আশুলিয়া প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় রোকিয়া বেগম (৬৩) নামের এক বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এরই মধ্যে জমির কিছু অংশ দখলে নিয়ে বেড়া দিয়ে রেখেছেন। এতে তিনি স্বামীর ভিটে মাটি হারানোর শঙ্কায় রয়ছেন। ঘটনায় আশুলিয়া থানায় ওই বৃদ্ধা বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
শনিবার (২০ জুন) সকালে আশুলিয়ার কবিরপুর দেওয়ানপাড়া এলাকায় গিয়ে ভুক্তভোগীর সাথে কথা বলে এ তথ্য জানা যায়। এরআগে, শুক্রবার সকালে ওই জমিতে বাঁশ ও বড়ইকাটা দিয়ে বেড়া দিয়ে জমি দখলে নেন। ভুক্তভোগী রোকিয়া বেগম জানান, তার স্বামী বিগত ৪ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর থেকে ওই এলাকার আব্দুল জলিল, মামুন, মোহাম্মদ আলী শিকদার, খলিলুর রহমান এবং আজগর আলী তার স্বামীর রেখে যাওয়া কবিরপুর মৌজায় সিএস ২১১, এসএ ২৬৮, আরএস ২০৩, বিএস ৯৪৮ সিএস ও এসএ দাগ নং ১৭১, আরএস ২৬৪ এবং বিএস ৭৭৭ নং দাগে ৭৯ শতাংশ জমি দখলের পায়তারা করে আসছিল। গত ২২ আগস্ট ২০২৫ সালে দা ও লাঠিসোটা নিয়ে জমি দখল করার উদ্দেশ্যে ভাংচুর করে এবং জমিতে সাইনবোর্ড দেওয়ার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় গেল ১০ জুন ওই জমি দখলে নিতে পুনরায় পুরো জমিতে বেড়া দেয়। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং ১৮২৪) দায়ের করেন।
ভুক্তভোগী ওই নারী আরো জানান, তার কোন সন্তান না থাকায় প্রতিপক্ষরা এই সুযোগে তার জমি দখলে নিতে মরিয়া হয়ে পড়েছে। এখন তিনি স্বামীর ভিটে মাটি হারানোর শঙ্কায় রয়েছেন। হালিম নামের এক ব্যক্তি জানান, গতকাল সকালেও খলিল গংরা নতুন করে আবার বেড়া দিয়েছে। আমাদের বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা এখন ঘরের মধ্যে জিম্মি অবস্থায় রয়েছি। তাদের ভয়ে কিছুই বলতে পারছি না। চেষ্টা করেও এব্যাপারে প্রতিপক্ষ কারো বক্তব্য পাওয়া যায়নি। আশুলিয়া থানার এস আই মো: আসাদ জানান, ঘটনায় ওই নারী বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে বেড়া দেওয়ার সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত