হাফিজ খান,বরিশাল ব্যুরোঃ
নারীদের বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধ ও জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ এবং এ-সংক্রান্ত সেবাকে আরও কার্যকর করতে বরগুনায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য সোমবার (১৫ জুন ২০২৬) বেলা ১১ টায় বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে সচেতনতা সভার আয়োজন করে বরগুনা সদর থানা। এতে সহযোগিতা করে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।উক্ত সচেতনতা সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ভাস্কর।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ১০ নং নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম শফিকুজ্জামান মাহফুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর থানার তদন্ত কর্মকর্তা মোঃ ইউনুস আলী ফরাজী,বাবুগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সতীশ চন্দ্র গড়ামী,অন্যান্য শিক্ষক মন্ডলী, স্থানীয় জন প্রতিনিধি, স্থানীয় বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম সহ অন্যান নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ। সভায় নারীদের বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধ, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের জন্য পুলিশ সার্ভিস ডেস্কের সেবা, অভিযোগ গ্রহণের প্রক্রিয়া এবং আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, নারীদের প্রতি সহিংসতা ও সাইবার অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পুলিশ সার্ভিস ডেস্কের মাধ্যমে ভুক্তভোগীরা সহজেই প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ পেতে পারেন। উল্লেখ্য, ইউএনএফপিএর সহযোগিতায় নারীদের বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধ ও জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ ও মোকাবেলায় সার্ভিস ডেস্কে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) বাস্তবায়নের অংশ হিসেবে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সচেতনতা মূলক সভায় বক্তব্যকালে কেএম শফিকুজ্জামান মাহফুজ বলেন, এমন একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করার জন্য বরগুনা সদর থানা পুলিশকে ধন্যবাদ।এ ধরনের সভা যত বেশি হবে এলাকার সাধারণ মানুষ তত বেশি আইনি সহায়তা সম্পর্কে জানতে পারবে।আপনারা জানেন মাদক এবং ইভটিজিং এর বিরুদ্ধে সরকার যথেষ্ট সোচ্চার।এলাকায় যে কোন সমস্যা হলে, পুলিশের সহায়তা প্রয়োজন হলে আপনারা সবাই ৯৯৯ কল দিবেন।পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যার সমাধান করার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।আমাদের সকলের উচিত পুলিশকে সহায়তা করা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত