নাটোর প্রতিনিধিঃ
নাটোর সদর-নলডাঙ্গা ২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমি নলডাঙ্গা উপজেলার উন্নয়ন দিব, শান্তি দিব, আমি আগামীদিনে এই এলাকার মানুষদের ভাগ্যের পরিবর্তন করে দিব। আপনাদের সহযোগিতা চাই, আমাকে সাহায্য করেন,আমাদের নেতা তারেক রহমানকে সাহায্য করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার যে দায়িত্ব দিয়েছেন, আমরা সে দায়িত্ব পালন করবো। তিনি আজ শনিবার ( ২০ জুন) বেলা ১১ টায় নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর মেঘা ফাইনাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।দুলু আরও বলেন, আমি কৃতজ্ঞ। এই ব্রহ্মপুর ইউনিয়নের মানুষ আমাকে বিপুল ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন এবং ব্রহ্মপুরের উন্নয়নের জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আমাকে সাহায্য করেছেন সমস্ত উন্নয়নে যা যা করা দরকার আমি সব করবো। চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এ-র অনুষ্ঠানে আমার একটাই অনুরোধ,মাদকমুক্ত, জুয়ামুক্ত এবং সন্ত্রাসমুক্ত ব্রহ্মপুর-নলডাঙ্গা চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সভাপতি ও ক্রিকেট চ্যাম্পিয়নশিপের সভাপতি আব্দুল্লাহ আল বাকি সুমন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল এমরান খাঁন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা- নলডাঙ্গা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. শাখাওয়াত হোসেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, পৌর বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য এম এ হাফিজ, পৌর বিএনপি নেতা গিয়াস উদ্দিন পাঠান, জাকির হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন উজ্জল, ব্রহ্মপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান, বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ তালুকদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, নলডাঙ্গা উপজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে (শহীদ গামা স্মৃতি) ক্রিকেট একাদশ রামরশার কাজীপুর বনাম সেনভাগ লক্ষ্মীকোল ক্রিকেট একাদশ মেঘা ফাইনালে অংশগ্রহণ করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত