তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ

নতুন নিয়োগে নতুন অভিযোগ, ফায়ার সার্ভিসে কি সক্রিয় সেই পুরনো চক্র?

নতুন নিয়োগে নতুন অভিযোগ, ফায়ার সার্ভিসে কি সক্রিয় সেই পুরনো চক্র
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জায়েদ কামাল দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম নিয়োগ কার্যক্রমই প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। সে সময় চাকরিপ্রার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ধরেন। বিষয়টি দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম এবং টেলিভিশন চ্যানেলে ব্যাপক প্রচার পায়।

কিন্তু অভিযোগকারীদের দাবি, সেই বিতর্কের সুষ্ঠু তদন্ত বা অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগেই বর্তমানে নতুন আরেকটি নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে মাঠ পর্যায়ের কার্যক্রমও শুরু হয়েছে। আর এই নিয়োগকে ঘিরেও আবারও নিয়োগ বাণিজ্য, বদলি সিন্ডিকেট, বহিরাগত ব্যক্তির হস্তক্ষেপ এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে। সংশ্লিষ্টদের প্রশ্ন, অতীতের অভিযোগ থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে একই চক্র কি আবারও সক্রিয় হয়ে উঠেছে? নিয়োগ ও বদলি নিয়ন্ত্রণে ‘অদৃশ্য সিন্ডিকেট’?ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা ও কর্মচারীর অভিযোগ, বর্তমান নিয়োগ কার্যক্রমকে প্রভাবিত করতে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটের অন্যতম সদস্য হিসেবে আলোচনায় এসেছে পার্ক-ই-র্যাবিট নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের মালিক নাফিসের নাম। সরকারি কর্মকর্তা না হয়েও তিনি কীভাবে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, ডিজির ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে ব্যবহার করে নিয়োগ ও বদলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করা হচ্ছে।

অভিযোগে নাম এসেছে ডিজির ব্যক্তিগত স্টাফ শামস আরমান, বদলি শাখার দায়িত্বপ্রাপ্ত ইমরান এবং পরিচালক (প্রশাসন) দপ্তরের পিএস সফিকের। প্রশাসনের অভ্যন্তরে তাদের নিয়ে নানা আলোচনা রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। পুরনো বিতর্কের মাঝেই নতুন নিয়োগ চাকরিপ্রার্থীদের একটি অংশের অভিযোগ, পূর্বের নিয়োগ প্রক্রিয়ায় ওঠা প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের স্বচ্ছ তদন্তের ফলাফল এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এর মধ্যেই নতুন নিয়োগ কার্যক্রম শুরু হওয়ায় অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, অতীতের অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে বর্তমান নিয়োগ প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে। ই-ফায়ার লাইসেন্স ও সফটওয়্যার চুক্তি নিয়ে প্রশ্ন অভিযোগ রয়েছে, ই-ফায়ার লাইসেন্স ব্যবস্থাপনার জন্য সফটওয়্যার উন্নয়নের কাজ কোনো প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের হাতে দেওয়া হয়েছে। এছাড়া লাইসেন্স আবেদন ফি আদায়ের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, প্রতিটি আবেদন থেকে ২৯১ টাকা করে আদায় করা হলেও সেই অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রচলিত বিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। লাইসেন্স ফি বৃদ্ধি ও ব্যবসায়ীদের অসন্তোষ ব্যবসায়ী মহলের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে লাইসেন্স ফি বৃদ্ধির কারণে তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিদ্যমান বিধিমালা ও নতুন পরিপত্রের মধ্যে অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

প্রযুক্তি প্রকল্পে একক আধিপত্যের অভিযোগ অনুসন্ধানে উঠে এসেছে, সফটওয়্যার উন্নয়ন, ড্রোন ক্রয় এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্পে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব বৃদ্ধি পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও প্রতিযোগিতার বিষয়টি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। জমি অধিগ্রহণ ও প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পূর্বাচলসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন ফায়ার স্টেশন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ এবং প্রকল্প বাস্তবায়ন নিয়েও অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কিছু ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হওয়ার আগেই প্রকল্প গ্রহণ ও বিল নিষ্পত্তির ঘটনা ঘটেছে। খাত সংশ্লিষ্টদের তদন্তের দাবি সুশাসন ও দুর্নীতিবিরোধী সংশ্লিষ্টদের মতে, অতীতের প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ থেকে শুরু করে বর্তমান নিয়োগ কার্যক্রমকে ঘিরে ওঠা নতুন অভিযোগগুলো স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি।
তাদের মতে, নিয়োগ, বদলি, সফটওয়্যার ক্রয়, লাইসেন্স ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত অভিযোগগুলোর স্বচ্ছ তদন্তই কেবল জনমনে তৈরি হওয়া প্রশ্নের জবাব দিতে পারে। অভিযোগগুলোর বিষয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতি ও সাঃ সম্পাদক ছিলেন যারা

মোঃ সজিব হোসাইনঃ ১৯৪৯ সালে ২৩শে জুন ৭৪ বছর আগে, আওয়ামী মুসলিম লীগ দলটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওঃ আব্দুল হামিদ খান ভাষানী ও সাধারণ সম্পাদক ছিলেন শামছুল হক। ১৯৪৯ সালে ময়মনসিংহের ভালুকার মোঃ হোছেন আলী খান বাদেশী আওয়ামী মুসলিম লীগে যোগদান করেন। তৎকালীন দলের সভাপতি মৌখিকভাবে তাকে ময়মনসিংহ জেলার আহবায়ক ঘোষণা করেন। দল সম্প্রসারণ করতে ব্যপক ভাবে কাজ করার নির্দেশ দেন। ১৯৫০ সালে লেখক আবুল মনসুর আহমেদ দলে যোগদান করলে দল শক্তিশালী হয়ে উঠে এবং গণজোয়ার দেখা দেয় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগে। ময়মনসিংহ জেলার ১ম সম্মেলনে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হন লেখক আবুল মনসুর আহম্মেদ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হন মোঃ হোছেন আলী খান বাদেশী। পরবর্তীতে ১মে লেখক আবুল মনসুর আহমেদ ও পরে মোঃ হোছেন আলী

আরও পড়ুন
language Change