তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

লন্ডনে নজরুল ইসলামের বিলাসবহুল দুই বাড়ি

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেক্স॥
লন্ডন শহরের ব্যয়বহুল একটি এলাকা কেনসিংটন। এখানকার ফিলিমোর গার্ডেন এবং ব্রান্সউইক গার্ডেনে বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও তার মেয়ের মালিকানাধীন কোম্পানির নামে বিলাসবহুল দুটি বাড়ির হদিস মিলেছে। ২০১৯ ও ২০২০ সালে এই দুটি বাড়ি কিনতে ব্যয় হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৫০ হাজার পাউন্ড। তখনকার হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছিল ২৩১ কোটি টাকা—পাউন্ডের বর্তমান দর অনুযায়ী যা দাঁড়িয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। কোনো রকম মর্টগেজ সুবিধা ছাড়াই নগদ টাকায় এ মূল্য পরিশোধ করেছেন তারা। ব্রিটিশ সরকারের ল্যান্ড রেজিস্ট্রি দপ্তর ও ব্রিটিশ কোম্পানি হাউসের নথিপত্রে এমন তথ্য উঠে এসেছে।

এই শিল্পপতির নাম নজরুল ইসলাম মজুমদার। দেশে তার পরিচিতি বিশাল। তিনি বর্তমানে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী নাসা গ্রুপের কর্ণধার। বেসরকারি বাণিজ্যিক এক্সিম ব্যাংকের চেয়ারম্যান। একই সঙ্গে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছেন তিনি। ধনকুবের এই বাবার মেয়ে আনিকা ইসলাম স্থায়ীভাবে লন্ডনেই বসবাস করছেন।

তথ্যমতে, ফিলিমোর গার্ডেনে ‘এএনডব্লিউ লন্ডন প্রোপার্টিজ লিমিটেড’ কোম্পানির নামে মালিকানাধীন বাড়িটি কেনা হয়েছিল ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি। নিবন্ধিন নথিতে যার পরিচিতি নম্বর রয়েছে—বিজিএল ৩৭৩৬৬। বাড়ির পূর্ণাঙ্গ ঠিকানা: ৩০ ফিলিমোর গার্ডেনস, কেনসিংটন, লন্ডন ডব্লিউ৮ ৭কিউ ই। ৫০০ বর্গমিটারের (৫৩০০ বর্গফুট) এ বাড়িটি কেনা হয় ৯৯ লাখ ৫০ হাজার পাউন্ডে। যেখানে ৫টি বেডরুম, ৪টি বাথরুম ও ৪টি রিসিপশন রুম রয়েছে।

ব্রান্সউইক গার্ডেনে ‘নাসা প্রোপার্টিজ লিমিটেড’ কোম্পানি নামে মালিকানাধীন অন্য বাড়িটি কেনা হয় ২৫ সেপ্টেম্বর, ২০২০ সালে। যার পরিচিতি নম্বর হলো—এনজিএল ৪৭৫৭৩৭। পূর্ণাঙ্গ ঠিকানা হলো: ২ ব্রান্সউইক গার্ডেন, লন্ডন ডব্লিউ৮ ৪এজে। ৩৯৬ স্কয়ার মিটারের বাড়িটির ক্রয়মূল্য ছিল ৮ মিলিয়ন পাউন্ড। এতে ৫টি বেডরুম, ৪টি বাথরুম, ৩টি রিসিপশন রুম ও সুসজ্জিত গার্ডেন রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালে যুক্তরাজ্যে অর্থ পাচারসহ দেশের আর্থিক খাতে বিভিন্ন ধরনের অনিয়ম সংঘটিত করার অভিযোগ উঠেছিল শিল্পপতি নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংক পরিচালিত এক পরিদর্শন প্রতিবেদনে তার পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্ড সুবিধার অপব্যবহার ও আমদানি-রপ্তানিতে জালিয়াতির মাধ্যমে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত নাসা গ্রুপ ও এর অঙ্গ-প্রতিষ্ঠানের মাধ্যমে নজরুল ইসলাম মজুমদার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়।

