যুবকরা বাংলাদেশ ও ব্রাজিলের জাতীয় পতাকা বহন করে নেচে-গেয়ে উল্লাস করেন এবং ব্রাজিল ফুটবল দলের সমর্থনে নানা স্লোগান দেন।
শোভাযাত্রার আয়োজকদের পক্ষে রুবেল আহমদ বলেন, "আমরা ব্রাজিলের ছন্দময় ফুটবলের একনিষ্ঠ ভক্ত। আজ পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি। আশা করছি ব্রাজিলই এবার চ্যাম্পিয়ন হবে। গণমাধ্যমকর্মী সাইফুল ইসলাম বলেন, "আমাদের আজকের শোভাযাত্রা স্বল্প সময়ে আয়োজন করেছি। তার উপর বৈরি আবহাওয়া। ভারী বৃষ্টিতে ভিজেও সমর্থরা শোভাযাত্রায় অংশ নিয়েছেন। অনেক প্রত্যাশা নিয়ে আমরা ব্রাজিল দলকে সমর্থন জানাচ্ছি। প্রত্যাশা করছি ব্রাজিল এবার শিরোপা লাভ করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত