তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা নোয়াখালীতে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু বদিয়ার রহমানের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সীমান্তে রামগড় বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বটিয়াঘাটা তেতুঁলতলার ত্রাস ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার তীব্র চাপ, সিদ্ধান্তে অনড় স্টারমার মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পতেঙ্গায় সী-বার্ড হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৪ পর্যটক অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া ইউনিয়নে ফাহিমা আক্তার রিফা (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাতে স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে দাবি করেছে তাঁর পরিবার। তবে স্বামীর পরিবারের দাবি, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় রিফার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ মার্চ শাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তফদার বাড়ির মো. সালাউদ্দীনের মেয়ে ফাহিমা আক্তার রিফার সঙ্গে প্রসাদপুর গ্রামের আমজাদ ব্যাপারীর বাড়ির মৃত কবির হোসেনের ছেলে সৌদি প্রবাসী ফয়সাল আহমেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলছিল বলে জানিয়েছে উভয় পরিবারের সদস্যরা। মেয়ের মৃত্যুর ঘটনায় বিচার দাবি করে নিহতের বাবা মো. সালাউদ্দীন বলেন, আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। ঘটনার কয়েক ঘণ্টা আগে ফয়সাল আমাকে ফোন করে রিফাকে দ্রুত নিয়ে যাওয়ার কথা বলে। পরে মেয়ের সঙ্গে কথা বলার সময় তাকে খুব উদ্বিগ্ন মনে হয়েছে। কিছুক্ষণ পর সেখানে গিয়ে দেখি আমার মেয়ে আর বেঁচে নেই। নিহতের ফুফু পপি আক্তারও হত্যার অভিযোগ তুলে বলেন, “বিয়ের পর থেকেই ফয়সাল ও রিফার মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। ফয়সাল প্রায়ই রিফাকে গালাগালি করত। প্রবাসে যাওয়ার পর রিফার দেবর বিরন তাকে শারীরিকভাবে নির্যাতন করত এবং অসামাজিক প্রস্তাব দিত।

তিনি আরও জানান, স্বামী সৌদি আরবে চলে যাওয়ার পর রিফা বাবার বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার ছোট বোনের চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা বাইরে গেলে শাশুড়ি তাকে স্বামীর বাড়িতে নিয়ে যান। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যুর খবর আসে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়। রিফার গলায় নখের আঁচড়ের দাগসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধ কিংবা নির্যাতন করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের অভিযোগ। অন্যদিকে, নিহতের দেবর আকাশ জানান, ঘটনার সময় প্রবাসে থাকা ভাই ফয়সালের ফোন পেয়ে আমি ভাবীর ঘরের দিকে যাই। গিয়ে দেখি ঘরের দুটি দরজাই ভেতর থেকে বন্ধ। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় ভাবীকে দেখতে পাই। পরে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিয়োগে অনিয়ম, খুবির ২ শিক্ষক বহিষ্কার

নিয়োগে অনিয়ম, খুবির ২ শিক্ষক বহিষ্কার

খুলনা প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকের নিয়োগ যাচাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় (প্রশাসন শাখা) থেকে জারি করা পৃথক অফিস আদেশে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন: ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শিক্ষক ড. কাজী হুমায়ুন কবির এবং তাকে অনিয়মে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত শিক্ষক কামরুল হাসান। আদেশে বলা হয়, সিন্ডিকেটের ২৩৪তম সভার সিদ্ধান্তের আলোকে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, ড. হুমায়ন কবিরের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের স্ক্রুটিনি প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়। একই সঙ্গে ওই অনিয়ম বাস্তবায়নে সহযোগিতা করার অভিযোগে কামরুল হাসানকেও দোষী সাব্যস্ত করা হয়। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে অভিযোগ গুলোর সত্যতা পাওয়া যাওয়ায়

আরও পড়ুন
language Change