ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মক্তবে যাওয়ার পথে ৮ বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ঘটনায় জড়িত আনোয়ার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ধর্ষণের শিকার শিশুটিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর স্বজনরা জানান, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে শিশুটি বাড়ি থেকে মক্তবে পড়ার জন্য স্থানীয় মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন ওই শিশুকে ইমামের জন্য টিফিন নেওয়ার কথা বলে নিজের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর ভিকটিম বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা তাকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী অভিযুক্ত আনোয়ারের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত আনোয়ারকে তার বাড়ি থেকে আটক করে। তাকে থানায় নিয়ে আসার সময় বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশকে বহনকারী সিএনজি অটোরিকশা ও অভিযুক্ত আনোয়ারের উপর পুনরায় হামলার চেষ্টা করে। ঘটনার ব্যাপারে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, মেয়েটিকে উদ্বার করে ডাক্তারি পরিক্ষা-নিরিক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। পরবর্তীতে অগ্রবর্তী তথ্য জানানো হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত