তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

দুর্নীতির কয়েক বরপুত্র ব্যবসায়ী ঐক্য পরিষদে প্রার্থী আবু মোতালেব ও আমজাদ হোসেনকে প্রত্যাখান করবে সাধারণ ভোটারঃ ২৫০টি ভুয়া ভোটার করার অভিযোগ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার।।

আসন্ন এফবিসিসিআই নির্বাচনে দুর্নীতির কয়েকজন বরপুত্র ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন, শুধু ট্রেড লাইসেন্সধারী চাঁদাবাজ আবু মোতালেব, অপকর্মের হোতা আমজাদ হোসেন, চাঁদাবাজ নিয়াজ আলী চিশতি, খোরশেদ আলম, ভুয়া ভোটার করার হোতা আমিন হেলালি, ঋণ খেলাপি খন্দকার রহুল আমিন প্রমুখ। অভিযোগ রয়েছে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে এরা প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন।


তথ্যমতে, ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে ২৫০ জনের অধিক ভুয়া ভোটার অন্তর্ভূক্ত করার অভিযোগ পাওয়া গেছে। ভুয়া ভোটার তালিকা নিয়ে সাধারণ ভোটারদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। ভোটারদের অভিযোগ টাকার বিনিময়ে এফবিসিসিআইয়ের কয়েকজন পরিচালক ও কর্মকর্তাদের যোগসাজশে ২৫০ জনের অধিক ভুয়া ভোটার তৈরি করে তাদের কাছ থেকে কয়েক কোটি টাকার বাণিজ্য করার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে অনেক পুরাতন ভোটারকে জোর করে বাদ দেওয়ার বিষয়টি সামনে চলে এসেছে। এরফলে বিনা কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা হাইকোর্টে মামলা করে সুবিচার পাওয়ার আশা করছেন। অনুসন্ধানে জানা গেছে, ৫০ টি এ্যাসোসিয়েশন হতে ভোটারের নাম প্রেরণ করা না হলেও এগুলো থেকে ভুয়া রেজুলেশন তৈরি করে প্রতি সংগঠন হতে ৫ জন করে ২৫০ জন ভুয়া ভোটার করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ন্ত্রিত সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস এ্যাসোসিয়েশন হতে অন্তত ৭ জন এমডির স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া রেজুলেশন তৈরি করে ঢাকার নবাবপুর রোডের ৫ জন, এনার্জি কোম্পানিজ এ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরীর স্বাক্ষর জালিয়াতি করে ৫ জন, প্রাইভেট ইকোনমিক জোনস এ্যাসোসিয়েশনের সভাপতি এএসএম আব্দুল মোনেমের স্বাক্ষর জালিয়াতি করে ৩ জন, রপ্তানিমুখী জাহাজ নির্মাণ শিল্প মালিক এ্যাসোসিয়েশনের সভাপতি ড. আব্দুল্লাহেল বারীর স্বাক্ষর জালিয়াতি করে ৫ জন এবং বাংলাদেশ লুব ব্লেন্ডার এ্যাসোসিয়েশনের সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে ৫ জন ভোটার করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রত্যেক ভুটা ভোটারের কাছ থেকে সদস্য করার বিনিময়ে ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এক্ষেত্রে বর্তমান সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি আমিন হেলালি, পরিচালক আবু মোতালেব, আমজাদ হোসেন, নিয়াজ আলী চিশতী সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, গত ৩ জুন নাম জমা দেওয়ার শেষ তারিখ থাকলেও ১১ জুন রবিবার বিকেল পর্যন্ত ভুয়া ভোটার বানানো হয়েছে। অনেক সংগঠনের সভাপতিকে ডেকে নাম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়েছে। সভাপতির নিজের ভোট রেখে বাকি ৪টি ভোটারের নাম দিতে বাধ্য হয়েছেন। যেসব সভাপতি রাজি হতে চায়নি তাদের টিও লাইসেন্স বাতিলের হুমকি দেওয়া হয়েছে। বিতর্কিত পরিচালক আবু মোতালেব নির্বাচনে এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইবুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিতর্কিত আবু মোতালেব ফের প্রার্থী হয়েছেন।। এফবিসিসিআইয়ের বিতর্কিত ব্যবসায়ী ও দুর্নীতির বরপুত্র আবু মোতালেব এবার ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে পরিচালক পদে প্রার্থী হয়েছেন। নিজের কোন ব্যবসা বাণিজ্য না থাকলেও শুধু ট্রেড লাইসেন্সধারী ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি আবু মোতালেব এফবিসিসিআইয়ের পরিচালক হয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। এফবিসিসিআইকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিনি পুরান ঢাকার ছোট-বড় প্লাস্টিক খাতের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে চাঁদাবাজি করে থাকেন। অবৈধ পলিথিন উৎপাদনকারীদের সহযোগীতা দিয়ে তাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে থাকেন।
মূলত চাঁদাবাজিই তার পেশা। এছাড়া জিবি সদস্য করে এফবিসিসিআইয়ের ভোটার বানিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে আবু মোতালেবের বিরুদ্ধে। এফবিসিসিআইয়ের বিভিন্ন প্রোগ্রামে নিম্নমানের খাবার ও নাস্তা সরবরাহের বিনিময়ে কমিশন বাণিজ্য করে থাকেন। পুরান ঢাকার ব্যবসায়ীরা তার চাঁদাবাজির কারণে অতিষ্ঠ। এ কারণে আসন্ন এফবিসিসিআই নির্বাচনে জিবি মেম্বারদের বড় অংশ তাকে বর্জনের ঘোষণাও দিয়েছে।
এছাড়া, দুর্নীতির আরেক বরপুত্র আমজাদ হোসেন এবার এফবিসিসিআই নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের হয়ে পরিচালক পদে নির্বাচন করছেন। অভিযোগ রয়েছে, তিনিও এসব কর্মে সরাসরি জড়িত। আমিন হেলালির বিরুদ্ধে অভিযোগ, তিনি মেম্বার নাইটস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপনের ফান্ড থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। নিয়াজ আলী চিশতি গভীর রাত পর্যন্ত এফবিসিসিআইতে অবস্থান করে বিভিন্ন অপকর্মে করেন। ভুয়া ভোটার বানাতে তিনি গভীর রাতকেই নিরাপদ মনে করেন। এ কারণে সবাই যখন চলে যায় তিনি তখন এফবিসিসিআইতে অপকর্মে লিপ্ত হউন।
জিবি সদস্যরা মনে করছেন, এ ধরনের প্রার্থীরা নির্বাচনে বিজয়ী হলে এফবিসিসিআইয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। তাই এদের এবার বর্জন করতে হবে।
##

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ খুলনায় র‍্যাবের অভিযানে নগরীর খালিশপুর থানা এলাকা হতে ৭৩৯০ (সাত হাজার তিনশত নব্বই) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৮/০৩/২০২৬ তারিখ, রাত ০২:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ই-২৬ হাউজিং স্টেট, আ: সালাম এর ৪তলা বিল্ডিং এর চিলেকোঠায় আসামির শয়ন কক্ষে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৭৩৯০ (সাত হাজার তিনশত নব্বই) পিচ ইয়াবাসহ আসামী খন্দকার সিরাজুল ইসলাম সৌরভ (২২), পিতা: খন্দকার সাইফুল ইসলাম, থানা: খালিশপুর, কেএমপি’কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ৭৩৯০ (সাত হাজার তিনশত নব্বই) পিচ

আরও পড়ুন
language Change