তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর নড়াইলে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারনের অভিযোগ শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে ধরা পড়লো বিশালাকার অজগর ৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বনাম ২০ কোটির বাংলাদেশ: ফুটবলের আয়নায় এক কঠিন বাস্তবতা এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কৃষিঋণ বিতরণ মোংলায় বিএনপি নেতার নামে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ জিয়া শিশু কিশোর মেলা, জয়পুরহাট জেলা কমিটি ঘোষণা দীঘিনালায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি ১১ বছরের শিশুকে বিয়ে, লক্ষ্য জমি দখল! আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃব... ‎পুষ্পধারা হাউজিংয়ের মনিরুজ্জামানের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাই কোর্টে চ্যালেঞ্জ মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পণ্য দেখলেন প্রধানমন্ত্রী বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালকের নেতুত্বে লুটপাট ও দূর্নীতির মহাযজ্ঞ মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন কেরানীগঞ্জে গ্যাস সিন্ডিকেটের রফিক-শাহআলম চক্রের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে—এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকার পার্শ্ববর্তী ও দক্ষিণাঞ্চলের জেলায় এ সেবা সম্প্রসারিত হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের সব জেলাকে ধাপে ধাপে রেল নেটওয়ার্কের আওতায় আনা। এ লক্ষ্যে নতুন করে যে ১০টি জেলায় রেল যোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে সেগুলো হলো— শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং লক্ষ্মীপুর।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সম্প্রতি রেল মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সেবার মানোন্নয়ন নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিদ্যমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পর্যালোচনার ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আখাউড়া-সিলেট এবং সিরাজগঞ্জ-বগুড়া রেল প্রকল্প। এছাড়া ধীরাশ্রমে একটি আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।

রেলপথমন্ত্রী আরও জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে মিটারগেজ ও ব্রডগেজ অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-সিলেট অংশে বিদ্যমান ‘মিসিং লিংক’ দূর করতে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকা-কুমিল্লা কর্ড লাইনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং দ্রুত প্রকল্প গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৬৪টি জেলার সবগুলোকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন ১০ জেলায় রেলসেবা সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বগুড়া রেল স্টেশনের বস্তির শিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

মহররম আলী, বগুড়া : পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে ২৩ মার্চ ২০২৫ রবিবার দুপুরে বগুড়া রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার খাজা বেকারীর স্বত্তাধিকারী মোঃ বায়েজিদ আহম্মেদ। অন্যান্যদের মধ্যেও উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল প্রমূখ। অনুষ্ঠানে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুকে ঈদু-উল-ফিতর উপলক্ষে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়। সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পোলার চাল, ৪০০ গ্রাম লাচ্ছা, ৫০০ গ্রাম প্যাকেট চিনি, ৫০০ গ্রাম লবনের প্যাকেট, এক প্যাকেট গুড়ো দুধ, এক প্যাকেট নুডলস এবং হাফ লিটার সয়াবিন তেল। উল্লেখ্য যে ২০১৬ সাল থেকে পথের দিশা ভাসমান স্কুল রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েদের মাঝে বিনামূল্যে

আরও পড়ুন
language Change