তারিখ লোড হচ্ছে...

পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকতে পারবেন না: রিজভী আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক এলজিইডি প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন ড্রাইভার রফিক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বদলি আদেশ স্থগিত করিয়ে ঢাকায় ফিরলেন আওয়ামী চিকিৎসক মোরশেদ আলম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর Humanity-মানবতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল মুন্সিগঞ্জে কাজ শেষ না করেই ৪৬ লাখ টাকার বিল উপ সহকারী প্রকৌশলীর সহযোগিতায় উত্তোলনের অভিযোগ কেরানীগঞ্জে কিশোরী তানজিলা হত্যা: ২৪ ঘণ্টায় ঘাতক গ্রেফতার  প্রধান শিক্ষক মনিরা বেগমের অবসরকালীন বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ নার্সিং কলেজে আসবাব সরবরাহের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে সারোয়ার আরিফ উদ্দিন মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি সাত অঞ্চলের ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা

১১ বছরের শিশুকে বিয়ে, লক্ষ্য জমি দখল!

১১ বছরের শিশুকে বিয়ে, লক্ষ্য জমি দখল!
পাঠক সংখ্যা
638

আলাউদ্দিন কবির
রংপুর প্রতিনিধিঃ

কোনো সিনেমার গল্প নয়, বাস্তবেই জমি দখলের এক অভিনব ও নৃশংস নীলনকশার অভিযোগ উঠেছে রংপুরে। মাত্র ১১ বছর বয়সী এক শিশু সম্পত্তি রক্ষা করতে না পারার সুযোগ নিয়ে তাকে তড়িঘড়ি করে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। উদ্দেশ্য-তার নামে থাকা মূল্যবান জমি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি করেছে। ঘটনাটি অনুসন্ধান করে জানা যায়, সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের দক্ষিণ মমিনপুর দোলাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের কন্যা মোছা. রুপালী আক্তার (১১)। সে স্থানীয় মমিনপুর স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অভিযোগ উঠেছে, সম্প্রতি তার সাথে একই ইউনিয়নের দক্ষিণ ডাঙ্গাপাড়া গ্রামের মো. আরিফুল ইসলামের ছেলে অপ্রাপ্তবয়স্ক মো. নাজমুল ইসলাম (১৭)-এর বিয়ে সম্পন্ন করা হয়েছে।

সরেজমিন অনুসন্ধানে স্থানীয় বাসিন্দারা জানান, জীবদ্দশায় আব্দুল মজিদ তার কন্যা রুপালীর নামে প্রায় ৫ শতক জমি লিখে দিয়ে যান। কিন্তু পিতার মৃত্যুর পর থেকেই ওই জমি নিয়ে পরিবারে তীব্র বিরোধের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, রুপালীর সৎ বোন দীর্ঘদিন ধরে ওই জমিটি দখলের পাঁয়তারা করে আসছিলেন। এই জমি সংক্রান্ত বিরোধের জেরে এলাকায় একাধিকবার স্থানীয়ভাবে বৈঠক ও শালিস-দরবার হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এলাকাবাসীর দাবি, জমিটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতেই এই সুদূরপ্রসারী নীলনকশা সাজানো হয়েছে। পরিকল্পিতভাবে রুপালীর সৎ বোন নিজের খালাতো ভাইয়ের সাথে এই অবুঝ শিশুটির বিয়ে সম্পন্ন করান, যাতে বৈবাহিক সূত্রে জমির মালিকানা ও নিয়ন্ত্রণ তাদের নিজেদের হাতে চলে আসে। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে সর্বস্তরের মানুষের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহল ও আইনজ্ঞরা বলছেন, বাংলাদেশে প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। একই সাথে কোনো শিশুর সম্পত্তি আত্মসাৎ বা জবরদখলের উদ্দেশ্যে এ ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডও দেশের প্রচলিত আইনে কঠোর শাস্তির যোগ্য। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। সংবাদ প্রকাশ হওয়া পর্যন্ত তাদের কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। এদিকে, অসহায় এই শিশুটির ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা এই বাল্যবিয়ে ও জমি দখলের অপচেষ্টার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। একই সাথে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই বেআইনি কর্মকাণ্ডের পেছনে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শপথ নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

শপথ নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

ডেস্ক রিপোর্টঃ নবনির্বাচিত সংসদ সদস্য এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নির্বাচিত নেতারা। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুপুর ১টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেন তারা। প্রথমে এমপি হিসেবে শপথ নেন। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন তারা। এদিন সংবিধান সংস্কার ইস্যুতে শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিল জামায়াত ও এনসিপি। পরে আলোচনার মাধ্যমে শপথ গ্রহণের সিদ্ধান্ত নেন তারা। পরে দুপুর ১২টার কিছু পর সিইসির কাছে শপথ নেয় জামায়াত। এরপর দুপুর ১টার কিছু পর শপথ নেয় এনসিপি। এর আগে বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারে এমপি হিসেবে শপথ নেয় বিএনপি। শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী

আরও পড়ুন
language Change