এতে আরও বলা হয়, শীর্ষস্থানীয় রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে পরিমাণ আমদানি করা হয়েছে, রপ্তানি হয়েছে তার চেয়ে অনেক কম। এভাবে গত চার বছরে কমপক্ষে ২১০ কোটি টাকা যুক্তরাজ্যসহ একাধিক দেশে তিনি পাচার করে থাকতে পারেন। যদিও শেষ পর্যন্ত অদৃশ্য কারণে ওই প্রতিবেদনের ভিত্তিতে আইনগত কোনো পদক্ষেপ নেয়নি দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ।

নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল সূত্রগুলো জানায়, অধিক প্রভাবশালী ও সরকার ঘনিষ্ঠ হওয়ায় ওই সময় উত্থাপিত অভিযোগটি অধিকতর তদন্ত না করেই অনেকটা ধামাচাপা দেওয়া হয়েছে, যা আজও আলোর মুখ দেখেনি।

জানতে চাইলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস বলেন, এ সম্পর্কিত কোনো তথ্য তার জানা নেই।

বাংলাদেশ ও লন্ডনের সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা টাকার একাংশ দিয়েই মূলত লন্ডনের কেনসিংটন শহরের বিলাসবহুল বাড়ি দুটি নগদ মূল্যে কেনা হয়। ওই সময় দুটি কোম্পানিরই পরিচালক পদে ছিলেন নজরুল ইসলাম মজুমদার ও তার মেয়ে আনিকা ইসলাম।

ব্রিটেনের আবাসন খাতের পরামর্শক কোম্পানি অ্যাসটনসের এক বিশ্লেষণে দেখা যায়, লন্ডনে দামি সম্পত্তি কেনার দৌড়ে ভিনদেশি ক্রেতাদের শীর্ষ ১০ তালিকার নবম স্থানে আছেন বাংলাদেশিরা। ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশিরা ৯৮টি সম্পত্তি কিনেছেন, যার মোট ক্রয়মূল্য ১২ কোটি ২২ লাখ ৯০ হাজার পাউন্ড।

খোঁজ নিয়ে আরও জানা যায়, ওই প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পরই সতর্ক অবস্থান নেন নজরুল ইসলাম মজুমদার। চলতি বছরের ৩ জানুয়ারিতে লন্ডনের ‘এএনডব্লিউ লন্ডন প্রোপার্টিজ লিমিটেড’ এবং ‘নাসা প্রোপার্টিজ লিমিটেড’ কোম্পানি দুটি থেকে নজরুল ইসলাম মজুমদার তার পরিচালক পদ প্রত্যাহার করে নেন। বর্তমানে তার মেয়ে আনিকা ইসলাম এককভাবে কোম্পানি দুটির পরিচালক।

এদিকে ব্রিটিশ সরকারের ল্যান্ড রেজিস্ট্রি দপ্তর ও ব্রিটিশ কোম্পানি হাউস থেকে পাওয়া নথিপত্রে দেখা যায়, ‘এএনডব্লিউ লন্ডন প্রোপার্টিজ লিমিটেড (১১৭৪৮২৩২)’ কোম্পানিটি ২০১৯ সালের ৩ জানুয়ারি ব্রিটিশ কোম্পানি হাউসে নিবন্ধিত হয়। নিবন্ধনকালে আনিকা ইসলাম ছিলেন কোম্পানিটির একক পরিচালক। পরে একই বছরের ৪ ফেব্রুয়ারি ‘নাইটিংগেল করপোরেট সেক্রেটারিস ইউকে লিমিটেড’ নামে একটি কোম্পানিকে সেক্রেটারি পদে এবং ৮ ফেব্রুয়ারি নজরুল ইসলাম মজুমদারকে পরিচালক পদে সংযুক্ত করা হয়। কেনসিংটনের পিলিমোর গার্ডেনের ‘এএনডব্লিউ লন্ডন প্রোপার্টিজ লিমিটেড’ কোম্পানির নামে কেনা বিলাসবহুল বাড়িটির জন্য কোনো ধরনের মর্টগেজ বা ঋণ ছাড়া নগদ ৯৯ লাখ ৫০ হাজার পাউন্ড এককালীন পরিশোধ করা হয়।

