তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে জেলায় সরকারি মেডিকেল কলেজসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি। সোমবার (১৫ জুন) সকালে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ম লিখিত বক্তব্য পাঠ করেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি এম মুহিবুর রহমান মুহিব। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠন এর পৃষ্ঠপোষক নুরুল ইসলাম মাহবুব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিআইএস এর আজীবন সদস্য দেলওয়ার হোসেন, কার্যকরী পরিষদের রেদয়ান আহমদ ছামী।

লিখিত বক্তব্যে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন, মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে ২০১৭ সাল থেকে আন্দোলন করে আসছি আমরা। সেই দাবী আজ গণদাবীতে পরিণত হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে দেশে – প্রবাসে গোলটেবিল বৈঠক, সেমিনার, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান, জেলাব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি, মানববন্ধনসহ আমাদের কর্মসূচি চলমান। নানা স্থানে লিখিত ও মৌখিক ধরনা দিচ্ছি আমরা। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই সব কর্মসূচীতে সকলেই মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করেন।

​মৌলভীবাজার একটি অগ্রসরমান ও অর্থনৈতিক সমৃদ্ধ এলাকা। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জেলার বনজ ও খনিজ সম্পদ শিল্প, পর্যটন শিল্প, চা শিল্প ও আগর শিল্প ইত্যাদি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। শিক্ষা ও স্বাস্থ্যখাতে এই জেলার আরো উন্নয়ন সময়ের দাবি। পর্যটনের জন্য সমৃদ্ধ এই জেলা। এই জেলার অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা প্রাইভেট মেডিকেলে টাকার অভাবে পড়তে পারে না। সরকারি বিশ্ববিদ্যালয় না থাকায় প্রতি বছর উচ্চ মাধ্যমিক পাশ করেও উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না বিপুল সংখ্যক শিক্ষার্থী। যার ফলে ঝরে পড়া শিক্ষার্থীর হার বাড়ছে। ৭টি উপজেলার প্রায় ২৫ লক্ষ মানুষের জন্য নাই কোনো মেডিকেল কলেজ। অনেক মুমূর্ষ রোগীকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া সম্ভব হয় না যে কারণে অনেক মুমূর্ষ রোগী সিলেট অথবা ঢাকা নেওয়ার পথেই মৃত্যুমুখে পতিত হন। সার্বিক অবস্থা বিবেচনায় মৌলভীবাজারে দ্রুত মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রক্রিয়া অনতিবিলম্বে শুরু করার জন্য আমরা সবিনয় নিবেদন করছি।

বাংলাদেশের ভূপ্রকৃতি ও অর্থনীতিতে হাওরাঞ্চলের অবদান বিশেষ তাৎপর্যপূর্ণ। বর্ষায় হাওরের দৃষ্টিনন্দন বিশাল জলরাশি দেশের প্রাকৃতিক মৎস্যের সবচেয়ে বড় উৎসস্থল। শুকনো মৌসুমে এসব হাওর হয়ে ওঠে বাংলাদেশের শস্যভাণ্ডার। দেশের আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণ তথা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে নিরন্তর ভূমিকা রাখছে হাওরাঞ্চল। হাওর-নদী-চা বাগান-ঝরনা-পাহাড়ি টিলা-খাল-বিলের অপূর্ব সমন্বয়ে সৃষ্ট আমাদের মৌলভীবাজার। জেলার ভূপ্রকৃতির ফুসফুসের ভূমিকা পালন করছে: উজানের চা-বাগান বেষ্টিত পাহাড়-জঙ্গল। আর কিডনির ভূমিকা পালন করছে: ভাটি অঞ্চলের ছোট-বড় ৩০টি হাওর, এই হাওরগুলো রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির জন্য সিলেট বিভাগের পর্যটন শিল্পের বিকাশ, বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে আগতদের যাতাযাতের সুবিধার্থে প্রবাসী জনগোষ্ঠী অধু্্যষিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শমশেরনগর বিমান বন্দরটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সরাসরি ফ্লাইট চালুর জোর দাবি জানাচ্ছি। যোগাযোগ ব্যবস্থা আমাদের যে বেহাল দশা তা থেকে মুক্ত করতে জরুরী পদক্ষেপ গ্রহণ বিশেষ করে আঞ্চলিক সড়ক ও রেলপথের উন্নয়ন করতে হবে ঢাকা সিলেট রেলপথের ডাবল লাইন এবং জেলা সদরের যানজট নিরসনে বাইপাস সড়ক জরুরী হয়ে পড়েছে মানুষের ভোগান্তি লাঘবের জন্য।

আমাদের মৌলভীবাজারের সার্বিক উন্নয়নে বিগত সময়ে বিএনপি সরকারের সময়ে এ জেলার কৃতি সন্তান সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উন্নত সমৃদ্ধশালী জাতিগঠনে উচ্চ শিক্ষার বিকল্প নাই। দেশের মানুষ অবগত আছেন আপনার সরকার শিক্ষাখাতে বরাদ্ধ বৃদ্ধিসহ শিক্ষার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন যা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। বর্তমান সরকার দায়িত্ব পাওয়ার প্রথম মেয়াদেই স্বল্পতম সময়ে দেশের শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তনের কর্ম প্রচেষ্টা শুরু করেছেন। এ উদ্যোগ গ্রহণ করার কারণে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ সহজলভ্য করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই সরকারের এ প্রশংসনীয় উদ্যোগের বাস্তবায়ন অগ্রাধিকার ভিত্তিতে মৌলভীবাজার শিক্ষা ও স্বাস্থ্যখাত সমৃদ্ধ হোক। আমাদের মৌলভীবাজার এর রয়েছে গর্ব করার মত বিভিন্ন গৌরবোজ্জ্বল ইতিহাস। ইতিহাসের সেই গৌরবকে ধরে রাখতে হলে তরুণ প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। তরুণরাই সমাজ পরিবর্তনের হাতিয়ার।

আমরা মৌলভীবাজার জেলাবাসী একই চেতনায় মিলিত হয়ে মৌলভীবাজারবাসীর প্রাণের দাবী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সহ পাঁচ দফা দাবি উপস্থাপন করছি

  1. (১) মৌলভীবাজার সরকারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।
    (২) জেলার ছোট বড় হাওর গুলো সুরক্ষা এখন সময়ের দাবি।
    (৩) শমশেরনগর বিমানবন্দর চালু।
    (৪) পাবলিক ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
    (৫) মৌলভীবাজার বাইপাস সড়ক নির্মাণ, ঢাকা সিলেট রেলের ডাবল ও রেল বৃদ্ধি।
Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক

​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে ফেসবুকে রাজনৈতিক পোস্ট ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর এবং নারী সদস্যদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ঘটনার পর উভয় পক্ষ থানায় অভিযোগ দিলেও হামলার অভিযোগে অভিযুক্ত পক্ষের মামলাই রেকর্ড হওয়ায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার (২৬ মে) ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের পুরুষ সদস্যরা বিদেশে থাকায় প্রবাসীর মা ও বোন নতুন করে হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৩ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদলকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. হোসেন তানভীর কয়েকজন সহযোগী নিয়ে রাজ্জাকপুর গ্রামের সাইপ্রাসপ্রবাসী তনিম আহমেদের বাড়িতে যান। অভিযোগ রয়েছে, ফেসবুকে রাজনৈতিক পোস্ট

আরও পড়ুন
language Change