একইভাবে ব্রান্সউইক গার্ডেনের ‘নাসা প্রোপার্টিজ লিমিটেড (১২১১৪৬২৮)’ নামের কোম্পানি ২০১৯ সালের ২২ জুলাই ব্রিটিশ কোম্পানি হাউসে নিবন্ধিত হয়। নিবন্ধনকালে নজরুল ইসলাম মজুমদার ছাড়াও ওয়ালিদ ইবনে ইসলাম নামের আরেক ব্যক্তি কোম্পানিটির পরিচালক ছিলেন। ২০২০ সালের ২১ জুলাই ওয়ালিদ ইবনে ইসলাম কোম্পানি থেকে অব্যাহতি নেন। একই দিন নজরুল ইসলাম মজুমদারের মেয়ে আনিকা ইসলাম পরিচালক নিযুক্ত হন। একই বছরের ২৫ সেপ্টেম্বর বাড়ির মূল্য বাবদ ৮০ লাখ পাউন্ড এককালীন পরিশোধ করা হয়।

লন্ডনে বাড়ি কেনার বিষয়ে জানতে চাইলে নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার  বলেন, ‘প্রথম কথা হচ্ছে লন্ডনে আমার নামে কোনো বাড়ি নেই। ওখানকার নাসা গ্রুপের নামে যে বাড়ি রয়েছে, তার সঙ্গে এখানকার নাসা গ্রুপের কোনো সম্পর্ক নেই। দুটির মালিকানা সম্পূর্ণ ভিন্ন। লন্ডনের নাসা গ্রুপটি চালায় আমার মেয়ে। সে লন্ডনের স্থায়ী বাসিন্দা। সেখানেই সে ব্যবসা করে। মেয়ে প্রথমে আমাকে না জানিয়ে তার কোম্পানির পরিচালক হিসেবে আমার নাম রেখেছিল। বিষয়টি জানার পর আমি নিজেই তা প্রত্যাহার করে নিয়েছি। এখন আর আমি ওই কোম্পানিতে নেই। ওই প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো আর্থিক সম্পর্কও নেই।’

অর্থ পাচারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ অবাস্তব কথা। আমি একটি ব্যাংকের পরিচালক এবং চেয়ারম্যান। সেইসঙ্গে দেশের ব্যাংক মালিকদের সংগঠন বিএবিরও চেয়ারম্যান। দেশের সবচেয়ে বড় রপ্তানি হাউস আমাদের। ফলে আমাদের টাকা পাচার করতে হলে এভাবে পাচার করতে হবে নাকি? প্রতি মাসে আমাদের বিদেশ থেকে ১৫-২০ মিলিয়ন ডলারের মালপত্র আসে। যদি আমাদের কোনো অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে তো আমরা সেই মালের মাধ্যমেই পাঠাতে পারি।’

২০২০ সালে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ব্যাংকের কাছ থেকে বার্ষিক ঋণ সীমার চেয়ে বেশি ঋণ নিয়েছে নাসা গ্রুপের একাধিক প্রতিষ্ঠান। এ প্রক্রিয়ায় একটি শীর্ষ পর্যায়ের ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে পরপর চার বছর নাসা গ্রুপের টেক্সটাইল ও গার্মেন্টস ইউনিট ঋণের সীমা অতিক্রম করেছে। অর্থাৎ, বছরে যে পরিমাণ ঋণ নেওয়ার সীমা নির্ধারিত রয়েছে, প্রতিষ্ঠানটি তার চেয়ে বেশি ঋণ নিয়েছে।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০১৫ সালে টেক্সটাইল ইউনিট ১৪৫ কোটি টাকা ঋণ সীমার বিপরীতে ঋণ নিয়েছে ৩৫৪ কোটি টাকা। অর্থাৎ, সীমার অতিরিক্ত ঋণ নেয় প্রায় ২০৯ কোটি টাকা। একইভাবে ২০১৬ সালে ২৯ কোটি ও ২০১৭ সালে প্রায় ১৩ কোটি টাকা সীমার অতিরিক্ত ঋণ নিয়েছে। অন্যদিকে গার্মেন্টস ইউনিট ২০১৭ সালে সীমার অতিরিক্ত ঋণ নিয়েছে ১১৯ কোটি ও ২০১৮ সালে সীমার অতিরিক্ত ঋণ নিয়েছে ৫৬ কোটি টাকা।

অন্যদিকে রপ্তানিমুখী প্রতিষ্ঠান ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানির সুযোগ পায়। সাধারণত রপ্তানিমুখী প্রতিষ্ঠান হলে আমদানির চেয়ে রপ্তানি বেশি হয়; কিন্তু চার বছরের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, নাসা গ্রুপের টেক্সটাইল ও গার্মেন্টস ইউনিটের আমদানির চেয়ে রপ্তানি কম হয়েছে। ২০১৫ সালে টেক্সটাইল ইউনিট আমদানির চেয়ে রপ্তানি কম করেছে ২১২ কোটি টাকা। ২০১৭ ও ২০১৮ সালে তা যথাক্রমে ৪৭ কোটি ও ৩৬ কোটি টাকা। একইভাবে গার্মেন্টস ইউনিট ২০১৫ ও ২০১৭ সালের আমদানির চেয়ে রপ্তানি কম করেছে যথাক্রমে ৯৪ কোটি ও ১১ কোটি টাকার।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক  জানান, ওই সময় পরিদর্শন প্রতিবেদনে যে ধরনের সুপারিশ করা হয়েছিল, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ধরে নয়, বরং সার্বিকভাবে আমদানি-রপ্তানিতে যে ধরনের অপরাধ সংঘটিত হয়; তার ফাঁকফোকর বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে সার্বিকভাবেই আগের যে কোনো সময়ের তুলনায় এখন এই অনিয়মের প্রবণতা কমে এসেছে।

তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। বিষয়টি সম্পর্কে মন্তব্য চাওয়া হলে তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমদানি-রপ্তানির মাধ্যমে অর্থ পাচারের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। এটিও হয়তো তারই অংশ। পরিদর্শন প্রতিবেদনে বিষয়টি প্রমাণিত হওয়ার পরও বাংলাদেশ ব্যাংক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। শুধু তাই নয়, বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরও বিএফআইইউ এবং দুদক নির্বিকার থেকেছে।

তিনি বলেন, পর্যালোচনা করলে দেখা যায়, এখানে বিভিন্ন ধাপে জালিয়াতির ঘটনা ঘটেছে। প্রথমত, দেশ থেকে অর্থ পাচার করা হয়েছে; দ্বিতীয়ত, পাচার করা অর্থ দিয়ে মেয়ের নামে লন্ডনে বিলাসবহুল বাড়ি কেনা হয়েছে। যদিও সেখানে মেয়ের আয়ের উৎস উল্লেখ করা হয়নি। তার মানে, এই অর্থ দেশ থেকেই পাচার করে সেখানে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী, সেই দেশের সরকারের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা উচিত।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, সরকারের রাজনৈতিক দায়বদ্ধতা থাকলে অর্থ পাচারের এসব ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণ করা যেত। নজরুল ইসলাম মজুমদারের মেয়ের আয়ের উৎস সম্পর্কে সরকার চাইলেই খোঁজ নিতে পারত; কিন্তু সরকার তো সেটা করবে না। কারণ, তিনি একটি ব্যাংকের চেয়ারম্যান এবং সেইসঙ্গে ব্যাংক মালিকদের সংগঠনেরও চেয়ারম্যান। সরকার উল্টো একের পর এক তাদের দাবি মিটিয়ে যাচ্ছে। ৯ বছরের জায়গায় ১২ বছর ব্যাংকের পরিচালক থাকা, ব্যাংকের বাইরে সহযোগী প্রতিষ্ঠানে চেয়ারম্যান থাকার সুযোগও দিয়েছে সরকার।
সূত্রঃ কালবেলা॥

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি

দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি

মো: হাচান আল মামুনঃ খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে। দীঘিনালা সেনা জোনের নেতৃত্বে এই নিরাপত্তা কার্যক্রমটি স্থানীয় প্রশাসন, বিজিবি এবং পুলিশ যৌথভাবে পরিচালনা করছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরো দৃঢ় করার জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে। নির্বাচনী কার্যক্রমে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয়, সেজন্য তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। নিরাপত্তা বাহিনী আশ্বস্ত করেছে, নির্বাচনী দিন ভোটাররা পুরোপুরি নিরাপদ এবং নিশ্চিন্ত হয়ে ভোট দিতে পারবেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোর আশপাশে অতিরিক্ত নিরাপত্তা টহল, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা এবং অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, ভোটারদের জন্য

আরও পড়ুন
language Change